Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal : আজ সারা দিন আপনার কেমন কাটবে? দেখুন ১২ সেপ্টেম্বরের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
অফিসে আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজ যদি দীর্ঘদিন ধরে আটকে থাকে, তবে আজ তা সম্পন্ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতায় আপনার সমস্যার সমাধান হবে। ব্যবসায়ীদের আজ খুব ব্যস্ত থাকবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। স্বাস্থ্যের কোনও বড় সমস্যা হবে না।
শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: দুপুর ২টা ৪৫ থেকে রাত ৯টা ৩০

বৃষ রাশি
আজ আপনাকে আর্থিক ক্ষেত্রে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার টাকা চুরি বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরা যত তাড়াতাড়ি সম্ভব অফিসের মুলতুবি কাজগুলি শেষ করার চেষ্টা করুন, অন্যথায় আজ বস রেগে যেতে পারেন। ব্যবসায়ীদের আজ খুব সাবধান থাকতে হবে। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। পিতার স্বাস্থ্যের উন্নতি হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: হালকা হলুদ
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে দুপুর ২টা ৩০

মিথুন রাশি
ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হতে পারে। চাকুরিজীবীদের কাজে মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভাল কাটবে। এই সময়ে নতুন গাড়ি বা প্রপার্টি না কেনাই ভাল। ঘরের পরিবেশ শান্ত থাকবে। আজ আপনি কাশি, সর্দি, জ্বরে ভুগতে পারেন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩৪
শুভ সময়: ভোর ৪টা থেকে বিকেল ৫টা ১৫

কর্কট রাশি
যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তারা আজ চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে না। যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে, তারা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বিকেল ৫টা ০৫ থেকে রাত ৮টা ৫৫

সিংহ রাশি
ব্যবসায়ীদের কোনও বড় সমস্যার সমাধান হতে পারে, সেই সঙ্গে ভাল লাভও হবে। অফিসের পরিবেশ ভাল থাকবে। আজ কাজের চাপও কম হতে পারে। আর্থিক অবস্থার অবনতি হতে পারে। সুস্থ থাকতে হলে আপনার ক্রমবর্ধমান ওজন নিয়ন্ত্রণ করুন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৯টা ০৫ থেকে বেলা ১২টা

কন্যা রাশি
চাকুরিজীবীরা অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আপনার উপর কাজের চাপ বৃদ্ধি হতে পারে। বস আজ আপনাকে কোনও কঠিন কাজ অর্পণ করতে পারেন। ব্যবসায়ীদের আজ অহেতুক দৌড়াদৌড়ি করতে হতে পারে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০

তুলা রাশি
চাকুরিজীবীদের বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। শীঘ্রই বিদেশ যাওয়ার সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের বিনিয়োগ করার জন্য এই সময়টা উপযুক্ত। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সহযোগিতায় আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজ আজ সম্পন্ন হতে পারে। আজ আপনার পেটের রোগ হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

বৃশ্চিক রাশি
চাকুরিজীবীদের অফিসের কাজে মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। সহকর্মীদের সঙ্গে আপনার গোপন তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন, অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন। ব্যবসায়ীরা আজ আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজ মাঝপথে আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনি অনিদ্রায় ভুগতে পারেন।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা ৩০

ধনু রাশি
প্রতিদিন দেরিতে অফিসে পৌঁছানোর অভ্যাস পরিবর্তন করার চেষ্টা করুন, অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন। ব্যবসায়ীদের আজ ভাল লাভ হবে। তারা কম পরিশ্রমে ভাল সাফল্য পেতে পারেন। আর্থিক অবস্থা ভাল হবে। পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে। আবহাওয়া পরিবর্তনের কারণে হাঁপানি রোগীদের সমস্যা বাড়তে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

মকর রাশি
আজ আপনি আপনার বন্ধুদের সঙ্গে বেড়াতে যেতে পারেন। অনেকদিন পর আপনি বেশ ভাল বোধ করবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। আর্থিক ক্ষেত্রে পিতার পরামর্শ খুব উপকারী হতে পারে। অফিসে সহকর্মীদের সঙ্গে বিবাদে জড়াবেন না। তাহলে আপনার কাজে খারাপ প্রভাব পড়তে পারে, পাশাপাশি আপনার ইমেজেও খারাপ প্রভাব পড়বে। ব্যবসায়ীদের সরকারি নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। ঘরের পরিবেশ ভাল থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ২টা ৩০

কুম্ভ রাশি
পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। চাকুরিজীবীদের অফিসে খুব সক্রিয় থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনার উপর কাজের চাপ বেশি হতে পারে। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। আজ আপনি কোনও ধর্মীয় স্থানে যাওয়ার সুযোগ পাবেন। মানসিকভাবে আপনি বেশ ভাল অনুভব করবেন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

মীন রাশি
যারা শেয়ার বাজারে কাজ করেন, আজ তাদের বড় লাভ হতে পারে। চাকুরিজীবীদের আজকের দিনটি ভালই কাটবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। যাদের থাইরয়েডের সমস্যা আছে, তারা সময়মতো ওষুধ খান এবং স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ৩টা
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications