Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal 12 October 2022 : কার আয় বাড়বে আজ? কর্মক্ষেত্রে কার দিন ভালো কাটবে? দেখে নিন আজকের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
অফিসে যদি আপনার উপর কাজের চাপ বেশি থাকে, তাহলে শান্ত মনে এবং ধীরে ধীরে সমস্ত কাজ মিটিয়ে ফেলার চেষ্টা করুন। তাড়াহুড়ো করবেন না। ব্যবসায়ীরা আজ কোনও সমস্যায় পড়তে পারেন। যদিও এই সমস্যা সাময়িক। বাড়ির পরিবেশ ভাল থাকবে। আপনি আপনার প্রিয়জনের সাপোর্ট পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন। আজ ডাক্তার এবং ওষুধের জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ১৫

বৃষ রাশি
বাড়ির পরিবেশ উন্নত হতে পারে। আপনি পরিবারের সঙ্গে খুব ভাল সময় কাটাবেন। চাকুরিজীবীরা আজ অফিসে ভাল খবর পেতে পারেন। আপনার পদোন্নতির সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় বৃদ্ধি হবে। আপনার সব কাজ সুচারুভাবে সম্পন্ন হবে। আর্থিক লাভও হতে পারে। আজ আপনি আপনার পুরানো বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: দুপুর ২টা ১৫ থেকে রাত ৮টা ১০

মিথুন রাশি
আজকের দিনটি এই রাশির শিক্ষার্থীদের খুব ভাল কাটবে। শিক্ষায় আসা বাধা দূর হবে এবং আজ আপনি পড়াশোনায় সঠিকভাবে মনোযোগ দিতে পারবেন। যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চান, তাদের আরও চেষ্টা করতে হবে। চাকুরিজীবীরা অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আজ আপনার অসাবধানতার কারণে বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ভাল লাভ হবে। বিনিয়োগের জন্য আজকের দিনটি উপযুক্ত। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। ঘরোয়া দায়িত্ব পালনে আপনি আপনার প্রিয়জনের পূর্ণ সাপোর্ট পাবেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: দুপুর ১টা থেকে দুপুর ৩টা

কর্কট রাশি
আজ আপনি ভাগ্যের সঙ্গ পাবেন এবং আপনার সমস্ত কাজ আপনার পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। আপনার আত্মবিশ্বাস বাড়বে। অফিসের পরিবেশ ভাল থাকবে। আজ বসও খুব ভাল মেজাজে থাকবেন। বস আপনার পরামর্শে মুগ্ধ হবেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। অতীতে করা বিনিয়োগ থেকে দ্বিগুণ লাভ হতে পারে। পোশাক ব্যবসায়ীদের হাতে বড় অর্ডার আসার সম্ভাবনা রয়েছে। ঘরের পরিবেশ ভাল থাকবে। আজ আপনি জীবনসঙ্গীর সঙ্গে রোমান্টিক সময় কাটাবেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৬টা ৪৫ থেকে ১০টা ২৫

সিংহ রাশি
চাকুরিজীবীদেরকে অফিসের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে খুব সাবধানে কথা বলার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের সরকারি নিয়ম লঙ্ঘন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। যাদের উচ্চ রক্তচাপ আছে, তারা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৪টা ০৫ থেকে রাত ৯টা

কন্যা রাশি
জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। অফিসে সহকর্মীদের কাছে আপনার গোপন তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন, অন্যথায় আপনি আগামী দিনে সমস্যায় পড়তে পারেন। অতিরিক্ত কাউকে বিশ্বাস করবেন না। ব্যবসায়ীরা আজ খুব ব্যস্ত থাকবেন। আপনার কোনও কাজে বাধা আসতে পারে, যে কারণে আপনাকে অনেক দৌড়াদৌড়ি করতে হবে। আবহাওয়া পরিবর্তনের কারণে স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১২টা ৩০

তুলা রাশি
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে না। আপনি আর্থিক সংকটে পড়তে পারেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। প্রতিকূল পরিস্থিতিতে আপনি আপনার প্রিয়জনের সাপোর্ট পাবেন। আজ আপনার স্বাস্থ্য দুর্বল হবে। নিজের উপর অতিরিক্ত কাজের চাপ দেবেন না এবং পর্যাপ্ত বিশ্রাম করুন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০

বৃশ্চিক রাশি
লভ লাইফ ভাল কাটবে। অফিসের পরিবেশ আজ ভাল থাকবে না। বস হঠাৎ আপনার কাজ পর্যালোচনা করতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। খরচ কম হবে। আপনার স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে বিকেল ৪টা

ধনু রাশি
যে সব শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদেরকে পড়াশোনায় সম্পূর্ণ মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের আজকের দিনটি ভালই কাটবে। ব্যবসায়ীদের আজকের দিনটি ভাল কাটতে পারে। ঘরের পরিবেশ ভাল থাকবে না। ভাই বা বোনের সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। স্বাস্থ্য ঠিক রাখতে হলে, বাইরের খাবার এড়িয়ে চলুন।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ৩৮
শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে সকাল ১০টা ৩০

মকর রাশি
চাকুরিজীবীদের আজকের দিনটি ভালই কাটবে। ব্যবসায়ীদেরও দিনটি ভাল কাটবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। আজ আপনি আপনার পিতা-মাতার সঙ্গে অনেকটা সময় কাটাবেন এবং তাঁদের কাছ থেকে কিছু ভাল পরামর্শও পেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় গোলাপী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০

কুম্ভ রাশি
বিবাহিত জীবনে কোনও সমস্যা হতে পারে। চাকুরিজীবীদের অফিসে খুব অ্যাক্টিভ থাকতে হবে। আপনি আপনার সমস্ত কাজ দ্রুত সম্পন্ন করুন। যদি আপনার কোনও কাজ অসমাপ্ত থেকে যায়, তাহলে বস আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারেন। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা

মীন রাশি
চাকুরিজীবীরা অফিসের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীদের আইনগত বিষয়ে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি দীর্ঘ সময়ের জন্য সমস্যায় পড়তে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আজ কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৮টা ৪০ থেকে দুপুর ১২টা ৩০
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications