Ajker Rashifal: শুক্রবার দিনটা আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল 12 জানুয়ারী 2024

Ajker Rashifal, 12 January 2024: শুক্রবার, ১২ জানুয়ারী কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal

আজকের মেষ রাশিফল

ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো যাবে। বিনিয়োগের ভালো সুযোগ পেতে পারেন। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে বিনিয়োগ করলে ভবিষ্যতে ভালো ফল পেতে পারেন। চাকুরিজীবীদের উপর কাজের চাপ বেশি থাকবে। আজ আপনাকে একসঙ্গে অনেক কাজ শেষ করতে হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: সকাল ৭টা থেকে ৯টা ২০

আজকের বৃষ রাশিফল

কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি যাবে। আজ আপনাকে খুব পরিশ্রম করতে হতে পারে। কাজের চাপ বেশি থাকবে। আজ আপনি অলস বোধ করতে পারেন। নিজেকে ফিট রাখতে প্রতিদিন মর্নিং ওয়াকে যান এবং ব্যায়াম করুন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৭টা

আজকের মিথুন রাশিফল

আর্থিক অবস্থার উন্নতি হবে। তবে আপনাকে খরচ কমানোর পরামর্শ দেওয়া হচ্ছে। অফিসে কাজ করার সময় তাড়াহুড়ো করবেন না। ব্যবসায়ীদের কাজে বাধা আসতে পারে। তবে এই সমস্যাটি সাময়িক। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পরিবারের সাপোর্ট পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা

আজকের কর্কট রাশিফল

আজ আপনি অনেক অবসর সময় পাবেন। আপনি আপনার মুলতুবি থাকা কিছু গুরুত্বপূর্ণ কাজ শেষ করার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। চাকুরিজীবীদের অফিসের কাজ সময়মতো শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ যদি আপনার কোনও কাজ অসম্পূর্ণ থেকে যায়, তাহলে বস রেগে যেতে পারেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: সকাল ৮টা ১০ থেকে ১১টা

আজকের সিংহ রাশিফল

ব্যবসায় ভালো লাভ হবে। পরিবারের সকলের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। ভাই বা বোনের পড়ালেখায় কোনও বাধা থাকলে, আজ সেই সমস্যার সমাধান হয়ে যাবে। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো যাবে। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের উন্নতি হবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: বিকেল ৪টে ৫০ থেকে রাত ৮টা

আজকের কন্যা রাশিফল

আজকের দিনটি ভালো কাটবে। অনেকদিন পর নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন। ব্যবসায় বড় লাভ হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আজ আপনি আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করবেন। বাড়ির পরিবেশ ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: ভোর ৪টে থেকে ৮টা ১৫

আজকের তুলা রাশিফল

আজ বন্ধুবান্ধব ও আত্মীয়দের সঙ্গে দেখা হবে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটা খুব ভালো যাবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। তবে বেশি খরচ না করাই ভালো। কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি যাবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা ১৫

আজকের বৃশ্চিক রাশিফল

আজ আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা ভালো থাকবে। কোনও আর্থিক লেনদেন মুলতুবি থাকলে আজ তা সম্পন্ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যাঁরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাঁরা সুখবর পেতে পারেন। আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। ব্যবসায়ীদের হাতে বড় অর্ডার আসতে পারে। আপনার উপর দায়িত্ব বাড়বে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: দুপুর ২টো থেকে বিকেল ৪টে

আজকের ধনু রাশিফল

শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আজ আপনার অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের উপর কাজের চাপ থাকবে। আপনাকে সময়মতো কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের কোর্ট-কাছারির বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। সরকারি নিয়ম লঙ্ঘন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। বাড়ির পরিবেশ ভালো থাকবে। নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: সকাল ৮টা ৩৫ থেকে ১১টা

আজকের মকর রাশিফল

পারিবারিক জীবনে আপনার মনোযোগ থাকবে। আজ আপনি অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে পরিবারের সঙ্গে কোথাও যেতে পারেন। ব্যবসায় ভালো লাভ হবে। ব্যবসায় উন্নতি সম্ভব। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি আপনার বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: বিকেল ৪টে থেকে রাত ৮টা ২৫

আজকের কুম্ভ রাশিফল

ক্রমবর্ধমান কাজের চাপের কারণে আপনি খুব ক্লান্ত বোধ করবেন। কর্মক্ষেত্রে আপনার উপর কাজের চাপ থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে বিতর্ক হতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আজ তাঁরা একজন অভিজ্ঞ ব্যক্তির গাইডেন্স পেতে পারেন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৭
শুভ সময়ঃ ভোর ৪টে থেকে সন্ধ্যা ৭টা

আজকের মীন রাশিফল

কর্মক্ষেত্রে দিনটি ভালো যাবে। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। যাঁরা বিদেশ গিয়ে চাকরি করতে চান, তাঁরা আজ সুখবর পেতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক সমস্যার সমাধান হবে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। বাড়িতে পূজাপাঠ ও যজ্ঞের আয়োজন হতে পারে। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। আপনারা একসঙ্গে ঘরোয়া দায়িত্ব পালন করবেন। লভ লাইফ খুব ভালো কাটবে। আজ আপনার দাঁতের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: দুপুর ২টো থেকে সন্ধ্যা ৬টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Friday, January 12, 2024, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion