Ajker Rashifal: বুধবার দিনটা কেমন যাবে আপনার? দৈনিক রাশিফল 13 ডিসেম্বর 2023

Ajker Rashifal, 13 December 2023: বুধবার, ১৩ ডিসেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 13 December 2023

আজকের মেষ রাশিফল

অর্থের দিক দিয়ে আজকের দিনটি খুব ভালো যাবে। অর্থ লাভ হতে পারে। আর্থিক সমস্যার সমাধান হবে। কর্মক্ষেত্রে কাজের প্রতি অবহেলা না করাই ভালো। চাকুরিজীবীদের সময়মতো সব কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: ভোর ৪টে থেকে ৯টা ২৫

আজকের বৃষ রাশিফল

শেয়ারবাজারে কর্মরত ব্যক্তিদের আজ ভালো লাভ হবে। আপনি প্রত্যাশার চেয়ে দ্বিগুণ লাভ পেতে পারেন। যাঁরা চাকরি খুঁজছেন, আজ তাঁরা ভালো অফার পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: দুপুর ৩টে ৩০ থেকে রাত ৯টা ১৫

আজকের মিথুন রাশিফল

জীবনসঙ্গীর সঙ্গে আপনার ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে আপনাকে বড় খরচ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। অফিসের পরিবেশ ভালো থাকবে না। কাজের চাপ বাড়তে পারে। বস আপনার উপর রেগে যেতে পারেন। ব্যবসায়ীরা কোনও ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। এক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তি অথবা কাছের কারুর পরামর্শ নিলে ভালো হবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৫টা ২৫ থেকে সকাল ১০টা ০৫

আজকের কর্কট রাশিফল

আপনি যদি বিদেশে গিয়ে চাকরি করতে চান এবং ভিসা নিয়ে সমস্যায় পড়ে থাকেন, তাহলে আজ আপনার সমস্যার সমাধান হতে পারে। আপনি দুশ্চিন্তামুক্ত থাকবেন। নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার পারফরম্যান্সে খুব খুশি হবেন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: বিকেল ৪টে ১৫ থেকে সন্ধ্যা ৭টা ১৫

আজকের সিংহ রাশিফল

ব্যক্তিগত জীবনে চলমান কোনও বড় সমস্যার অবসান হতে পারে আজ। প্রিয়জনের সঙ্গে ভালো সময় কাটাবেন। আজ আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজ বাড়ির বড়দের সহায়তায় সম্পন্ন হবে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো যাবে। চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৮টা থেকে ১১টা

আজকের কন্যা রাশিফল

অফিসে আপনার কাজ ও আপনার আচরণ প্রশংসিত হবে। আজ আপনি আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আয় বাড়ানোর চেষ্টা করে থাকলে, আপনি আজ হতাশ হতে পারেন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: বিকেল ৪টে ৩০ থেকে রাত ৮টা

আজকের তুলা রাশিফল

অর্থের ক্ষেত্রে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। ব্যবসায়ীরা আজ কোর্ট-কাছারির মামলার কারণে সমস্যায় পড়তে পারেন। জীবনসঙ্গীর আচরণে পরিবর্তন দেখা যাবে। আপনার প্রিয়জনকে বোঝার চেষ্টা করুন। নীরব থাকলে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি আরও বাড়তে পারে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ২টো থেকে সন্ধ্যা ৬টা

আজকের বৃশ্চিক রাশিফল

কর্মক্ষেত্রে আজ আপনাকে কোনও কাজের দায়িত্ব দেওয়া হতে পারে। ব্যবসায়ীদের সমস্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিতে হবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। অর্থ লাভ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। প্রিয়জনের বুদ্ধিতে আজ আপনার কোনও বড় সমস্যার সমাধান হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: বিকেল ৫টা ১৫ থেকে রাত ৮টা ১৫

আজকের ধনু রাশিফল

কর্মক্ষেত্রে ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা কাটবে। আপনি আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করতে পারবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনও কিছু কিনতে চান, তবে আজ আপনার ইচ্ছা পূরণ হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পিতার স্বাস্থ্যের উন্নতি হবে। আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সকাল ৮টা ২০ থেকে ১০টা ২০

আজকের মকর রাশিফল

আইনী বিষয়ে আপনাকে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভালো যাবে। ব্যবসায়ীরা আজ ভালো ফল পাবেন। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা এগিয়ে যাবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। পরিবারের সাপোর্ট পাবেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: দুপুর ৩টে ৩০ থেকে সন্ধ্যা ৭টা

আজকের কুম্ভ রাশিফল

আজ একটি ছোটো বিষয় নিয়ে জীবনসঙ্গীর সঙ্গে আপনার তর্ক হতে পারে। প্রিয়জনের কথা আপনার মনে আঘাত করবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: দুপুর ২টো থেকে বিকেল ৫টা

আজকের মীন রাশিফল

আজকের দিনটি খুব ভালো যাবে। আর্থিক অবস্থার উন্নত হবে। আজ আপনি বিনিয়োগ করার সিদ্ধান্ত নিতে পারেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পিতা-মাতার ভালবাসা এবং সাপোর্ট পাবেন। যাত্রার যোগ রয়েছে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ৬টা ৫০ থেকে ১১টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Wednesday, December 13, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion