Ajker Rashifal : কেমন কাটবে আজ সারাদিন? দেখুন ১৩ এপ্রিলের রাশিফল

আপনি কি আজ আপনার প্রচেষ্টায় সাফল্য পাবেন? যদি জানতে চান তাহলে আপনার রাশিফল দেখুন।

Ajker Rashifal : 13 April 2022

মেষ রাশি

মেষ রাশি

অফিসে ভাল সুযোগ পেতে পারেন। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের দ্বন্দ্বে না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আর্থিক ক্ষতি হতে পারে। মা বা বাবার স্বাস্থ্য ভাল থাকবে না। আপনার আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: দুপুর ১২টা ০৫ থেকে রাত ৯টা ২০

বৃষ রাশি

বৃষ রাশি

অফিসের পরিবেশ খুব ভাল থাকবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সাপোর্ট পাবেন। তেল ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব লাভদায়ক হতে চলেছে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ২৬

শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ১২টা ৫০

মিথুন রাশি

মিথুন রাশি

পারিবারিক জীবনের পরিস্থিতি উত্থান-পতনে পূর্ণ হবে। আজ বাড়িতে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। অফিসে আপনাকে অতিরিক্ত কাজ দেওয়া হতে পারে। আজ বসের মেজাজও খুব খারাপ থাকবে। ব্যবসায়ীরা ভাল লাভ করবেন। প্রয়োজনের চেয়ে বেশি খরচ করলে আপনি সমস্যায় পড়তে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে না। গলার কোনও সমস্যা হতে পারে।

শুভ রং: মেরুন

শুভ সংখ্যা: ১৯

শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা ২০

কর্কট রাশি

কর্কট রাশি

ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ আপনি বিনিয়োগের ভাল সুযোগ পেতে পারেন। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী চলুন। অর্থের দিক দিয়ে আজকের দিনটি খুব শুভ হতে চলেছে। পিতা-মাতার স্বাস্থ্য ভাল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভাল কাটবে। আবহাওয়া পরিবর্তনের কারণে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ৪৬

শুভ সময়: বেলা ১২টা থেকে রাত ৮টা ৪৫

সিংহ রাশি

সিংহ রাশি

অফিসে সহকর্মীদের সঙ্গে আপনার মতভেদ হতে পারে। ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হতে পারে। অতীতে নেওয়া কোনও ভুল সিদ্ধান্তের ফল ভোগ করতে হতে পারে। বড় ভাইয়ের সহযোগিতা পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ১৮

শুভ সময়: বিকেল ৫টা ৩০ থেকে রাত ৯টা

কন্যা রাশি

কন্যা রাশি

চাকুরিজীবীদের জন্য এই সময়টা চ্যালেঞ্জিং হতে পারে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের আজ অর্থের ক্ষেত্রে কোনও তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। আজ আপনার হাড়ের কোনও সমস্যা হতে পারে।

শুভ রং: বাদামি

শুভ সংখ্যা: ১৫

শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে রাত ৯টা

তুলা রাশি

তুলা রাশি

অফিসে বসের সহযোগিতা পাবেন। আয় বৃদ্ধি হতে পারে। পোশাক ব্যবসায়ীরা ভাল আর্থিক লাভ করতে পারেন। আপনার হাতে একটি বড় অর্ডার আসার সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ২৫

শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

আজ অফিসে কোনও গুরুত্বপূর্ণ মিটিং-এর জন্য ডাক আসতে পারে। সরকারি চাকুরিজীবীদের আজ খুব পরিশ্রম করতে হতে পারে। আজ ব্যবসায়ীদের সামনে বড় চ্যালেঞ্জ আসতে পারে। তবে আপনি আপনার বুদ্ধি দিয়ে খুব সহজেই এই সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ২৪

শুভ সময়: বিকেল ৫টা ০৫ থেকে সন্ধ্যা ৬টা ৪৫

ধনু রাশি

ধনু রাশি

অফিসের কাজে দেরি করলে সমস্যায় পড়তে পারেন। আজ যদি আপনার কোনও কাজ অসম্পূর্ণ থেকে যায়, তাহলে তা আপনার অগ্রগতিতে খারাপ প্রভাব ফেলবে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁরা আজ ভাল আর্থিক লাভ করতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। অযথা চিন্তা করা এড়িয়ে চলুন, অন্যথায় আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: আকাশী

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: সকাল ৯টা থেকে দুপুর ২টা ১৫

মকর রাশি

মকর রাশি

অর্থের দিক দিয়ে আজকের দিনটি খুব শুভ হতে চলেছে। অনেকগুলি উৎস থেকে অর্থ উপার্জন করবেন। আজ আর্থিকভাবে আপনি কাছের কাউকে সাহায্য করতে পারেন। অফিসে আপনার কাজ সঠিক সময়ে শেষ হতে পারে। বস আপনার পরিশ্রমের প্রশংসা করবেন, সেই সাথে অফিসে আপনার অবস্থানও মজবুত হবে। ব্যবসায়ীরা আজ বড় আর্থিক লেনদেনের সুযোগ পাবেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পিতা-মাতার সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৫টা ৪৫

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। আপনার উপর দায়িত্ব অনেক বাড়তে চলেছে। ছোটো ব্যবসায়ীরা ভাল আর্থিক লাভ করতে পারেন। আজ দিনভর ক্রেতাদের আনাগোনা থাকবে। অর্থের অবস্থা ভাল থাকবে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ২৬

শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা

মীন রাশি

মীন রাশি

স্বাস্থ্য খুব ভাল থাকবে। রোগ থেকে মুক্তি পেতে পারেন। আজ অফিসে কাজের চাপ কম হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাইড পাবেন। ব্যবসায়ীরা মিশ্র লাভ পাবেন। আপনার আর্থিক অবস্থা ভাল থাকবে। অর্থ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কাজ আজ করতে পারেন।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ২

শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ২টা

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Wednesday, April 13, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion