Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal : আজকের দিনটি আপনার কেমন কাটবে? দেখুন ১১ সেপ্টেম্বরের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
আজ আপনার সমস্ত কাজ আপনার পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। অনেকদিন পর আপনি অবসর সময় পাবেন। আজ আপনার হঠাৎ কোনও পুরানো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সকাল ৭টা থেকে বেলা ১২টা

বৃষ রাশি
আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে অনেকটা সময় কাটাবেন। কর্মক্ষেত্রে নিজের কাজে মনোযোগ দিন। ভেবেচিন্তে ব্যয় করুন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

মিথুন রাশি
ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। যারা বিদেশে গিয়ে চাকরি করতে চান, তাদেরকে আরও চেষ্টা করতে হবে। আর্থিক ক্ষেত্রে আজকের দিনটি খুব ভাল কাটবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। যারা লভ ম্যারেজ করতে চান, শীঘ্রই তাদের ইচ্ছা পূরণ হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা

কর্কট রাশি
দাম্পত্য জীবনে কলহ বাড়তে পারে। ব্যবসায়ীদের আজ কোথাও যাত্রা করতে হতে পারে। চাকুরিজীবীরা নিজেদের কাজে মনোযোগ দিন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: হালকা লাল
শুভ সংখ্যা: ৪৫
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ৩টা

সিংহ রাশি
স্বাস্থ্যে ভাল থাকবে না। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ হঠাৎ কোনও ভাল খবর পেতে পারেন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৫টা ২৫ থেকে রাত ৯টা

কন্যা রাশি
আর্থিক দিক দিয়ে দিনটি ভাল কাটতে পারে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: ভোর ৪টা থেকে দুপুর ২টা

তুলা রাশি
ব্যবসায়ীরা আজ ভাল ফল পেতে পারেন। যারা চাকরি করছেন তারাও তাদের প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আয়ের নতুন উৎস পেতে পারেন। বাড়ির পরিবেশ ভাল কাটবে। প্রিয়জনের সঙ্গে আজকের দিনটি খুব ভাল কাটবে। আজ আপনার স্বাস্থ্য খুব ভাল থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা

বৃশ্চিক রাশি
আর্থিক দিক দিয়ে আজ আপনি প্রত্যাশিত ফলাফল পেতে পারেন। আর্থিক সমস্যা আজ কাটতে পারে। ব্যবসায়ীদের সমস্যা বাড়তে পারে। আপনি যদি সম্প্রতি কোনও বিনিয়োগ করে থাকেন, তবে আপনার ক্ষতি হতে পারে। চাকুরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিক কাটবে। ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়তে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

ধনু রাশি
সম্পত্তি সংক্রান্ত বিবাদ মিটে যেতে পারে। শীঘ্রই আপনার বড় ধরনের আর্থিক লাভ হতে পারে। পিতার সঙ্গে আপনার মতপার্থক্য হওয়ার সম্ভাবনা রয়েছে। মায়ের স্বাস্থ্য দুর্বল থাকবে। বিবাহিত জীবনে পরিস্থিতি খুব একটা ভাল থাকবে না। আজ আপনি খুব ক্লান্ত এবং স্ট্রেস ফিল করতে পারেন।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা

মকর রাশি
স্বাস্থ্যের যত্ন নিন। ঘরের পরিবেশ আজ ভাল থাকবে না। খরচ বাড়তে পারে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা

কুম্ভ রাশি
শিক্ষার্থীরা সাফল্য পেতে পারেন। যারা চাকরি খুঁজছেন, আজ তারা দুর্দান্ত সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের বড় লাভ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। ডায়াবেটিস রোগীরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা

মীন রাশি
আজকের দিনটি এই রাশির বিবাহিতদের খুব ভাল কাটতে পারে। আপনার বিবাহিত জীবনে নতুন মোড় আসার সম্ভাবনা রয়েছে। প্রিয়জনের কাছ থেকে সুখবর পেতে পারেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৪৫ থেকে রাত ৯টা
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications