Ajker Rashifal : আজ সারাদিন কেমন কাটবে? দেখুন ১২ নভেম্বরের রাশিফল

আজকের দিনটি আপনার কেমন কাটবে, জানতে দেখুন দৈনিক রাশিফল।

Ajker Rashifal : 12 November 2021

মেষ রাশি

মেষ রাশি

কর্মক্ষেত্রে আজ মিশ্র ফল পেতে পারেন। আপনাকে অফিসে রাগ নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। কাজের প্রতি মনোযোগ দিন। ব্যবসায়ীদের অর্থনৈতিক অবস্থার অবনতির কারণে তাদের নানা সমস্যায় পড়তে হতে পারে। আপনি যদি আর্থিক সিদ্ধান্তগুলি ভেবেচিন্তে নিলে ভাল হবে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে। পিতা-মাতার সঙ্গে আরও বেশি সময় কাটানোর চেষ্টা করুন। আপনার অসতর্ক মনোভাব তাদের অনুভূতিতে আঘাত করতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি ভাল কাটবে না। আপনি যদি টাকা ধার নিয়ে থাকেন, তবে আপনার উপর চাপ বাড়তে পারে। স্বাস্থ্যের অবনতি হতে পারে। সামগ্রিকভাবে আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে।

শুভ রং: বাদামি

শুভ সংখ্যা: ৩০

শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে রাত ৯টা

বৃষ রাশি

বৃষ রাশি

অফিসে আপনার সমস্ত কাজ সময়মতো শেষ করার চেষ্টা করুন। মুলতুবি কাজের তালিকা বাড়াবেন না। ব্যবসায়ীদের আজ অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে। তবে আপনার প্রত্যাশিত ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। বড়দের আশীর্বাদ পাবেন। আপনি যদি আপনার পিতার ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, তবে আজ বাবার সহায়তায় লাভ করতে সক্ষম হবেন। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। কথা বলে নিজেদের মধ্যে তিক্ততা কমানোর চেষ্টা করুন। আজ আপনার হাত ও পায়ের সমস্যা হতে পারে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: বেলা ১২টা থেকে রাত ৯টা

মিথুন রাশি

মিথুন রাশি

আপনি যদি লভ ম্যারেজ করতে চান, তাহলে পরিবারের সদস্যদের কাছ থেকে গ্রিন সিগনাল পেতে পারেন। শীঘ্রই আপনি গাঁটছড়া বাঁধতে পারেন। বিবাহিতরা জীবনসঙ্গীর কাছ থেকে সুখবর পেতে পারেন। আপনাদের সম্পর্কের মধ্যে মধুরতা বাড়বে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি যদি আপনার আয় বাড়ানোর চেষ্টা করেন, তবে আপনাকে আরও চেষ্টা করতে হবে। শীঘ্রই আপনি আপনার কঠোর পরিশ্রমের উপযুক্ত ফল পেতে পারেন। রিয়েল এস্টেটের সাথে জড়িতদের লাভ হতে পারে। চাকুরিজীবীদের জন্য আজকের দিনটি খুব ব্যস্ত হতে চলেছে। বসের কাছ থেকে কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। আজ আপনার স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ৯

শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে দুপুর ৩টা

কর্কট রাশি

কর্কট রাশি

চাকুরিজীবীদের জন্য আজকের দিনটি মিশ্র হতে পারে। অফিসে বড় কাজের দায়িত্ব দেওয়া হতে পারে। এটি আপনার এগিয়ে যাওয়ার একটি ভাল সুযোগ হতে পারে। আপনাকে খুব বুদ্ধি দিয়ে এবং শান্ত মনে কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা বড় আর্থিক লেনদেনের সুযোগ পেতে পারেন। পার্টনারশিপে ব্যবসায়ীদের সামনে অগ্রগতির নতুন পথ খুলতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। ভাই-বোনের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। সন্তান শিক্ষাক্ষেত্রে বড় সাফল্য পেতে পারে। আপনি আপনার জীবনসঙ্গীর ভালবাসা এবং সাপোর্ট পাবেন। ঘরোয়া দায়িত্ব একসঙ্গে পালন করবেন। আজ আপনার ত্বক সংক্রান্ত কোনও সমস্যা হতে পারে।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা

সিংহ রাশি

সিংহ রাশি

আজ ঘরের পরিবেশ ভাল থাকবে না। পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদ হতে পারে। আজ বাড়ির কোনও সদস্যের স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। অফিসে সহকর্মীদের সঙ্গে ব্যবহার ভাল রাখার চেষ্টা করুন। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি কাটবে। আপনি যদি অর্থ সম্পর্কিত কোনও কাজ করতে চলেছেন, তবে আজ আপনি সাফল্য নাও পেতে পারেন। যাদের হার্টের রোগ আছে তারা নিজের বাড়তি যত্ন নিন। রাগ করা ও মানসিক চাপ নেওয়া থেকে দূরে থাকুন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ১৬

শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা ০৫

কন্যা রাশি

কন্যা রাশি

আজ আপনি পূজাপাঠের প্রতি বেশি আগ্রহী হবেন। কোনও ধর্মীয় স্থানেও যেতে পারেন। এছাড়াও, আপনি অসহায়দের সাহায্য করতে পারেন। কর্মক্ষেত্রে ভাল ফল পেতে পারেন। অফিসে আপনার চমৎকার কর্মক্ষমতার জন্য প্রশংসিত হতে পারেন। বস আপনার কাজে খুব খুশি হবেন। এভাবে কাজ করতে থাকলে শীঘ্রই আপনি অনেক উন্নতি করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আটকে থাকা কোনও কাজ আবার শুরু করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে। ভাবনা-চিন্তা না করে কোনও ওষুধ খাওয়া থেকে বিরত থাকুন।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ৭

শুভ সময়: সকাল ৭টা ৪৫ থেকে দুপুর ৩টা

তুলা রাশি

তুলা রাশি

তুলা রাশির জাতকদের আজকের দিনটি খুব ভাল কাটবে। দিনের শুরুটা দারুণ হবে এবং আপনি পজিটিভ থাকবেন। চাকুরিজীবীদের কাজের চাপ কিছুটা কম হবে এবং আজ আপনি নিজের জন্য অতিরিক্ত সময় পেতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক সমস্যা সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার আর্থিক প্রচেষ্টা সফল হতে পারে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে ভাল সময় কাটাবেন। জীবনসঙ্গীর সাথে সম্পর্ক ভাল থাকবে। অর্থের দিক থেকে আজকের দিনটি মিশ্র হতে পারে। আর্থিক সংকট এড়াতে, আপনার আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্যতা বজায় রাখুন। স্বাস্থ্যের আজ কোনও বড় সমস্যা হবে না।

শুভ রং: মেরুন

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: ভোর ৪টা ২০ থেকে বেলা ১২টা

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

ব্যবসায় সম্প্রসারণের জন্য এই সময়টি অনুকূল। আপনি যদি পার্টনারশিপে ব্যবসা করছেন, তবে আজ ভাল লাভ করতে পারেন। এছাড়াও, আপনার আটকে থাকা কোনও কাজও আজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের অফিসে সমস্ত কাজ শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনার কোনও কাজ অসম্পূর্ণ রাখবেন না, অন্যথায় আপনি উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্রোধের সম্মুখীন হতে পারেন। ভাবনা-চিন্তা না করে কোনও আর্থিক লেনদেন না করলেই ভাল হবে। ব্যক্তিগত জীবনে সমস্যা হতে পারে। পরিবারের ছোটো সদস্যদের সঙ্গে সমন্বয়ের অবনতি হতে পারে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ১৩

শুভ সময়: সকাল ৬টা থেকে দুপুর ১২টা ৪৫

ধনু রাশি

ধনু রাশি

আপনার সহকর্মীদের অন্ধভাবে বিশ্বাস করা এড়িয়ে চলুন, বিশেষ করে আপনি যদি একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করছেন, তাহলে অন্য কেউ আপনার কঠোর পরিশ্রমের কৃতিত্ব নিতে পারে। তাই সতর্ক থাকুন। আপনি যদি আপনার ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছেন, তবে এই সময়টি তার জন্য অনুকূল। সাফল্য পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। বাড়ির সদস্যদের মধ্যে ভালবাসা এবং ঐক্য থাকবে, বিশেষ করে আপনি যদি যৌথ পরিবারে থাকেন, তবে বাড়ির সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব শুভ হতে চলেছে। আপনি কম পরিশ্রমে বেশি অর্থ উপার্জন করতে পারেন। স্বাস্থ্য আজ ঠিক থাকবে। আপনি খুব সক্রিয় এবং সতেজ থাকবেন।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: বিকেল ৪টা ৪০ থেকে রাত ৮টা ০৫

মকর রাশি

মকর রাশি

বিদেশি কোম্পানিতে কর্মরত ব্যক্তিদের আয় বাড়তে পারে। আপনি উচ্চ পদ পেতে পারেন। ব্যবসায়ীরা লাভ করার ভাল সুযোগ পেতে পারেন। দীর্ঘদিন ধরে ব্যবসায় চলা মন্দা আজ কেটে যেতে পারে। পারিবারিক জীবন সুখের হবে। বাড়ির পরিবেশ আজ খুব ভাল থাকবে। প্রিয়জনের সঙ্গে কাটানো মুহূর্তগুলো আপনার কাছে স্মরণীয় হয়ে থাকবে। জীবনসঙ্গীর সাথে সম্পর্ক ভাল থাকবে। প্রতিকূল পরিস্থিতিতে আপনি আপনার প্রিয়জনের সমর্থন পাবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি স্বাভাবিকের চেয়ে ভাল হতে চলেছে। স্বাস্থ্য ভাল রাখতে, রাতে হালকা খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ৭

শুভ সময়: দুপুর ২টা থেকে রাত ৯টা

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

কর্মক্ষেত্রে আজকের দিনটি মিশ্র হতে পারে। অফিসে আপনার মুলতুবি কাজ শেষ করে আপনি দারুণ স্বস্তি পাবেন। ব্যবসায়ীরা আজ অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারে। আর্থিক সমস্যার কারণে আপনার গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। বাড়ির সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্য ভাল রাখতে খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখুন।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

মীন রাশি

মীন রাশি

ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চাকুরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিক কাটবে। আপনার সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। জীবনসঙ্গীর সাথে দারুণ সময় কাটাবেন। প্রিয়জনের ভালবাসা এবং সাপোর্ট পেয়ে খুব খুশি হবেন। স্বাস্থ্য ভাল থাকতে পারে। আজ ভারি জিনিস তোলা থেকে বিরত থাকুন।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: বেলা ১১টা ৩০ থেকে রাত ৯টা

Disclaimer : এই আর্টিকেলের সমস্ত মতামত একজন জ্যোতিষীর দেওয়া। এর দায়ভার বোল্ডস্কাই বাংলা এবং এর কর্মচারীরা নেবে না।

Story first published: Friday, November 12, 2021, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion