Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল 11 সেপ্টেম্বর 2023

Ajker Rashifal: সোমবার, ১১ সেপ্টেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 11 September 2023

আজকের মেষ রাশিফল

অফিসে আপনার পারফরম্যান্স খুব ভাল হবে। বসের পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তারাও আপনার প্রতি খুব খুশি হবেন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ৩
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৪টা ৩০

আজকের বৃষ রাশিফল

জীবনসঙ্গীর সঙ্গে মতপার্থক্য বাড়তে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনার কোনও পুরানো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৯টা ২০ থেকে দুপুর ১২টা ৪৫

আজকের মিথুন রাশিফল

আজ আপনি তীর্থ স্থানে যেতে পারেন। আর্থিক অবস্থা ভাল থাকবে, তবে আপনাকে ভেবেচিন্তে ব্যয় করতে হবে। অন্যের পরামর্শে আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। অফিসে কাজের চাপ বাড়তে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১টা ৩০

আজকের কর্কট রাশিফল

আজ আপনি মানসিকভাবে বেশ ভাল বোধ করবেন। কর্মক্ষেত্রে ভাল ফলাফল পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে কোথাও যেতে পারেন। আজ আপনি তাঁর জন্য বিশেষ কিছু কেনাকাটাও করবেন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা

আজকের সিংহ রাশিফল

আজ আপনাকে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক জীবনে অশান্তি চলবে। পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ হতে পারে। আপনাকে হুট করে কোনও সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। আজ আপনি পেটের রোগে ভুগবেন।
শুভ রং: জাফরান
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৯টা ২০ থেকে দুপুর ৩টা

আজকের কন্যা রাশিফল

আজ আপনি আপনার পরিবার এবং বন্ধুদের সঙ্গে দারুণ সময় কাটাবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। খুব ভেবেচিন্তে অর্থ ব্যয় করুন। আপনার স্বাস্থ্য ভাল থাকবে, তবে বাইরের খাবার না খাওয়াই ভাল।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ১২টা ৫৫

আজকের তুলা রাশিফল

ব্যবসায় ভাল লাভ হবে। চাকুরিজীবীদের সমস্ত কাজ সময়মতো সম্পন্ন হবে। শীঘ্রই আপনি আপনার কঠোর পরিশ্রমের ভাল ফল পাবেন। আর্থিক বিষয়ে তাড়াহুড়ো করবেন না, অন্যথায় আপনার ক্ষতি হতে পারে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: বিকেল ৫টা ১৫ থেকে সন্ধ্যা ৭টা ২০

আজকের বৃশ্চিক রাশিফল

আজ আপনার কোনও বন্ধুর সঙ্গে তর্ক হতে পারে। আর্থিক লেনদেনের পথে বাধা আসতে পারে। অফিসে কাজের চাপ বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। প্রতিকূল পরিস্থিতিতেও আপনি তাঁর সাপোর্ট পাবেন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ১৫

আজকের ধনু রাশিফল

আজ আপনি আপনার বাড়ির সাজসজ্জায় কিছু পরিবর্তন করতে পারেন। কিছু গুরুত্বপূর্ণ কেনাকাটাও করতে পারেন। জীবনসঙ্গী আজ খুব রোমান্টিক মেজাজে থাকবেন। অফিসের সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করুন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: সকাল ১০টা ৩০ থেকে বিকেল ৪টা ৫০

আজকের মকর রাশিফল

লভ লাইফে সমস্যা দেখা দেবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ কোনও গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অফিস পলিটিক্স থেকে খুব সতর্ক থাকুন, অন্যথায় আপনি সমস্যায় পড়বেন।
শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে রাত ৯টা ০৫

আজকের কুম্ভ রাশিফল

ব্যবসায়ীদের আজকের দিনটি ভাল যাবে। কোনও আর্থিক লেনদেন সফল হবে। চাকুরিজীবীরাও আজ ভাল সুযোগ পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আপনি আপনার পিতা-মাতার আশীর্বাদ পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ৩টা

আজকের মীন রাশিফল

আজ আপনি আপনার ভাল কথাবার্তা এবং ব্যবহার দিয়ে মানুষের মন জয় করতে পারবেন। আপনি আজ নতুন বন্ধু তৈরি করতে পারেন। ব্যয় বাড়বে, তবে কোনও বড় সমস্যা হবে না। অফিসে বসের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। আপনি কিছু ভাল পরামর্শও পাবেন। ব্যবসায়ীদের মোটামুটি লাভ হবে। স্বাস্থ্যের উন্নতি হবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Monday, September 11, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion