Ajker Rashifal: আজ আপনার ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল 12 জুন 2023

সোমবার, ১২ জুন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 12 June 2023

আজকের মেষ রাশিফল
স্বাস্থ্য ভাল থাকবে না। খাওয়াদাওয়ার ঠিকমতো করুন, অন্যথায় পেটের রোগে ভুগতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি ভাল যাবে। আপনার আটকে থাকা কিছু কাজ আজ শেষ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: বেলা ১১ থেকে দুপুর ১২টা ২৫

আজকের বৃষ রাশিফল
চাকুরিজীবীদের অফিসে সম্মান বাড়বে। ব্যবসায় ভাল লাভ হবে। যারা অনলাইনে ব্যবসা করছেন, তাদের ভাল লাভ হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনার পেশী সংক্রান্ত সমস্যা হতে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৮টা

আজকের মিথুন রাশিফল
জীবনসঙ্গীর মেজাজ ভাল থাকবে না। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আপনার আয় বাড়বে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি কাটবে। আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত ভাল ফলাফল পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২
শুভ সময়: বেলা ১১টা ৩০ থেকে দুপুর ৩টা

আজকের কর্কট রাশিফল
পিতার সঙ্গে আপনার ঝগড়া হতে পারে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। কম পরিশ্রমে ভাল অর্থ উপার্জন করবেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি চ্যালেঞ্জিং হবে। আপনার সামনে বাধা আসতে পারে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা ২০

আজকের সিংহ রাশিফল
চাকুরিজীবীরা তাদের ভাল পারফরম্যান্সের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আস্থা অর্জন করতে পারবেন। ব্যবসায়ীরা আজ বড় গ্রাহকদের সঙ্গে লেনদেনের সুযোগ পাবেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৬টা ২৫ থেকে দুপুর ১২টা ২০

আজকের কন্যা রাশিফল
ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভাল যাবে। নতুন কোনও কাজ শুরু করার জন্য দিনটি উপযুক্ত। যে সকল সরকারি চাকুরিজীবীরা বদলির জন্য অপেক্ষা করছেন, আজ তারা সুখবর পাবেন। জীবনসঙ্গীর আচরণে পরিবর্তন আসবে। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: বেলা ১২টা থেকে বিকেল ৪টা ৩০

আজকের তুলা রাশিফল
পৈতৃক সম্পত্তি সংক্রান্ত সমস্যা বাড়তে পারে। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভাল। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজে অসন্তুষ্ট হবেন। আপনার করা কাজের মধ্যে থেকে তাঁরা ভুল খুঁজে পেতে পারেন। ব্যবসায়ীরা কোনও নতুন স্কিমে অর্থ বিনিয়োগ করার আগে ভাল করে ভাবনা-চিন্তা করুন। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আজ আপনি গ্যাস, বদহজম, অ্যাসিডিটিতে ভুগবেন।
শুভ রং: হালকা লাল
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে দুপুর ৩টা

আজকের বৃশ্চিক রাশিফল
পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। কর্মক্ষেত্রে দিনটি ভাল যাবে। চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হবে। আপনি যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন, তাহলে আজ আপনি আপনার টাকা ফেরত পেতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ৮টা থেকে ১০টা ১৫

আজকের ধনু রাশিফল
প্রতিকূল পরিস্থিতিতে আপনাকে ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হচ্ছে। তাড়াহুড়ো করে পদক্ষেপ নিলে আপনারই সমস্যা বাড়বে। অফিসে কঠোর পরিশ্রমের পরেও সাফল্য না পেলে, হতাশ হবেন না। বরং সঠিক পথে চেষ্টা করুন। ব্যবসায়ীরা পার্টনারশিপে ব্যবসা করার সুযোগ পেতে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: দুপুর ২টা ২০ থেকে বিকেল ৪টা ৩০

আজকের মকর রাশিফল
এই রাশির বেকার জাতকরা আজ চাকরি পেতে পারেন। যারা ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন, তারা আজ ভাল সুযোগ পাবেন। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। বাড়ির পরিবেশের উন্নতি হবে। আপনাকে আপনার কথাবার্তা এবং আচরণ ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা ভাল থাকবে। দীর্ঘক্ষণ ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করলে চোখের ঠিকমতো যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩৪
শুভ সময়: বেলা ১১টা ১০ থেকে দুপুর ২টা ২৫

আজকের কুম্ভ রাশিফল
কর্মক্ষেত্রে আপনার লক্ষ্যে ফোকাস করুন। আজ আপনি একজন সম্মানিত এবং প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা করতে পারেন। আর্থিক প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন। লভ লাইফ খুব ভাল কাটবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা ৪০

আজকের মীন রাশিফল
চাকুরিজীবীরা অফিসে নিজেদের কাজে মনোযোগ দিন। আজ বসের নজর আপনার দিকেই থাকবে। ব্যবসায় ভাল লাভ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাকে খারাপ শব্দ ব্যবহার না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক বিষয়ে অবহেলা করবেন না, অন্যথায় আপনারই ক্ষতি হবে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সকাল ৭টা থেকে ১০টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Monday, June 12, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion