Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ আপনার ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল 12 ফেব্রুয়ারি 2023
রবিবার ১২ ফেব্রুয়ারির দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
আজকের দিনের শুরুটা খুব ভালো হবে। কর্মক্ষেত্রে খুব ব্যস্ততার মধ্য দিয়ে দিনটি কাটবে। তবে আপনি আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করতে সক্ষম হবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্যের কোনও বড় সমস্যা হবে না।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: ভোর ৪টা থেকে দুপুর ২টা ৫৫

আজকের বৃষ রাশিফল
সরকারি চাকুরিজীবীরা তাদের কঠোর পরিশ্রমের ভাল ফলাফল পেতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। বাড়ির পরিবেশ ভালো থাকবে। আজ আপনার মাথাব্যথা এবং ক্লান্তি বোধ হতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ১২টা ১৫ থেকে সন্ধ্যা ৭টা ৪৫

আজকের মিথুন রাশিফল
স্বাস্থ্যের উন্নতি হতে পারে। চাকুরিজীবীদের দিনটি স্বাভাবিক কাটবে। ব্যবসায়ীদের আজ ভালো লাভ হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

আজকের কর্কট রাশিফল
চাকরি হোক বা ব্যবসা, আজ আপনার পরিশ্রম সফল হতে পারে। অর্থ সংক্রান্ত লেনদেন করার সময় খুব সতর্ক থাকুন। আজ আপনার বাড়ির কোনও সদস্যের সঙ্গে বিবাদ হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সকাল ৮টা ৪০ থেকে দুপুর ৩টা

আজকের সিংহ রাশিফল
চাকুরিজীবীরা আজ কোনও সম্মানিত ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। ব্যবসায়ীরা আজ আশানুরূপ ফলাফল পাবেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। ভাই-বোনের সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা ৪০

আজকের কন্যা রাশিফল
অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন। অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরা আজ সুখবর পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি চ্যালেঞ্জিং হবে। কাজে বাধা আসতে পারে। যদিও এই সমস্যাটি সাময়িক, তাই বেশি চিন্তা করবেন না। পরিবারের সদস্যদের স্নেহ ও সাপোর্ট পাবেন। বিশেষ করে বাবার সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৮টা ১৫

আজকের তুলা রাশিফল
স্বাস্থ্য ভালো থাকবে না। অফিসে কাজের চাপ বেশি থাকবে। ব্যবসায়ীদের আজ ভালো লাভ হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। আজ বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ৯টা

আজকের বৃশ্চিক রাশিফল
পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। চাকুরিজীবীদের উন্নতি হবে, তবে দায়িত্ব আরও বাড়বে। ব্যবসায়ীদের মোটামুটি লাভ হবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনার কান সংক্রান্ত সমস্যা হতে পারে।
শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা

আজকের ধনু রাশিফল
চাকরি পরিবর্তন করার এটাই সঠিক সময়। ব্যবসায়ীদের তাদের ব্যবসায়িক পরিকল্পনায় একটু পরিবর্তন আনতে হবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আজ আপনার ঝামেলা হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: ভোর ৪টা ৩০ থেকে দুপুর ৩টা ৩০

আজকের মকর রাশিফল
দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। আজ জীবনসঙ্গী আপনাকে সুখবর দিতে পারেন। আপনাদের মধ্যে ভালোবাসা আরও গভীর হবে। চাকুরিজীবীদের অফিসে মান-সম্মান বাড়বে। আজ বস আপনার খুব প্রশংসা করবেন। যারা বিদেশে গিয়ে চাকরি করতে চান, তারা শীঘ্রই ভালো সুযোগ পেতে পারেন। আবহাওয়া পরিবর্তনের কারণে স্বাস্থ্য সমস্যা হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা ২০

আজকের কুম্ভ রাশিফল
চাকুরিজীবীদের অফিসের কাজে মনোনিবেশ করার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সময়ে একটুও অসাবধান হলে আপনার ক্যারিয়ারে খারাপ প্রভাব পড়তে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো যাবে। আজ আপনি খুব ক্লান্ত বোধ করবেন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: সকাল ৫টা ৪৫ থেকে দুপুর ১২টা ৩৫

আজকের মীন রাশিফল
ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। চাকুরিজীবীদের সমস্যা বাড়তে পারে। বস আপনার কাজ দেখে অসন্তুষ্ট হবেন। আপনাকে দেওয়া কোনও দায়িত্ব আপনার কাছ থেকে ফিরিয়ে নেওয়া হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভালো কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications