Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal : আজকের দিনটি কেমন কাটবে? দেখুন ১২ জুনের রাশিফল
আজ সারাদিন আপনার কেমন কাটবে? জানতে দেখুন ১২ জুনের রাশিফল।


মেষ রাশি
ব্যবসায়ীরা আজ আশানুরূপ ফলাফল পেতে পারেন। চাকুরিজীবীদের অফিসে তাড়াহুড়ো করে কোনও কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ কোনো ভুল করলে অপমানজনক পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে না। আজ আপনার মাথাব্যথা, ক্লান্তি, দুর্বলতা, অনিদ্রা, ইত্যাদি সমস্যা হতে পারে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৪টা ০৫ থেকে রাত ৯টা

বৃষ রাশি
বেসরকারী খাতে কর্মরতদের জন্য আজকের দিনটি খুব শুভ হতে চলেছে। যাঁরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাঁদের সাফল্য পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা আজ প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। তবে শীঘ্রই আপনার সমস্যার সমাধান হবে এবং আপনার কাজ সুচারুভাবে এগিয়ে যাবে। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। অর্থ সংক্রান্ত কোনও কাজ যদি দীর্ঘদিন ধরে আটকে থাকে, তাহলে আজ তা সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার গলার কোনও সমস্যা হতে পারে। ঠান্ডা জিনিস খাওয়া থেকে বিরত থাকুন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৬টা ৪৫ থেকে ১০টা ২৫

মিথুন রাশি
অফিসে আজ মিটিং-এর জন্য ডাক আসতে পারে। বিদেশী কোম্পানিতে কর্মরতদের আজকের দিনটি তেমন ভাল কাটবে না। ব্যবসায়ীদের আজ অর্থের ক্ষেত্রে খুব সতর্ক থাকা উচিত। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ বাড়তে পারে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: দুপুর ১টা ২৫ থেকে দুপুর ৩টা

কর্কট রাশি
চাকুরিজীবীদের অফিসে সহকর্মীদের সঙ্গে বিতর্কে না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদেরও আজ বিতর্ক এড়িয়ে চলতে হবে। জীবনসঙ্গীর মানসিক সাপোর্ট পাবেন। অর্থের দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে। আজ আপনার ত্বকের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: দুপুর ২টা ১৫ থেকে রাত ১০টা ১০

সিংহ রাশি
ব্যক্তিগত জীবনে আজ সবকিছু ঠিকঠাক থাকবে। অফিসে যদি আপনার কাজে কোনও বাধা আসে, তাহলে উচ্চপদস্থ কর্মকর্তার সহায়তায় আপনার কাজ সম্পন্ন হতে পারে। ব্যবসায়ীদের দীর্ঘ দূরত্বে যাত্রা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ভাল থাকবে। মানসিক চাপ অনেকটা কম হবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ১৫

কন্যা রাশি
ব্যবসায়ীদের কোনও বড় সমস্যার সমাধান হতে পারে। আর্থিক লাভ হতে পারে। চাকুরিজীবীরা অফিসে নিজেদের কাজে মনোযোগ দিন। ঘরের পরিবেশ ভাল থাকবে। বাড়িতে পূজার্চনা ও যজ্ঞের আয়োজন হতে পারে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন এবং তাঁরা আপনার উপর খুব খুশি হবেন। অর্থের অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১২টা ৩০

তুলা রাশি
চাকুরিজীবীদের কাজের চাপ বেশি হতে পারে। ব্যবসায়ীদের আজ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০

বৃশ্চিক রাশি
ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। অতীতে করা বিনিয়োগ থেকে ভাল লাভ হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে। চাকুরিজীবীরা অফিসে তাঁদের কঠোর পরিশ্রমের যথাযথ ফলাফল পেতে পারেন। পদোন্নতি হতে পারে। আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভাল কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে বিকেল ৪টা

ধনু রাশি
সরকারি চাকুরিজীবীদের আজকের দিনটি খুবই ভাল কাটবে। ব্যবসায়ীদের লাভ হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। লভ লাইফ ভাল কাটবে না।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ৩৮
শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে ১০টা ৩০

মকর রাশি
অফিসের পরিবেশ ভাল থাকবে না। উচ্চপদস্থ কর্মকর্তা বা সহকর্মীদের সঙ্গে আপনার বিরোধ হতে পারে। আপনি আপনার কাজে ঠিকমতো মনোযোগ দিতে পারবেন না। ব্যবসায়ীরা আজ স্বস্তি পেতে পারেন। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার পাশাপাশি পুরানো আইনি সমস্যা থেকেও মুক্তি মিলতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকতে পারে। আপনার আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। আজ আপনি খুব ক্লান্ত বোধ করতে পারেন।
শুভ রং: গাঢ় গোলাপী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০

কুম্ভ রাশি
শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। আজ চাকরিজীবীদের সমস্ত কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে। অফিসে আপনার কাজ দেখে বস খুব সন্তুষ্ট হবেন। উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আপনার সম্পর্কও ভাল থাকবে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁরা ভাল আর্থিক ফলাফল পেতে পারেন। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। আর্থ্রাইটিসের রোগীদের সমস্যা বাড়তে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা

মীন রাশি
পৈতৃক সম্পত্তি সংক্রান্ত সমস্যা হতে পারে। আজ আপনি অনেক মানসিক চাপের মধ্যে থাকবেন। টার্গেট বেসড কাজ করা জাতকদের উপর কাজের চাপ বেশি থাকবে। তেল, ইলেকট্রনিক্স, প্লাস্টিক, চামড়া, ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি লাভদায়ক হতে চলেছে। ভাল আর্থিক লাভ হতে পারে। স্বাস্থ্য খারাপ হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৮টা ৪০ থেকে দুপুর ১২টা ৩০
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications