Ajker Rashifal: আজ আপনার জীবনে কী ঘটবে? দৈনিক রাশিফল 12 অক্টোবর 2023

Ajker Rashifal, 12 October 2023: বৃহস্পতিবার, ১২ অক্টোবর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 12 October 2023

আজকের মেষ রাশিফল

অফিসের সব কাজ সময়মতো শেষ করার চেষ্টা করুন। কাজে অবহেলা না করাই ভালো। ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো যাবে না। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে প্রয়োজনের চেয়ে বেশি ব্যয় করবেন না। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ৩৪
শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা

আজকের বৃষ রাশিফল

কর্মক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পাবে। আজ আপনি আপনার ভালো পারফরম্যান্স ও ভালো আচরণের জন্য প্রশংসিত হবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আপনার আর্থিক প্রচেষ্টা সফল হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রিয়জনের সাপোর্ট পাবেন।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ৬টা ৫৫ থেকে সকাল ৮টা

আজকের মিথুন রাশিফল

স্বাস্থ্যের ছোটোখাটো সমস্যা হতে পারে। বিবাহিত জীবনে সুখ-শান্তি বজায় রাখতে হলে, জীবনসঙ্গীর সঙ্গে আরও বেশি সময় কাটানোর চেষ্টা করুন। সম্ভব হলে আজ কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি স্বাভাবিক যাবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: দুপুর ১টা থেকে দুপুর ৩টা

আজকের কর্কট রাশিফল

পোশাক ব্যবসায়ীদের আজ ভালো লাভ হবে। প্রত্যাশার চেয়ে দ্বিগুণ লাভ হতে পারে। চাকুরিজীবীরা আজ খুব ব্যস্ত থাকবেন। আজ আপনি ইউরিন ইনফেকশনে ভুগতে পারেন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বিকেল ৪টা ১৫ থেকে ৮টা ১৫

আজকের সিংহ রাশিফল

শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে। তাঁদের সহযোগিতা পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। আজ আপনি আপনার জীবনসঙ্গীর জন্য উপহার কিনতে পারেন।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: সকাল ৬টা ২০ থেকে ৮টা ৪৫

আজকের কন্যা রাশিফল

স্বাস্থ্য তেমন ভালো থাকবে না। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি যাবে। নিজের উপর অতিরিক্ত কাজের চাপ দেওয়া এড়িয়ে চলুন। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। আজ আপনি আপনার প্রিয়জনের সঙ্গে ভালো সময় কাটাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ২৫

আজকের তুলা রাশিফল

ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো যাবে। ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের আয় বৃদ্ধি পেতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভালো কাটবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: দুপুর ১টা ৩৫ থেকে বিকেল ৪টা ৩৫

আজকের বৃশ্চিক রাশিফল

ব্যবসায়ীদের তাঁদের সমস্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিতে হবে, অন্যথায় ক্ষতি হতে পারে। চাকরিজীবীরা যত বেশি পরিশ্রম করবেন, তত ভালো ফলাফল পাবেন। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো যাবে। পিতা-মাতার ভালোবাসা এবং সাপোর্ট পাবেন। আজ আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: সকাল ৫টা থেকে ৮টা ২০

আজকের ধনু রাশিফল

চাকুরিজীবীদের উন্নতি হবে। কঠোর পরিশ্রমের ভালো ফল পাবেন। অর্থ সংক্রান্ত কোনও বড় সমস্যার সমাধান হবে। আজ আপনি দুশ্চিন্তামুক্ত হবেন। পরিবারের সঙ্গে কোনও ধর্মীয় স্থানে যাবেন। সামগ্রিকভাবে, আজকের দিনটি খুব ভালো যাবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: দুপুর ১২টা ৫৫ থেকে সন্ধ্যা ৬টা

আজকের মকর রাশিফল

শিক্ষার্থীদের পরীক্ষায় সাফল্য পেতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। অর্থ লাভ হবে। আপনি ঋণ মুক্ত হতে পারেন। চাকরি হোক বা ব্যবসা, আজকের দিনটি খুব ভালো যাবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা ০৫

আজকের কুম্ভ রাশিফল

সোশ্যাল মিডিয়ায় প্রয়োজনের চেয়ে বেশি সময় ব্যয় করা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। আপনার কাজে মনোযোগ দিন। অফিসের উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার পারফরম্যান্স নিয়ে কিছুটা অসন্তুষ্ট হবেন। আপনার করা কাজের মধ্যে ভুলে যেতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ৩টা

আজকের মীন রাশিফল

আবহাওয়া পরিবর্তনের কারণে স্বাস্থ্যের অবনতি হতে পারে। খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখুন। লভ লাইফ ভালো কাটবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৪টা ২০ থেকে সন্ধ্যা ৭টা ২০

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Thursday, October 12, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion