Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: কেমন যাবে আজ সারা দিন? দৈনিক রাশিফল 12 সেপ্টেম্বর 2023
Ajker Rashifal: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
আজকের দিনটি খুব ভাল কাটবে। আপনি দুশ্চিন্তামুক্ত থাকবেন এবং নিজের জন্য সময় পাবেন। অফিসের উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার কাজ নিয়ে খুব খুশি হবেন। আজ বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। আর্থিক দিক ঠিক থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: জাফরান
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ২টা
আজকের বৃষ রাশিফল
পরিবারের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। ব্যবসায়ীদের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীরা যত বেশি পরিশ্রম করবেন, তত ভাল ফলাফল পাবেন। স্বাস্থ্যের উন্নতি হবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা
আজকের মিথুন রাশিফল
আপনার কোনও আর্থিক লেনদেন দীর্ঘদিন ধরে মুলতবি থাকলে, আজ তা সম্পন্ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা শুরু করতে চলেছেন, আজ তাঁরা ভাল ফল পাবেন। চাকুরিজীবীরা অফিসে তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পেতে পারে। এই সুযোগের সদ্ব্যবহার করুন। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভাল যাবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সকাল ৭টা ৩০ থেকে ১০টা ৩০
আজকের কর্কট রাশিফল
স্বাস্থ্যের যত্ন নিন। আজ আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বিবাদ হতে পারে। ছোটো ব্যবসায়ীদের আজ ভাল লাভ হবে। আজ দিনভর ক্রেতাদের আনাগোনা থাকবে। বাড়ির পরিবেশ শান্ত থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: বিকেল ৫টা থেকে ৭টা ৩০
আজকের সিংহ রাশিফল
ব্যক্তিগত জীবনে চলমান কোনও বড় সমস্যার সমাধান হতে পারে। আপনি আপনার প্রিয়জনের সঙ্গে ভাল সময় কাটাবেন। আজ আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজ বাড়ির বড়দের সহায়তায় সম্পন্ন হবে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো যাবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: সকাল ৫টা ২০ থেকে ৯টা ৫০
আজকের কন্যা রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভাল যাবে। আজ খরচ বাড়বে। আপনাকে ব্যয় কমানোর পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গী আজ খুব রোমান্টিক মুডে থাকবেন। আজ আপনি আপনার সঙ্গীর কাছ থেকে সারপ্রাইজ পেতে পারেন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ১৫
আজকের তুলা রাশিফল
অফিসে আপনার কাজের পাশাপাশি আপনার আচরণও প্রশংসিত হবে। আজ আপনার আত্মবিশ্বাস বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আয় বাড়ানোর চেষ্টায় হতাশ হতে পারেন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: সকাল ৮টা ৫০ থেকে বেলা ১২টা
আজকের বৃশ্চিক রাশিফল
স্বাস্থ্যের যত্ন নিন। চাকুরিজীবীরা সমস্যায় পড়তে পারেন। অফিসে আপনার সামান্য ভুলের জন্য বস কড়া ব্যবস্থা নিতে পারেন। ব্যবসায়ীদের কঠোর পরিশ্রম করতে হবে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। পিতা-মাতার সঙ্গে আরও বেশি সময় কাটান।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৫টা ৩০ থেকে রাত ৮টা ৩০
আজকের ধনু রাশিফল
শিক্ষার্থীদের আজকের দিনটি খুব ভাল যাবে। পড়ালেখায় আসা বাধা দূর হবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি যাবে। মুলতুবি থাকা কাজগুলি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার চেষ্টা করুন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বিকেল ৪টা ৪৫ থেকে রাত ৮টা ৪৫
আজকের মকর রাশিফল
বাড়ি হোক বা কর্মস্থল, সবার সঙ্গে ভাল ব্যবহার করুন। চাকুরিজীবীরা সময়মতো অফিসের সব কাজ শেষ করুন। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে দুপুর ২টা ৫০
আজকের কুম্ভ রাশিফল
আর্থিক বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। টাকা ধার নেওয়া থেকে বিরত থাকুন। ব্যবসায়ীরা আজ কোর্ট-কাছারির মামলার কারণে সমস্যায় পড়তে পারেন। জীবনসঙ্গীর আচরণে পরিবর্তন আসবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ১২টা
আজকের মীন রাশিফল
আজ আপনি কোনও ভাল খবর পেতে পারেন। আপনার কঠোর পরিশ্রম সফল হবে এবং আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। বিদেশী কোম্পানিতে কর্মরত জাতকদের উন্নতি হতে পারে। যাঁরা নিজের ব্যবসা শুরু করতে চান, তাঁদের পরিকল্পনা আজ এগিয়ে যেতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: ভোর ৪টা থেকে সকাল ৯টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
