Ajker Rashifal: আজ সারা দিন কেমন কাটবে? দৈনিক রাশিফল 12 অগস্ট 2023

Ajker Rashifal: শনিবার, ১২ অগস্ট কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 12 August 2023

আজকের মেষ রাশিফল

কর্মক্ষেত্রে আজকের দিনটি ভাল কাটবে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। আজ আপনার কাছের কারুর সঙ্গে ঝামেলা হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা

আজকের বৃষ রাশিফল

ব্যবসায়ীদের আজকের দিনটি ভাল যাবে না। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, আজ তাঁদের পার্টনারের সঙ্গে বিবাদ হতে পারে। আজ আয়ের চেয়ে খরচ বেশি হতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: সকাল ৫টা ১৫ থেকে সকাল ৮টা ৫০

আজকের মিথুন রাশিফল

ঘরের পরিবেশ ভাল থাকবে না। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ঝামেলা হতে পারে। বাড়ির কারুর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। তবে আজকের দিনটি বড় কোনও ব্যয়ের জন্য উপযুক্ত নয়। অফিসে সময়মতো সব কাজ শেষ করুন। দেরি করলে সমস্যায় পড়বেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ৮টা

আজকের কর্কট রাশিফল

ব্যবসায়ীদের তাদের বিরোধীদের থেকে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় তারা আপনার কাজে বাধা দিতে পারে। চাকুরিজীবীরা অফিসের কাজে মনোযোগ দিন। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

আজকের সিংহ রাশিফল

স্বাস্থ্য ভাল থাকবে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। আয় বাড়তে পারে। আজ অফিসে কোনও গুরুত্বপূর্ণ মিটিংয়ে অংশ নিতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ৩৭
শুভ সময়: সকাল ৬টা ৩০ থেকে ৮টা ৩৫

আজকের কন্যা রাশিফল

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভাল যাবে। জীবনসঙ্গী খুব রোমান্টিক মেজাজে থাকবেন। চাকুরিজীবীদের উন্নতি হবে। ব্যবসায় ভাল লাভ হবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে বিকেল ৪টা

আজকের তুলা রাশিফল

ব্যবসায়ীদের আজ বড় বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। যাঁরা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, আজ তাঁরা ভাল সুযোগ পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাড়ির সদস্যদের সহযোগিতা পাবেন। বিশেষ করে বড় ভাই বা বোনের সঙ্গে আজকের দিনটি খুব ভাল যাবে। আর্থিক অবস্থা ভাল থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ৩টা

আজকের বৃশ্চিক রাশিফল

স্বাস্থ্যের যত্ন নিন। অফিসে আপনার পারফরম্যান্সে বস খুব খুশি হবেন। ব্যবসায়ীদের হাতে বড় অর্ডার আসতে পারে। ব্যবসায় উন্নতি হবে। আর্থিক দিক ঠিক থাকবে। অর্থ সংক্রান্ত কোনও সমস্যা হবে না।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে রাত ৮টা ২৫

আজকের ধনু রাশিফল

আজকের দিনটি খুব ভাল কাটবে। লভ লাইফ ভাল কাটবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। কর্মক্ষেত্রে বেশি হাসি-ঠাট্টা করা থেকে বিরত থাকুন, নাহলে বড় সমস্যায় পড়বেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা

আজকের মকর রাশিফল

যে সব শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চান, আজ তাঁরা সুখবর পেতে পারেন। দাম্পত্য জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আর্থিক দিক দিয়ে দিনটি ভাল যাবে। তবে বেশি খরচ করবেন না। আবহাওয়ার পরিবর্তনের কারণে সর্দি, ফ্লু-তে ভুগতে পারেন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সকাল ১১টা ১০ থেকে বিকেল ৪টা ১০

আজকের কুম্ভ রাশিফল

কর্মক্ষেত্রে আজকের দিনটি ভাল যাবে না। আপনাকে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্য তেমন ভাল থাকবে না।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: বিকেল ৫টা ৩০ থেকে রাত ৯টা ১৫

আজকের মীন রাশিফল

আজ কোনও কারণে মন অস্থির থাকবে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। প্রতিকূল পরিস্থিতিতেও আপনি মন দিয়ে কাজ করবেন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: ভোর ৪টা থেকে সকাল ৮টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Saturday, August 12, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion