Ajker Rashifal 12 November 2022 : আজকের দিনটি আপনার কেমন কাটবে? দেখুন ১২ নভেম্বরের রাশিফল

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal : 12 November 2022

মেষ রাশি

মেষ রাশি

আজ আপনি কোনও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন। কিছু অভাবী মানুষকে সাহায্যও করবেন। অর্থ প্রাপ্তি হতে পারে। অফিসে নিজের উপর অতিরিক্ত কাজের চাপ নেবেন না। একসঙ্গে অনেকগুলো কাজ না করাই ভাল। ঘরের পরিবেশ ভাল থাকবে। জীবনসঙ্গীকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজই সঠিক দিন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ১৫

শুভ সময়: সকাল ১০টা ১০ থেকে দুপুর ৩টা ১৫

বৃষ রাশি

বৃষ রাশি

আজ বাড়ির কারুর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। অফিসে আপনার কোনও কাজ যদি বাকি থাকে, তাহলে আজই তা শেষ করার চেষ্টা করুন, অন্যথায় বস আপনার ওপর রাগ করতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক লেনদেন করার সময় খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বিশাল ক্ষতি হতে পারে। আজ আপনি পুরানো বন্ধুদের সঙ্গে অনেক আনন্দ করবেন। মানসিকভাবে আপনি বেশ ভাল বোধ করবেন। আর্থিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আজ আপনার কানের সমস্যা হতে পারে।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ৩

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ০৫

মিথুন রাশি

মিথুন রাশি

ব্যবসায়ীদের আজ ভাল লাভ হতে পারে। চাকুরিজীবীরা অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আজ আপনি আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করতে সক্ষম হবেন। আজ আর্থিক ক্ষতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ বাড়তে পারে। আপনার রাগী স্বভাব আপনার বিবাহিত জীবনে খারাপ প্রভাব ফেলতে পারে। আপনার অনিয়ন্ত্রিত রাগকে নিয়ন্ত্রণ করলেই ভাল। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ২৭

শুভ সময়: সকাল ৭টা ৪৫ থেকে বিকেল ৪টা ৩০

কর্কট রাশি

কর্কট রাশি

ব্যবসায়ীদের আজকের দিনটি ভাল কাটবে না। চাকরিজীবীদের অফিসে মান-সম্মান বাড়তে পারে। আজ আপনার আত্মবিশ্বাসও বাড়বে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আয়ের নতুন উৎস পেতে পারেন। গুরুজনদের আশীর্বাদ পাবেন। পিতার পরামর্শে আজ আপনার বড় উপকার হতে পারে। স্বাস্থ্য ঠিক রাখতে হলে, আপনাকে সময়মতো খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

শুভ রং: আকাশী

শুভ সংখ্যা: ২৬

শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ৮টা

সিংহ রাশি

সিংহ রাশি

পারিবারিক পরিস্থিতি ভাল থাকবে না। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নিলেই ভাল, অন্যথায় ভবিষ্যতে আপনাকে পস্তাতে হতে পারে। কর্মক্ষেত্রে খুব ব্যস্ত থাকবেন। অফিসে আপনার উপর একই সঙ্গে অনেক দায়িত্ব থাকতে পারে। কোনও বড় প্রোজেক্টে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীরা তাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার ভাল সুযোগ পাবেন। যারা পার্টনারশিপে কোনও কাজ শুরু করতে চলেছেন, তাদের পথে আসা সমস্ত বাধা দূর হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনি হাত বা পায়ের ব্যথায় অস্থির হবেন।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ১৮

শুভ সময়: সকাল ৭টা ৩০ থেকে দুপুর ২টা

কন্যা রাশি

কন্যা রাশি

কর্মক্ষেত্রে আজকের দিনটি ভাল কাটবে না। আপনাকে আপনার কাজে মনোনিবেশ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজকের কোনও কাজ আগামীকাল পর্যন্ত স্থগিত না করলেই ভাল হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গী আজ খুব রোমান্টিক মুডে থাকবেন। সন্তানদের পড়ালেখা সংক্রান্ত দুশ্চিন্তা দূর হতে পারে। সুস্থ সবল থাকতে, প্রতিদিন সকালে যোগব্যায়াম ও মেডিটেশন করুন।

শুভ রং: মেরুন

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ৫৫

তুলা রাশি

তুলা রাশি

নিজের গোপন কথা অন্যের সঙ্গে শেয়ার না করাই ভাল। মানুষকে অন্ধভাবে বিশ্বাস করার অভ্যাসের কারণে আপনি সমস্যায় পড়তে পারেন। অফিসে সহকর্মীদের সঙ্গে আপনার বিবাদ হতে পারে। কিছু সহকর্মী আপনার সম্পর্কে ভুল তথ্য ছড়িয়ে আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে। ব্যবসায়ীদের আজ কঠোর পরিশ্রম করতে হবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। আপনাকে একটানা বসে বসে কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে রাত ৯টা ৩০

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনার বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। যারা বিদেশে গিয়ে চাকরির স্বপ্ন দেখছেন, আজ তারা সুখবর পেতে পারেন। ব্যবসায়ীদের ভাল লাভ হবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ৮

শুভ সময়: ভোর ৪টা ৫০ থেকে দুপুর ১২টা ০৫

ধনু রাশি

ধনু রাশি

ব্যবসায়ীদের তাড়াহুড়ো করে কোনও নথিতে স্বাক্ষর না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় তারা প্রতারিত হতে পারে। যে সব চাকুরিজীবী প্রতিদিন দেরিতে অফিসে পৌঁছান, আজ তারা বড় সমস্যায় পড়বেন। আজ আপনার মাথাব্যথা, অনিদ্রার মতো সমস্যা হতে পারে।

শুভ রং: মেরুন

শুভ সংখ্যা: ৩৫

শুভ সময়: ভোর ৪টা ০৫ থেকে দুপুর ৩টা ৪০

মকর রাশি

মকর রাশি

চাকুরিজীবীরা তাদের পরিশ্রম অনুযায়ী ফল পেতে পারেন। অফিসে বস আপনার প্রতি খুব খুশি হবেন এবং আজ আপনার সুবর্ণ সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা ভাল থাকবে। বাড়ির পরিবেশের উন্নতি হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: বেলা ১১টা ৩০ থেকে রাত ৯টা

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

শিক্ষাক্ষেত্রে আপনার সন্তানের পারফরম্যান্স প্রশংসনীয় হবে। আপনার সন্তান যদি উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চায়, তাহলে শীঘ্রই তারা তাদের প্রচেষ্টায় সাফল্য পেতে পারে। আজকের দিনটি ব্যবসায়ীদের ভাল কাটবে না। চাকুরিজীবীদের অফিসে বসের সঙ্গে ভাল ব্যবহার করতে হবে। সামান্য ভুল করলেই বড় সমস্যায় পড়বেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

মীন রাশি

মীন রাশি

চাকুরিজীবীরা অফিসের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীরা ভাল লাভের জন্য শর্টকাট পথ গ্রহণ করবেন না, অন্যথায় আইনি বিষয়ে আটকা পড়তে পারেন। আজ বড় খরচ হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ১

শুভ সময়: সকাল ৯টা ২০ থেকে সন্ধ্যা ৬টা

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Saturday, November 12, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion