Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal : আজকের দিনটি আপনার কেমন কাটবে? দেখুন ১২ মে-এর রাশিফল
আজ আপনার ভাগ্যে কী আছে? জানতে দেখুন ১২ মে-র রাশিফল।


মেষ রাশি
অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহায়তায় আজ আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হবে। বস আপনার পরিশ্রমের প্রশংসা করবেন। ব্যবসায়ীদের সামনে অগ্রগতির পথ খুলে যাবে। ব্যবসায় উন্নতি হবে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। পিতা-মাতার সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। স্বাস্থ্য ঠিক থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা ৩০

বৃষ রাশি
ব্যবসায়ীরা ভাল লাভ করতে পারেন। অতীতে করা বিনিয়োগ থেকে দ্বিগুণ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা খুব ভাল হবে। চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পিতা-মাতার সহযোগিতা পাবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: দুপুর ১টা ২৫ থেকে বিকেল ৫টা ৩০

মিথুন রাশি
অফিসের পরিবেশ খুব ভাল থাকবে। ব্যবসায়ীদের কাজের সময় তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনার বড় ক্ষতি হতে পারে। পারিবারিক জীবনে কোনও বড় সমস্যা দেখা দিতে পারে। বাড়ির কারুর সঙ্গে আপনার বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থের দিক দিয়ে দিনটি ভাল কাটতে পারে। স্বাস্থ্য আজ ভাল থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ১০টা

কর্কট রাশি
চাকুরিজীবীরা কাজে মনোযোগ দিন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। সম্পত্তি সম্পর্কিত বিবাদ বাড়তে পারে, এ নিয়ে আপনি খুব চিন্তিত থাকবেন। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: দুপুর ১টা ০৫ থেকে রাত ৯টা ০৫

সিংহ রাশি
এই রাশির অবিবাহিত জাতকরা শীঘ্রই গাঁটছড়া বাঁধতে পারেন। যাঁরা ফিনান্সে কাজ করছেন, তাঁরা আজ সাফল্য পেতে পারেন। যে সব জাতকরা বিদেশী কোম্পানিতে চাকরির জন্য চেষ্টা করছেন, আজ তাঁদের ভাল খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিকভাবে আপনি খুব ভাল থাকবেন এবং সমস্ত সিদ্ধান্ত ভাল করে ভেবেচিন্তে নেবেন।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৯টা ৫০ থেকে দুপুর ১২টা ২০

কন্যা রাশি
স্বাস্থ্য ভাল থাকবে না। আজ আপনার চোখে কোনও সমস্যা হতে পারে। চাকুরিজীবীরা আজ খুব ব্যস্ত থাকবেন। অফিসে একসঙ্গে অনেকগুলি কাজ সামলাতে হতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার বিবাদও হতে পারে। ব্যবসায়ীরা অনেক দৌড়াদৌড়ি করার পর আজ প্রত্যাশিত ফলাফল পাবেন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৩৩
শুভ সময়: বেলা ১১টা ১৫ থেকে রাত ৮টা ৪৫

তুলা রাশি
চাকুরিজীবীদেরকে উচ্চপদস্থ কর্মকর্তাদের পরামর্শ মেনে চলতে হবে। সময়ের দিকেও খেয়াল রাখতে হবে। দেরি করলে আপনিই সমস্যায় পড়বেন। ব্যবসায়ীরা আজ স্বস্তি পেতে পারেন। ঘরের পরিবেশ শান্ত থাকবে। গুরুজনদের আশীর্বাদ পাবেন। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: দুপুর ১টা ৪৫ থেকে রাত ৮টা ১৫

বৃশ্চিক রাশি
ব্যবসায়ীদেরকে খরচ কমানোর পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের দিনটি স্বাভাবিক কাটবে। অফিসে আপনার সমস্ত কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে। আজ কাজের বোঝাও কিছুটা কমতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি খুব ভাল থাকবে না। টাকা নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে। যাঁদের মাইগ্রেন আছে, আজ তাঁদের সমস্যা বাড়তে পারে।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ১২টা ২০

ধনু রাশি
শিক্ষার্থীদের এই সময়ে কঠোর পরিশ্রম করতে হবে। মন দিয়ে পড়াশোনা করলে অবশ্যই সাফল্য আসবে। যাঁরা বিদেশে পড়াশোনা করতে চান তাঁদের জন্য আজকের দিনটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার ভিসা সংক্রান্ত কোনও সমস্যা থাকলে আজই সেই সমস্যার সমাধান হতে পারে। অফিসে বসের সহযোগিতা পাবেন, পাশাপাশি সমস্ত কাজ সময়মতো সম্পন্ন হবে। ব্যবসায়ীদের লাভ হবে। যাঁরা অনলাইনে ব্যবসা করছেন, তাঁদের ভাল লাভ হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। স্বাস্থ্য আজ ভাল থাকবে। মানসিকভাবে আপনি বেশ ভাল বোধ করবেন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে রাত ৯টা

মকর রাশি
ঘরের পরিবেশ ভাল থাকবে। প্রিয়জনের সঙ্গে আজকের দিনটি খুব আনন্দে কাটবে। দাম্পত্য জীবনে সুখ থাকবে না। চাকুরিজীবীদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অফিসে মিটিং-এর ডাক আসতে পারে। খুচরা ব্যবসায়ীদের লাভ হতে পারে। বিদেশী কোম্পানিতে কর্মরত জাতকরা ভাল লাভ করতে পারেন। স্বাস্থ্যের সমস্যা হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: সকাল ৮টা ১৫ থেকে বেলা ১২টা

কুম্ভ রাশি
ব্যয় বাড়তে পারে। চাকুরিজীবীরা ইতিবাচক ফলাফল পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। আজ আপনি কোনও আইনি ঝামেলায় পড়তে পারেন। আজ আপনাকে ধারালো জিনিসের থেকে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: বাদামি
শুভ সংখ্যা: ১
শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে রাত ৮টা ৪৫

মীন রাশি
দাম্পত্য জীবনে সুখ থাকবে। জীবনসঙ্গীর কাছ থেকে সুখবর পেতে পারেন। বাড়ির পরিবেশ ভাল থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। ভাই-বোনদের সহায়তায় আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হতে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি কাটবে। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সকাল ৪টা ৫৫ থেকে দুপুর ৩টা
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications