Ajker Rashifal: আজ কার ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল 13 অগস্ট 2023

Ajker Rashifal: রবিবার, ১৩ অগস্ট কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 13 August 2023

আজকের মেষ রাশিফল

কর্মক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আজ বস আপনার করা কাজে ভুল পাবেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৪টা

আজকের বৃষ রাশিফল

জীবনসঙ্গীর সঙ্গে ভাল ব্যবহার করুন। বাইরের ঝামেলা বাড়িতে আনবেন না, অন্যথায় আপনাদের সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়তে পারে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। খরচ কম হবে। চাকরি হোক বা ব্যবসা, আজ যে কোনও সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ১০টা ১০ থেকে বেলা ১২টা

আজকের মিথুন রাশিফল

স্বাস্থ্য ভাল থাকবে না। আপনাকে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিতে পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আপনাদের সম্পর্ক আরও দৃঢ় হবে। চাকুরিজীবীরা তাদের কঠোর পরিশ্রমের যথাযথ ফলাফল পেতে পারেন। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৭
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা

আজকের কর্কট রাশিফল

আজকের দিনটি ভাল যাবে। যাঁরা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁদের ভাল লাভ হবে। গুরুজনরা আপনাকে নিয়ে খুব গর্ববোধ করবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ২টা ৩০

আজকের সিংহ রাশিফল

আজকের দিনটি খুব ভাল যাবে। চাকুরিজীবীদের আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। বাবার সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আজ আপনি তাঁর কাছ থেকে ভাল পরামর্শ পেতে পারেন। আজ আপনার স্নায়ু সংক্রান্ত সমস্যা হতে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সকাল ৫টা ০৫ থেকে ৯টা ১৫

আজকের কন্যা রাশিফল

আজ আপনার সমস্ত কাজ সম্পন্ন হবে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। জমিজমা, বাড়ি কেনার জন্য আজকের দিনটি উপযুক্ত। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: বেলা ১২টা থেকে দুপুর ২টা ৩৫

আজকের তুলা রাশিফল

আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। আপনাকে টাকা ধার না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পরিবারের সহযোগিতা পাবেন। স্বাস্থ্য ঠিক থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সন্ধ্যা ৭টা ৩০ থেকে রাত ৮টা ৫৫

আজকের বৃশ্চিক রাশিফল

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল যাবে। নতুন উৎস থেকে অর্থ উপার্জন করতে পারবেন। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আপনাকে আপনার কথাবার্তা এবং আচরণ ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ২টা

আজকের ধনু রাশিফল

পার্টনারশিপে ব্যবসা করছেন যাঁরা, তাদের আজকের দিনটি তেমন ভাল যাবে না। পার্টনারের সঙ্গে বিবাদ হতে পারে। রাগ করে এমন কিছু করবেন না যাতে আপনি ভবিষ্যতে অনুতপ্ত হন। আর্থিক অবস্থা ভাল থাকবে। দ্রুত অর্থ উপার্জনের জন্য আপনাকে কোনও ভুল পথ অবলম্বন না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনার সমস্যা বাড়তে পারে। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সকাল ৭টা ৩০ থেকে বেলা ১২টা

আজকের মকর রাশিফল

আজ ধন লাভ হবে। চাকুরিজীবীরা কঠোর পরিশ্রমের ভাল ফলাফল পাবেন। পদোন্নতি হবে এবং বড় অধিকারও পেতে পারেন। ব্যবসায়ীরা তাদের ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার ভাল সুযোগ পাবেন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: ভোর ৪টা ১৫ থেকে ১০টা ১০

আজকের কুম্ভ রাশিফল

যাঁরা পার্টনারশিপে কোনও নতুন কাজ শুরু করতে চলেছেন, তাদেরকে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। আজ বাড়ির কারুর সঙ্গে আপনার ঝামেলা হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৫০ থেকে রাত ৮টা ৫০

আজকের মীন রাশিফল

আজকের দিনটি এই রাশির শিক্ষার্থীদের খুব ভাল যাবে। তারা কোনও ভাল সুযোগ পেতে পারেন। শিক্ষাক্ষেত্রে বড় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ ব্যয় বৃদ্ধি হতে পারে। স্বাস্থ্যের অবনতি হতে পারে। খাওয়াদাওয়া সময়মতো করুন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ১টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, August 13, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion