Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: মঙ্গলবার দিনটি কোন রাশির কেমন যাবে? দৈনিক রাশিফল 12 ডিসেম্বর 2023
Ajker Rashifal, 12 December 2023: মঙ্গলবার, ১২ ডিসেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
কর্মক্ষেত্রে বড় সাফল্য পেতে পারেন। আপনার সম্মানও বাড়বে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পরিবারের সদস্যদের কাছ থেকে স্নেহ ও সাপোর্ট পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০
আজকের বৃষ রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আজ আপনি প্রতিদিনের কাজগুলি সম্পন্ন করতে আপনার প্রিয়জনের সহযোগিতা পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আয়ের নতুন উৎস পাবেন। অফিসের পরিবেশ ঠিক থাকবে। আজ নতুন কিছু শেখার সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীরা নতুন কোনও চুক্তি করার সময় বেশি তাড়াহুড়ো করবেন না, অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন। আবহাওয়া পরিবর্তনের কারণে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১২টা ৩০
আজকের মিথুন রাশিফল
পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। বাড়িতে আজ উৎসবের পরিবেশ থাকবে। আপনি পরিবারের কারুর কাছ থেকে উপহার পেতে পারেন। আজ আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে। আপনাকে খুব ভেবেচিন্তে ব্যয় করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় ভবিষ্যতে বড় আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। আপনাকে একসঙ্গে অনেক কাজ সামলাতে হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৪টে ০৫ থেকে রাত ৯টা
আজকের কর্কট রাশিফল
আর্থিক বিষয়ে অবহেলা করবেন না। আর্থিক লেনদেনের সময় খুব সতর্ক থাকা প্রয়োজন। অফিসে আজ আপনাকে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। নিজের সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করুন, তাহলে ভালো ফল পাবেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৫টা ৪৫ থেকে সকাল ১০টা ২৫
আজকের সিংহ রাশিফল
পরিবারের সদস্যদের সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আপনার রাগ নিয়ন্ত্রণ করুন, অন্যথায় তিক্ততা আরও বাড়তে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে। আজ কোনও আর্থিক লেনদেন না করাই ভালো। অফিসে কাজের চাপ বাড়তে পারে। ব্যবসায়ীরা আশানুরূপ ফল না পাওয়ায় হতাশ হতে পারেন। আজ আপনার নতুন কোনও কাজ শুরু না করাই ভালো। এই রাশির জাতকরা নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: দুপুর ১টা থেকে দুপুর ৩টে
আজকের কন্যা রাশিফল
লভ লাইফ ভালো কাটবে। এই রাশির বিবাহিত জাতকদেরও আজকের দিনটি খুব ভালো যাবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে খরচ কমানো প্রয়োজন। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি যাবে। থাইরয়েডের সমস্যা থাকলে সময়মতো ওষুধ সেবন করতে থাকুন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: দুপুর ২টো ১৫ থেকে রাত ৮টা ১০
আজকের তুলা রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো যাবে। আটকে থাকা কাজগুলো আজ শেষ হতে পারে। চাকুরিজীবীদের আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আর্থিক সমস্যার সমাধান হতে পারে। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের যত্ন নিন। খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখুন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ১৫
আজকের বৃশ্চিক রাশিফল
ব্যবসায়ীরা আজ বড় সমস্যায় পড়তে পারেন। কোনও আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। চাকুরিজীবীদের অফিসে নিজেদের আচরণ ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে খুব সাবধানে কথাবার্তা বলুন। আর্থিক অবস্থা ভালো থাকবে। বাড়ির পরিবেশ ঠিক থাকবে। আজ আপনি আপনার প্রিয়জনের সঙ্গে ভালো সময় কাটাবেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে ৪টে
আজকের ধনু রাশিফল
স্বাস্থ্য ভালো থাকবে না। আপনি আজ খুব ক্লান্ত বোধ করবেন। শারীরিক দুর্বলতাও বাড়তে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। বেশি অর্থ ব্যয় করা থেকে বিরত থাকুন। শিক্ষার্থীদের আজকের দিনটি ভালো যাবে না। পড়াশোনায় মনোযোগ বসবে না।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৩৮
শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে ১০টা ৩০
আজকের মকর রাশিফল
পারিবারিক পরিস্থিতি ঠিক থাকবে না। আজ টাকা নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের কথা উপেক্ষা করবেন না, অন্যথায় আপনি বড় সমস্যায় পড়বেন। ব্যবসায় ভালো লাভ হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি যাবে। স্বাস্থ্য সমস্যা হতে পারে।
শুভ রং: গাঢ় গোলাপী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ২টো ৩০
আজকের কুম্ভ রাশিফল
আজকের দিনের শুরুটা খুব ভালো হবে। আপনি খুব ভেবেচিন্তে সমস্ত সিদ্ধান্ত নেবেন। অফিসের সমস্ত কাজ সময়মতো সম্পন্ন হবে। যে কারণে আপনার আত্মবিশ্বাস আরও বাড়বে। ব্যবসায়ীদের দীর্ঘ যাত্রা করতে হতে পারে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। নতুন গাড়ি কেনার ইচ্ছা পূরণ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভালো যাবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে ৭টা
আজকের মীন রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভালো যাবে। সম্পত্তি সংক্রান্ত বড় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া, বকেয়া টাকাও পেতে পারেন। অফিসে আপনার সমস্ত কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীরা আজ ভালো সুযোগ পেতে পারেন। শীঘ্রই আপনার ব্যবসায় অগ্রগতি হবে। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। শিক্ষাক্ষেত্রে আপনার সন্তানের পারফরম্যান্স খুবই ভালো হবে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৮টা ৪০ থেকে দুপুর ১২টা ৩০
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
