Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal 12 December 2022 : আজ আপনার জীবনে কী ঘটতে চলেছে? দেখুন ১২ ডিসেম্বরের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
ব্যবসায়ীরা যদি দীর্ঘ সময় ধরে কোনও কাজ শেষ করার জন্য কঠোর পরিশ্রম করে থাকেন, তাহলে আজ সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক পরিস্থিতি অনুকূল থাকবে। ভাই-বোনের সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আজ আপনি তাদের সঙ্গে ভাল সময় কাটাবেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩২
শুভ সময়: সকাল ৬টা ২০ থেকে ১১টা ২৫

বৃষ রাশি
বিবাহিত জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। আজ আপনার প্রিয়জন খুব রোমান্টিক মেজাজে থাকবেন। অফিসের কোনও সহকর্মী আপনার কাজে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে। ব্যবসায়ীদের তাদের প্রতিপক্ষের থেকে খুব সতর্ক থাকতে হবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। আপনার সঞ্চিত মূলধন বৃদ্ধি হতে পারে। আজ আপনি ঋণ পরিশোধেও সফল হবেন। নিজেকে সুস্থ রাখতে হলে বেশি পরিমাণে সবুজ শাকসবজি খেতে হবে। এছাড়াও, আপনার খাদ্যতালিকায় তাজা ফল অন্তর্ভুক্ত করুন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ৮টা ৪৫ থেকে দুপুর ২টা ২০

মিথুন রাশি
আজ আপনি কম পরিশ্রমে ভাল সাফল্য পেতে পারেন। ব্যবসায়ীদের কোনও বড় সমস্যার সমাধান হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। আজ ব্যয় হ্রাস পেতে পারে এবং আপনি সঞ্চয়ের দিকে আরও মনোযোগ দিতে সক্ষম হবেন। জীবনসঙ্গীকে পর্যাপ্ত সময় দিতে পারবেন। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৪০
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা

কর্কট রাশি
যারা নতুন চাকরি খুঁজছেন, আজ তারা ভাল সুযোগ পেতে পারেন। সরকারি চাকুরিজীবীদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ছোটো ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। আজ আপনি সর্দি, কাশিতে ভুগতে পারেন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: বিকেল ৪টা ৪৫ থেকে রাত ৮টা

সিংহ রাশি
আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। চাকুরিজীবীদের অফিসে একসঙ্গে অনেক কাজ সামলাতে হতে পারে। ব্যবসায়ীরা কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, অন্যথায় তারা প্রতারিত হতে পারেন। জীবনসঙ্গীর স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: হালকা হলুদ
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ৪৫

কন্যা রাশি
কর্মক্ষেত্রে আপনার আচরণ ঠিক রাখুন। ব্যবসায়ীদের সামনে নতুন পথ খুলতে পারে। পার্টনারশিপে কোনও কাজ করতে চাইলে, এ ধরনের বিষয়ে তাড়াহুড়ো করা ঠিক নয়। ঘরের পরিবেশ শান্ত থাকবে। গুরুজনদের আশীর্বাদ পাবেন। আর্থিক দিক দিয়ে দিনটি ভাল যাবে। আজ আপনার ত্বকে অ্যালার্জি হতে পারে।
শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ৩টা থেকে বিকেল ৪টা ২০

তুলা রাশি
চাকুরিজীবীরা সামনে এগিয়ে যাওয়ার ভাল সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের অর্থ সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আজ লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। খরচ বাড়তে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৩
শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে রাত ৭টা ৫৫

বৃশ্চিক রাশি
আজ আপনি কর্মক্ষেত্রে খুব ব্যস্ত থাকবেন। আপনি আপনার অসমাপ্ত কাজগুলি সম্পূর্ণ করার জন্য কঠোর পরিশ্রম করবেন। আর্থিক অবস্থা ঠিকঠাক থাকবে। আজ আপনি আপনার কাছের কাউকে আর্থিকভাবে সাহায্য করতে পারেন। সুস্থ থাকতে হলে আপনাকে সময়মতো খেতে হবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ২টা

ধনু রাশি
আপনাকে আপনার মূল্যবান জিনিসগুলি নিরাপদে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় সেগুলি হারিয়ে বা চুরি হতে পারে। আজকের দিনটি চাকুরিজীবী জাতকদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। আপনাকে হঠাৎ করে বদলি করা হতে পারে বা কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার কাছ থেকে প্রত্যাহার করা হতে পারে। ব্যবসায়ীরা মিশ্র লাভ পাবেন। স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: সকাল ৯টা থেকে ১১টা

মকর রাশি
অফিসের পরিবেশ খুব ভাল থাকবে। উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার প্রতি খুব খুশি হবেন। ব্যবসায়ীরা যদি কোনও নতুন কাজ শুরু করতে চলেছেন, তবে তাদের পরিকল্পনা সফল হতে পারে এবং তাদের পথে আসা বাধা দূর হবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আপনার ভাই বা বোন যদি বিবাহ যোগ্য হন, তবে তাদের বিবাহ নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে। স্বাস্থ্য অনুকূল থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: বেলা ১২টা থেকে দুপুর ৩টা

কুম্ভ রাশি
লভ লাইফ খুব ভাল কাটবে। চাকুরিজীবীরা অফিসের কাজ দ্রুত শেষ করুন। ব্যবসায়ীদের আইনগত বিষয়ে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক দিক দিয়ে দিনটি ভাল যাবে। আজ আপনার পেশীর সমস্যা হতে পারে। ভারী জিনিস তোলা থেকে বিরত থাকুন।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা

মীন রাশি
খরচ বাড়তে পারে। আপনি যদি ঋণ নিয়ে থাকেন, তাহলে তা পরিশোধের চাপ আপনার ওপর বাড়তে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। দীর্ঘ সময় পরে আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা ১৫ থেকে রাত ৯টা
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications