Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: কেমন যাবে আজ সারা দিন? দৈনিক রাশিফল 13 ফেব্রুয়ারি 2023
সোমবার ১৩ ফেব্রুয়ারির দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
ব্যক্তিগত জীবনে সমস্যা দেখা দিতে পারে। মানসিকভাবে ভালো থাকবেন না। আজ আপনি আপনার কাজে ঠিকমতো মনোযোগ দিতে পারবেন না। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। কাউকে টাকা ধার দিয়ে থাকলে আজ আপনি তা ফেরত পেতে পারেন। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা

আজকের বৃষ রাশিফল
অফিসে বস আপনাকে কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে পারেন। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি কাটবে। বাড়ির কারুর স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩৯
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ২টা ২৫

আজকের মিথুন রাশিফল
দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ আজ শেষ হতে পারে। চাকুরিজীবীরা আজ অফিসে সুখবর পেতে পারেন। আপনার আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের উন্নতি হবে এবং আজ আপনি আপনার সঙ্গীর সঙ্গে সময় কাটাতে পারবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্যের ছোটোখাটো সমস্যা হতে পারে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: সকাল ৪টা ৫৫ থেকে ১১টা

আজকের কর্কট রাশিফল
সিগারেট এবং অ্যালকোহলের মতো খারাপ অভ্যাস থেকে দূরে থাকুন, অন্যথায় আপনি সমস্যায় পড়বেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি কাটবে। আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত ভালো ফলাফল পাবেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ১০টা ৫০ থেকে বিকেল ৪টা ২০

আজকের সিংহ রাশিফল
আজ আপনি আয়ের নতুন উৎস পেতে পারেন। শীঘ্রই আপনি ঋণ মুক্ত হবেন। ব্যবসায়ীদের আজ দীর্ঘ যাত্রা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। আজ আপনি ক্লান্তি, অনিদ্রার সমস্যায় ভুগতে পারেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: দুপুর ২টা থেকে রাত ১০টা

আজকের কন্যা রাশিফল
আজ কোনও ভালো খবর পেতে পারেন। আপনার মন খুব খুশি হবে। চাকুরিজীবীরা অফিস পলিটিক্সের ব্যাপারে খুব সতর্ক থাকুন। সহকর্মীদের সঙ্গে বেশি হাসি-ঠাট্টা বা পরচর্চা না করাই ভালো। ব্যবসায়ীরা আজ খুব ব্যস্ত থাকবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। পিতা-মাতার থেকে মানসিক সাপোর্ট পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: ভোর ৪টা ২০ থেকে দুপুর ৩টা

আজকের তুলা রাশিফল
চাকুরিজীবীরা সমস্যায় পড়তে পারেন। ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো কাটবে না। আর্থিক ক্ষতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের বৃশ্চিক রাশিফল
অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে। আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন। অফিসে আপনার ভালো পারফরম্যান্সের ভিত্তিতে উচ্চপদস্থ কর্মকর্তাদের মন জয় করবেন। যে সব ব্যবসায়ীরা সম্প্রতি কোনও বিনিয়োগ করেছেন, তাঁদের ভালো লাভ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব রোমান্টিক কাটবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৫টা ২৫ থেকে রাত ৯টা

আজকের ধনু রাশিফল
যাঁরা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত, আজ তাঁদের ভালো লাভ হবে। চাকরিজীবীরা উচ্চ পদ পেতে পারেন। আর্থিক অবস্থা ঠিকঠাক থাকবে। হাঁপানি রোগীরা অসুস্থ হয়ে পড়তে পারেন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: ভোর ৪টা থেকে দুপুর ২টা

আজকের মকর রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। খরচের তালিকা বাড়বে। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, আজ তাঁদের ভালো লাভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা

আজকের কুম্ভ রাশিফল
আজ আপনি আপনার পিতা-মাতার সঙ্গে অনেকটা সময় কাটাতে পারবেন। চাকুরিজীবীরা অফিসের মুলতুবি থাকা কাজগুলি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার চেষ্টা করুন। আর্থিক ক্ষেত্রে দিনটি স্বাভাবিক কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন। প্রতিদিন ব্যায়াম করুন। খাওয়াদাওয়ার দিকে নজর দিন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

আজকের মীন রাশিফল
অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় আপনার সব কাজ সম্পন্ন হবে। ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications