Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ আপনার ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল 11 অক্টোবর 2023
Ajker Rashifal, 11 October 2023: বুধবার, ১১ অক্টোবর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
আজকের দিনটি মোটামুটি যাবে। আপনার কথাবার্তা এবং আচরণ ঠিক রাখার চেষ্টা করুন, অন্যথায় আপনি অহেতুক ঝামেলায় জড়িয়ে পড়বেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ১২টা ৫৫
আজকের বৃষ রাশিফল
স্বাস্থ্য ভালো থাকবে না। খারাপ স্বাস্থ্যের কারণে আপনার কাজের উপরও নেতিবাচক প্রভাব পড়বে। আজ আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ থেকে যাবে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। আজ খরচ কম হবে। জীবনসঙ্গীর ভালোবাসা এবং সাপোর্ট পাবেন। আজ আপনি তাঁর কাছ থেকে কোনও সুখবর পেতে পারেন।
শুভ রং: জাফরান
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৯টা ২০ থেকে দুপুর ৩টা
আজকের মিথুন রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো যাবে। চাকুরিজীবীদের উন্নতি হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আজ আপনার চোখের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: বিকেল ৫টা ১৫ থেকে সন্ধ্যা ৭টা ২০
আজকের কর্কট রাশিফল
অর্থের অভাবে আপনার কোনও কাজ যদি কয়েকদিন ধরে থমকে থাকে, তাহলে আজ তা শেষ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে মানসিক সাপোর্ট পাবেন। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনার সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা ১৫
আজকের সিংহ রাশিফল
আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। আজ আর্থিক লাভও হতে পারে। তবে অন্যের পরামর্শে কোনও আর্থিক সিদ্ধান্ত না নেওয়াই ভালো। কর্মক্ষেত্রে নিজের কাজে মনোযোগ দিন। আজ আপনার জীবনসঙ্গীর মেজাজ ভালো থাকবে না।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ৩টা ৩০
আজকের কন্যা রাশিফল
আজ আপনার মনে অনেক ধরনের নেতিবাচক চিন্তা আসতে পারে। অফিসের কাজে একেবারেই অবহেলা করবেন না। আজ বস আপনার উপর কড়া নজর রাখবেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা
আজকের তুলা রাশিফল
লভ লাইফ ভালো কাটবে। অফিসে আপনার এনার্জি দেখে সবাই মুগ্ধ হবেন। বস আপনার প্রতি খুব খুশি হতে পারেন। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। স্বাস্থ্যের যত্ন নিন। দীর্ঘ সময় খালি পেটে থাকবেন না।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩৪
শুভ সময়: সকাল ১০টা ৫০ থেকে দুপুর ২টা ২৫
আজকের বৃশ্চিক রাশিফল
ব্যবসায়ীদের ঝামেলায় না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় তাঁরা আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। আর্থিক অবস্থা ঠিক থাকবে। আজ আপনি অর্থ সংক্রান্ত লেনদেনও করতে পারেন। সন্তানের শিক্ষা সংক্রান্ত বড় উদ্বেগ দূর হতে পারে। তাঁদের শিক্ষায় আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: দুপুর ২টা ২০ থেকে বিকেল ৪টা ৩০
আজকের ধনু রাশিফল
অর্থের ব্যাপারে আজ আপনাকে খুব সতর্ক থাকতে হবে। নাহলে আপনি প্রতারিত হতে পারেন। অফিসে আপনার কোনও কঠিন কাজ আজ সহজেই সম্পন্ন হবে। খুব শীঘ্রই আপনি এর থেকে ভালো ফল পেতে পারেন।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ৮টা থেকে ১০টা ১৫
আজকের মকর রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো যাবে। জীবনসঙ্গী হঠাৎ অসুস্থ হতে পারেন। আজ আপনাকে ডাক্তার এবং হাসপাতালে বেশ কয়েকবার যেতে হতে পারে। আজ খরচ বেশি হতে পারে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: সকাল ১০টা ৩০ থেকে বিকেল ৪টা ৫০
আজকের কুম্ভ রাশিফল
বাড়ির পরিবেশ ভালো থাকবে। আপনি আজ বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে দুর্দান্ত সময় কাটাবেন। অফিসে বসের সহযোগিতা পাবেন। আজ আপনার আয় বাড়তে পারে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ৩টা
আজকের মীন রাশিফল
স্বাস্থ্য ভালো থাকবে না। আজ আপনি আপনার পিতা-মাতার ভালোবাসা এবং সাপোর্ট পাবেন। তাঁদের কাছ থেকে কোনও উপহার পেতে পারেন। ক্যারিয়ার সংক্রান্ত প্রচেষ্টায় সাফল্য লাভ করবেন। আজ আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
