Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: কেমন কাটবে আজকের দিন? দৈনিক রাশিফল 12 মার্চ 2023
রবিবার, ১২ মার্চের দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
কোর্ট-কাছারির মামলা থেকে মুক্তি পেতে পারেন। চাকুরিজীবীদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের আজ ভালো লাভ হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাড়ির বড়দের সহযোগিতা পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে অযথা খরচ না করলেই ভালো। সুস্থ থাকতে হলে সময়মতো খাওয়ার পাশাপাশি পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে।
শুভ রং: হালকা গোলাপী
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: দুপুর ১২টা ৪০ থেকে সন্ধ্যা ৬টা ১০

আজকের বৃষ রাশিফল
লভ লাইফ ভালো কাটবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা ৪০

আজকের মিথুন রাশিফল
আজ আপনি কোনও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন। অনেকদিন পর নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিরোধ মিটে যেতে পারে। আপনার পক্ষে সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে। সরকারি চাকুরিজীবীরা খুব সতর্ক থাকুন। অবহেলা করলে সমস্যায় পড়তে পারেন। পার্টনারশিপে ব্যবসা করছেন এমন জাতকদের বিতর্কে না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৭টা থেকে বেলা ১১টা ৩০

আজকের কর্কট রাশিফল
ব্যবসায়ীদের পরিকল্পিতভাবে সমস্ত কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের একই সঙ্গে অনেক কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় কাজে ভুল হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩৩
শুভ সময়: সকাল ৫টা ২০ থেকে দুপুর ৩টা ০৫

আজকের সিংহ রাশিফল
স্বাস্থ্য ভালো থাকবে না। কর্মক্ষেত্রে শান্ত মনে আপনার সমস্ত কাজ সম্পন্ন করুন। ব্যবসায়ীরা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেবেন না।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৫টা থেকে বেলা ১১টা ৩০

আজকের কন্যা রাশিফল
চাকুরিজীবীদের টিমওয়ার্কে ফোকাস করতে হবে। এ ছাড়াও, উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি কাটবে। আর্থিক অবস্থার অবনতি হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ৩টা ২০

আজকের তুলা রাশিফল
অফিসের মুলতবি কাজ সম্পন্ন হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতাও পাবেন। অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে রাত ৮টা

আজকের বৃশ্চিক রাশিফল
লভ লাইফ খুব ভালো কাটবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। বস যদি আপনাকে অফিসে কোনও কাজের দায়িত্ব দিয়ে থাকেন, তাহলে একটুও অবহেলা করবেন না। ব্যবসায়ীরা আশানুরূপ ফলাফল পাবেন। আবহাওয়া পরিবর্তনের কারণে স্বাস্থ্য সমস্যা হতে পারে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সকাল ১০টা থেকে বেলা ১২টা

আজকের ধনু রাশিফল
চাকুরিজীবীদের ওপর কাজের চাপ বেশি থাকবে। ব্যবসায়ীরা নতুন কোনও প্রকল্পে কাজ শুরু করতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আপনি আর্থিকভাবে আপনার ঘনিষ্ঠ কাউকে সাহায্য করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভালো কাটবে। আপনাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও ভাল হবে। আজ আপনার হাড় সংক্রান্ত সমস্যা হতে পারে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ২
শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

আজকের মকর রাশিফল
কাজের চাপ বৃদ্ধির কারণে আজ আপনি স্ট্রেস ফিল করবেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। বড় খরচের জন্য আজকের দিনটি ভালো নয়। জীবনসঙ্গীর সঙ্গে আপনার ঝামেলা হতে পারে। আজ আপনি ধর্মীয় স্থানে যেতে পারেন।
শুভ রং: হালকা লাল
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: দুপুর ১টা ৫৫ থেকে সন্ধ্যা ৬টা ৫০

আজকের কুম্ভ রাশিফল
যে সব বেকার জাতকরা চাকরি খুঁজছেন, আজকের দিনটি তাঁদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁরা খুব সতর্ক থাকুন। কাউকে অন্ধ বিশ্বাস করবেন না। আর্থিক অবস্থা ভালো থাকবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা ২০

আজকের মীন রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো কাটবে। আপনি যদি নতুন কোনও কাজ শুরু করার পরিকল্পনা করেন, তবে তাতে সাফল্য পেতে পারেন। চাকুরিজীবীরা কঠোর পরিশ্রমের ভালো ফল পাবেন। যাঁরা প্রপার্টি কিনতে চান, তাঁদের ইচ্ছা পূরণ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আজ আপনি মানসিক এবং শারীরিকভাবে খুব ভালো বোধ করবেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: সকাল ৯টা ৪০ থেকে দুপুর ২টা ৩০
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications