Ajker Rashifal: আজ আপনার ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল 13 এপ্রিল 2023

বৃহস্পতিবার, ১৩ এপ্রিলের দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়। দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 13 April 2023

আজকের মেষ রাশিফল - মেষ রাশির জাতকদের আজকের দিনটি খুব একটা ভালো কাটবে।না। কাজে ঠিকমতো মনোযোগ বসবে না। আর্থিক অবস্থার অবনতি হতে পারে।

শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ৮টা থেকে ১০টা ১৫

আজকের বৃষ রাশিফল - পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। তবে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই পরিবারের অন্য সদস্যদের পরামর্শ নেওয়া উচিত। তাড়াহুড়ো করা ভালো নয়। চাকুরিজীবীরা তাদের প্রতিভা দেখানোর সুবর্ণ সুযোগ পাবেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: দুপুর ২টা ২০ থেকে বিকেল ৪টা ৩০

আজকের মিথুন রাশিফল - আজ কোনও বিষয়ে জীবনসঙ্গীর সঙ্গে তর্ক হতে পারে। তবে শীঘ্রই আপনাদের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আপনার রাগ নিয়ন্ত্রণ করুন। অর্থ লাভ হতে পারে। অফিসে কাজের চাপ কম হবে। আজ আপনি নতুন কিছু শেখার সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের আটকে থাকা কাজগুলি সম্পন্ন হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩৪
শুভ সময়: সকাল ১০টা ৫০ থেকে দুপুর ২টা ২৫

আজকের কর্কট রাশিফল - আপনি যদি দীর্ঘদিন ধরে নতুন প্রপার্টি কেনার পরিকল্পনা করছেন, তবে আজ আপনি সুখবর পেতে পারেন। শীঘ্রই আপনার ইচ্ছা পূরণ হবে। পার্টনারশিপে ব্যবসা করা জাতকদের ভালো আর্থিক লাভ হবে। আজ আপনার সমস্ত কাজ দ্রুত সম্পন্ন হবে। আপনি কিছু নতুন ব্যবসায়িক পরিকল্পনাও করবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা ৪০

আজকের সিংহ রাশিফল - আজ আপনি মানসিকভাবে খুব ভালো বোধ করবেন এবং আপনার সিদ্ধান্তগুলি ভেবেচিন্তে নেবেন। চাকুরিজীবীদের উচ্চপদস্থ আধিকারিকদের কথা উপেক্ষা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর কাছ থেকে মানসিক সাপোর্ট পাবেন।

শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সকাল ৭টা থেকে ১০টা

আজকের কন্যা রাশিফল - ব্যবসায়ীরা আজ কোনও নতুন কাজ শুরু করলে, তাতে সাফল্য পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। বাড়ির পরিবেশও ভালো থাকবে। আজ আপনার বাড়িতে কোনও শুভ অনুষ্ঠান হবে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: হালকা লাল
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে দুপুর ৩টা

আজকের তুলা রাশিফল - অফিসে সহকর্মীদের সঙ্গে খুব ভেবেচিন্তে কথা বলুন। ব্যবসায়ীদের আজ ভালো লাভ হবে। আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। তবে ব্যয় কমাতে হবে। পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ১২টা ২৫

আজকের বৃশ্চিক রাশিফল - আর্থিক দিক দিয়ে দিনটি ভালো কাটবে। অর্থ সঞ্চয় হবে। চাকুরিজীবীরা অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। বস আপনার পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট হবেন। আপনাকে দেওয়া দায়িত্বও আপনার কাছ থেকে ফিরিয়ে নেওয়া হতে পারে। ব্যবসায়ীদের বড় মুনাফা অর্জনের জন্য কোনও ভুল পদক্ষেপ না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য দুর্বল থাকবে।

শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৮টা ১০

আজকের ধনু রাশিফল - লভ লাইফ ভালো কাটবে। আজকের দিনটি এই রাশির বিবাহিতদেরও খুব ভালো কাটবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ১১টা ৩০ থেকে দুপুর ৩টা

আজকের মকর রাশিফল - অফিসে আপনাকে একসঙ্গে অনেকগুলি কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে অনেকটা সময় কাটাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা ২০

আজকের কুম্ভ রাশিফল - বেকার জাতক জাতিকাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্যের উন্নতি হবে।

শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: ভোর ৪টা ২৫ থেকে দুপুর ১২টা ২০

আজকের মীন রাশিফল - কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো কাটবে। ব্যবসায়ীদের ভালো আর্থিক লাভের জন্য তাদের ব্যবসায়িক পরিকল্পনাগুলি পুনর্বিবেচনা করতে হবে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আজ আপনি আপনার স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত থাকবেন।

শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: বেলা ১২টা থেকে বিকেল ৪টা ৩০

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Thursday, April 13, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion