Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal : আজ আপনার ভাগ্যে কী আছে? দেখুন ১২ ফেব্রুয়ারির রাশিফল
কেমন কাটবে আজ সারাদিন, যদি জানতে চান তাহলে দৈনিক রাশিফল পড়ুন।


মেষ রাশি
কাজ সম্পর্কিত সমস্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিন। সম্ভব হলে ঘনিষ্ঠ বা অভিজ্ঞ কারুর সঙ্গে পরামর্শ করে তবেই কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। কাজের পাশাপাশি পরিবারের দিকেও নজর দিন। আপনার অসতর্ক মনোভাব প্রিয়জনের মনে আঘাত দিতে পারে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে। আপনার উপার্জনের চেয়ে বেশি খরচ করার মতো ভুল করবেন না। সঞ্চয়ের দিকে মনোযোগ দিন। স্বাস্থ্য আজ দুর্বল থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৭টা ২০

বৃষ রাশি
সরকারি চাকুরিজীবীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ একটি ছোটো ভুল করলেও আপনার ক্ষতি হতে পারে। অফিসে আপনাকে অপমানজনক পরিস্থিতিতে পড়তে হতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব লাভজনক হতে পারে। আপনি যদি বিনিয়োগ করার পরিকল্পনা করেন, তবে আজ আপনার হাতে একটি ভালো সুযোগ আসতে পারে। অর্থ পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আজ আপনার মাথাব্যথা হতে পারে। ক্রোধ এবং মানসিক চাপ নেবেন না। মানসিক শান্তি বজায় রাখতে প্রতিদিন ধ্যান করুন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: সন্ধ্যা ৬টা ২০ থেকে রাত ৮টা

মিথুন রাশি
চাকুরিজীবীদের জন্য আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজে বড় বাধা আসার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে আপনাকে ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা আজ অর্থ সংক্রান্ত কোনও কাজ না করলেই ভালো হবে, অন্যথায় বড় ক্ষতি হতে পারে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ৯টা ০৫

কর্কট রাশি
ব্যবসায়ীদের আজ বিশাল লাভ হতে পারে। চাকুরিজীবীরা অফিসে সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন। তর্ক-বিতর্কের কারণে ক্ষতি আপনারই হবে। এটি আপনার কাজের উপরও খারাপ প্রভাব ফেলতে পারে। আর্থিক দিক ঠিকঠাক থাকবে। তবে ভবিষ্যতে ভাবনা-চিন্তা করে টাকা সংক্রান্ত লেনদেন করা ভালো। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব রোমান্টিক কাটবে। আজ আপনি কোথাও বেড়াতে যেতে পারেন। ডায়াবেটিস রোগীরা খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখুন। এছাড়াও, আপনার দৈনন্দিন রুটিনে কিছু পরিবর্তন করুন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ৮টা ৩৫ থেকে দুপুর ১টা

সিংহ রাশি
আজকের দিনটি সিংহ রাশির জাতকদের খুব ভালো কাটবে না। বস অফিসে আপনার কাজ পর্যালোচনা করতে পারেন। যারা হোটেল বা রেস্তোরাঁয় কাজ করছেন, তারা ভালো লাভ করতে পারেন। এই সময়ে ব্যবসায় কোনও পরিবর্তন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। পিতার স্বাস্থ্য দুর্বল থাকতে পারে। আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে, তাহলে আজ সমস্যা একটু বাড়তে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: দুপুর ২টা থেকে রাত ৮টা

কন্যা রাশি
যারা বিদেশী সংস্থায় চাকরি করেন, আজকের দিনটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি আপনার পছন্দের প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন। আপনাকে খুব পরিশ্রম করতে হতে পারে। পার্টনারশিপে ব্যবসা করছেন যারা, তাদের আজকের দিনটি ভালো কাটবে না। ব্যবসায় অবনতির কারণে আপনার দুশ্চিন্তা বাড়তে পারে। আপনি অর্থ নিয়ে বেশ চাপের মধ্যে থাকবেন। ঘরের পরিবেশ স্বাভাবিক থাকবে। কাজে ব্যস্ততার কারণে আজ আপনার পরিবারের সদস্যদের সময় দিতে পারবেন না। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: দুপুর ১টা ১৫ থেকে সন্ধ্যা ৬টা

তুলা রাশি
আজ ছোটোখাটো কারণে আপনার মেজাজ বিগড়ে যেতে পারে। আশেপাশের লোকেদের সঙ্গে আপনার তর্ক হতে পারে। আপনার রাগ নিয়ন্ত্রণ করুন। চাকুরিজীবীদের সময়মতো অফিসে পৌঁছানোর পরামর্শ দেওয়া হচ্ছে। বসের দেওয়া দায়িত্বগুলোকে প্রাধান্য দিন। আজ আপনার কোনও কাজ অসম্পূর্ণ না রাখাই ভালো। ব্যবসায়ীদের আজ কঠিন সংগ্রাম করতে হতে পারে। তবে আপনার পরিশ্রম বৃথা যাবে না। দিনের দ্বিতীয়ার্ধে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত জীবনে অশান্তি দেখা দেবে। বাড়ির কিছু সদস্যের সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। আজ আপনি অলস বোধ করতে পারেন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: সকাল ৯টা ০৫ থেকে বেলা ১২টা

বৃশ্চিক রাশি
আজকের দিনটি এই রাশির শিক্ষার্থীদের জন্য খুব শুভ হতে চলেছে। আপনি যদি সম্প্রতি কোনও পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে অসাধারণ সাফল্য পেতে পারেন। উচ্চশিক্ষার জন্য প্রচেষ্টা করে থাকলে, আজ আপনার পছন্দের কলেজেও ভর্তি হতে পারেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। বাড়িতে পুজো-পাঠের আয়োজন হতে পারে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। ভাই-বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। চাকুরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিক কাটবে। ব্যবসায়ীরা কঠোর পরিশ্রমের ভালো ফল পেতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আপনার স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা ১৫

ধনু রাশি
স্বাস্থ্যের হঠাৎ অবনতি, আপনার সারাদিনের পরিকল্পনায় বাধা দিতে পারে। আজ চোখের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। ভালো চিকিৎসকের পরামর্শ নিন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ব্যয়বহুল হতে চলেছে। সেলস এবং মার্কেটিং-এর সাথে জড়িত ব্যক্তিদের আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: ভোর ৪টা ০৫ থেকে দুপুর ১২টা ০৫

মকর রাশি
পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদ দীর্ঘদিন ধরে চলমান থাকলে, আজ এই ঝামেলার অবসান হতে পারে। শীঘ্রই আপনার বড় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব শুভ হতে চলেছে। চাকরি হোক বা ব্যবসা, ভালো ফলাফল পেতে পারেন। চাকুরিজীবীরা আজ প্রমোশন লেটার পেতে পারেন। ব্যবসায়ীদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে। আজ জীবনসঙ্গীর আচরণে ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। আপনার প্রিয়জনের মেজাজ খুব ভালো থাকবে। অর্থের অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: দুপুর ২টা ২৫ থেকে সন্ধ্যা ৬টা

কুম্ভ রাশি
আপনি আজ মানসিকভাবে ভালো বোধ করবেন না। অনেক চিন্তা থাকবে। এক্ষেত্রে আপনার প্রিয়জনের সঙ্গে কথা বলা উচিত, এতে আপনার মন হালকা হবে এবং আপনি আপনার সমস্যার সমাধানও খুঁজে পেতে পারেন। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে। আপনার সঞ্চিত পুঁজি বাড়তে পারে। অফিসে বসের সহযোগিতা পাবেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ও ভালো হতে পারে। ব্যবসায়ীদের আজ গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত নিতে হতে পারে। আগামী দিনে এই সিদ্ধান্তের ভালো ফল পেতে পারেন। সুস্থ থাকতে, আপনার ব্যস্ত রুটিন থেকে কিছুটা সময় নিজের জন্য বের করুন।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে রাত ৮টা ৩০

মীন রাশি
টিমওয়ার্কের মাধ্যমে করা কোনও গুরুত্বপূর্ণ কাজ আজ সম্পন্ন হবে। বস আপনার পারফরম্যান্সে খুব খুশি হবেন এবং আপনি প্রশংসিত হবেন। ব্যবসায় ইতিবাচক পরিবর্তন সম্ভব। আজ সুবর্ণ সুযোগ পেতে পারেন। সোনা-রুপো, জামাকাপড়, আসবাবপত্র, দুগ্ধজাত দ্রব্য, প্রভৃতি ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই লাভদায়ক হতে চলেছে। বাড়ির পরিবেশ ভালো থাকবে। পরিবারের সদস্যদের পূর্ণ সাপোর্ট পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। সুস্থ থাকতে, আপনাকে ভাজা-মশলাদার খাবার না খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ৬টা ২০ থেকে দুপুর ১টা
Disclaimer : এই আর্টিকেলের সমস্ত মতামত একজন জ্যোতিষীর দেওয়া। এর দায়ভার বোল্ডস্কাই বাংলা এবং এর কর্মচারীরা নেবে না।



Click it and Unblock the Notifications