Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ সারা দিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল 12 জানুয়ারি 2023
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
কর্মক্ষেত্রে আপনি ভালো ফলাফল পাবেন। আপনার কঠোর পরিশ্রম সফল হবে। ব্যবসায়ীদের আটকে থাকা কাজ সম্পন্ন হবে। খরচ বাড়তে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আজ আপনি সর্দি, কাশিতে ভুগবেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২৫
শুম সময়: সকাল ৮টা থেকে দুপুর ১২টা ৩০

বৃষ রাশি
আজ আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। অফিসে দেরি করলে আপনি সমস্যায় পড়বেন। আজ বস আপনার উপর খুব অসন্তুষ্ট হবেন। ব্যবসায়ীরা চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। সন্তানের দিক থেকে কোনও সমস্যা হতে পারে। আপনি আপনার সন্তানের শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকবেন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে রাত ৯টা

মিথুন রাশি
আজকের দিনের শুরুটা খুব ভালো হবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। অফিসের পরিবেশ খুব ভালো থাকবে। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। তাদের সহযোগিতায় আপনার কোনও বড় সমস্যার সমাধান হতে পারে। আপনার স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৩২
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১২টা ২৫

কর্কট রাশি
ব্যবসায়ীরা আজ প্রত্যাশিত ফলাফল পেতে পারেন। চাকুরিজীবীরা অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আজ আপনি আপনার সমস্ত কাজ দ্রুত সম্পন্ন করতে সক্ষম হবেন। খরচ বাড়তে পারে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ৩টা ৫৫ থেকে সন্ধ্যা ৭টা

সিংহ রাশি
বাড়ির কোনও সদস্যের স্বাস্থ্যের হঠাৎ অবনতির কারণে আজ আপনাকে অনেক দৌড়াদৌড়ি করতে হবে। ডাক্তার এবং ওষুধের জন্য আপনার প্রচুর অর্থ ব্যয় করা হতে পারে। চাকুরিজীবীরা কাজে অবহেলা করবেন না। বিশেষ করে বস যদি আপনাকে কোনও দায়িত্ব দিয়ে থাকেন, তাহলে কাজে ভুল করবেন না। ব্যবসায়ীদের আজ অর্থ সংক্রান্ত কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনি খুব ক্লান্ত বোধ করবেন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: ভোর ৪টা থেকে ১০টা

কন্যা রাশি
শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। টিভি ও মোবাইল থেকে দূরত্ব বজায় রাখুন। চাকুরিজীবীদের ওপর কাজের চাপ বেশি থাকবে। কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসের জোরে, আপনি আপনার সমস্ত কাজ সহজেই সম্পন্ন করতে পারবেন। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। আপনি যদি অবিবাহিত হন, তবে আজ আপনার বিয়ে নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: বিকেল ৪টা ২৫ থেকে রাত ৮টা

তুলা রাশি
আর্থিক অবস্থা ঠিকঠাক থাকবে। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। ব্যবসায়ীদের বড় মুনাফা অর্জনের জন্য শর্টকাট পথ অনুসরণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় তারা বড় সমস্যায় পড়বেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১০
ভাগ্যবান সময়: সকাল ৯টা ২০ থেকে দুপুর ১টা

বৃশ্চিক রাশি
ব্যবসায়ীদের খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়িক বিষয়ে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। চাকরিজীবীদের আজ কঠোর পরিশ্রম করতে হবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে তর্ক করা এড়িয়ে চলুন, অন্যথায় আপনাদের মধ্যে বড় ঝামেলা হতে পারে। আজ আপনার চোখের সমস্যা হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

ধনু রাশি
ব্যবসায়ীদের অতিরিক্ত ঋণ না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের দিনটি স্বাভাবিক কাটবে। ঘরের পরিবেশ খুব ভালো থাকবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৮টা থেকে ১১টা

মকর রাশি
অফিসে কাজের চাপ বেশি থাকবে। ব্যবসায়ীদের বড় বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভালো কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২
শুভ সময়: দুপুর ৩টা ১৫ থেকে সন্ধ্যা ৬টা

কুম্ভ রাশি
লভ লাইফ ভালো কাটবে না। অফিসে আপনার কোনও কাজ পেন্ডিং থাকলে তা আজই শেষ করার চেষ্টা করুন, অন্যথায় আপনাকে দেওয়া দায়িত্ব আপনার কাছ থেকে ফিরিয়ে নেওয়া হতে পারে। ব্যবসায়ীরা আজ ভালো সুযোগ পেতে পারেন। আপনার ব্যবসায় ইতিবাচক পরিবর্তন আসবে। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। আজ আপনার পেশী সংক্রান্ত সমস্যা হতে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা

মীন রাশি
আজ আপনার কোনও বড় উদ্বেগ দূর হতে পারে। মানসিকভাবে আপনি খুব ভালো বোধ করবেন। অনেকদিন পর আপনি আপনার কাজে ঠিকমতো মনোযোগ দিতে পারবেন। অফিসে আপনার অবস্থান মজবুত হবে এবং বস আপনার প্রশংসা করতে পারেন। ব্যবসায়ীরা নতুন চুক্তি করার সুযোগ পাবেন। ব্যবসায়ীরা তাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার ভালো সুযোগ পাবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাড়ির সদস্যদের মধ্যে ভালোবাসা ও একতা থাকবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: সকাল ৭টা থেকে বেলা ১২টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications