Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal 11 October 2022 : আজ আপনার ভাগ্যে কী আছে? দেখুন ১১ অক্টোবরের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
বিবাহিত জীবনে সুখ, শান্তি থাকবে। আপনি আপনার জীবনসঙ্গীর পূর্ণ সাপোর্ট পাবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি একটি নতুন ব্যবসায় অর্থ বিনিয়োগ করার পরিকল্পনা করতে পারেন। এছাড়াও, আজ আপনি কিছু নতুন মানুষের সঙ্গে আলাপ করার সুযোগও পাবেন। চাকুরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিক কাটবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩২
শুভ সময়: সকাল ৬টা ২০ থেকে ১১টা ২৫

বৃষ রাশি
শিক্ষার্থীদের আজকের দিনটি খুব ভাল যাবে। যারা চাকরি খুঁজছেন, আজ তারা একটি বড় কোম্পানি থেকে ইন্টারভিউয়ের ডাক পেতে পারেন। ব্যবসায়ীরা মিশ্র ফল পাবেন। আজ আপনি খুব ক্লান্ত বোধ করবেন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ৮টা ৪৫ থেকে দুপুর ২টা ২০

মিথুন রাশি
কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভাল কাটবে। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনি প্রত্যাশিত ফলাফল পেতে পারেন। ব্যবসায়ীদের ভাল লাভ হবে। চাকুরিজীবীদের আজকের দিনটি ভাল কাটবে। আপনার বিদেশ ভ্রমণের স্বপ্ন শীঘ্রই পূরণ হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৪০
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা

কর্কট রাশি
আর্থিক দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন। চাকুরিজীবীদের অফিসের কাজে মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের আজ দীর্ঘ যাত্রা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। গুরুজনদের আশীর্বাদ পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: বিকেল ৪টা ৪৫ থেকে রাত ৮টা

সিংহ রাশি
চাকুরিজীবীদের আজকের দিনটি ভাল কাটবে না। অফিসে আপনার উপর কাজের চাপ থাকবে। ব্যবসায়ীদের আর্থিক ক্ষেত্রে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে মতপার্থক্য বাড়বে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হালকা হলুদ
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ৪৫

কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের আজকের দিনটি খুব ভাল কাটবে। আপনি আজ ভাল কোনও খবর পেতে পারেন। চাকুরিজীবীরা অফিসে বসের সাপোর্ট পাবেন এবং আজ তিনি আপনার কাজে খুব সন্তুষ্ট হবেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ৩টা থেকে বিকেল ৪টা ২০

তুলা রাশি
আজকের দিনের শুরুটা ভাল হবে না। আপনার মনে অনেক ধরনের চিন্তা আসতে পারে, যে কারণে আপনি আপনার কাজে সঠিকভাবে ফোকাস করতে পারবেন না। মনকে শান্ত রাখার চেষ্টা করুন। চাকুরিজীবীদের অফিসে একই সঙ্গে অনেক কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের আজ আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় ক্ষতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৩
শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা ৫৫

বৃশ্চিক রাশি
যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের জন্য আজকের দিনটি খুব চ্যালেঞ্জিং হতে পারে। ব্যবসায় অবনতি হতে পারে। পার্টনারের সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরা অফিসে বসের বকা শুনতে পারেন। উর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজে অনেক ত্রুটি খুঁজে পাবেন। ঘরের পরিবেশ আজ ভাল থাকবে না। বাড়ির কোনও সদস্যের স্বাস্থ্যের হঠাৎ অবনতি হতে পারে। আজ আপনার ত্বকের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ২টা

ধনু রাশি
সরকারি চাকুরিজীবীদের আজকের দিনটি ভালই কাটবে। প্রাইভেট চাকুরিজীবীদের পরিশ্রমও সফল হতে পারে। ব্যবসায়ীরা আজ বড় অর্ডার পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনি আপনার কাছের কাউকে আর্থিকভাবে সাহায্য করতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: সকাল ৯টা থেকে ১০টা ১৫

মকর রাশি
আজকের দিনটি এই রাশির বিবাহিতদের ভাল কাটবে না। ছোটোখাটো বিষয় নিয়ে জীবনসঙ্গীর সঙ্গে আপনার তর্ক হতে পারে। অফিসের পরিবেশ খুব ভাল থাকবে। ব্যবসায়ীরা আজ স্বস্তি পেতে পারেন। আপনার কাজে আসা বাধা দূর হবে। আপনার যদি সম্প্রতি কোনও অপারেশন হয়ে থাকে, তাহলে পর্যাপ্ত বিশ্রাম করুন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: বেলা ১২টা থেকে দুপুর ৩টা

কুম্ভ রাশি
আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। চাকুরিজীবীদেরকে উচ্চপদস্থ কর্মকর্তাদের সম্মান করে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের নতুন কোনও চুক্তি করার সময় খুব সতর্ক থাকা দরকার। সামান্য ভুল হলেই বড় ক্ষতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ ভাই বা বোনের কাছ থেকে ভাল খবর পেতে পারেন। একটানা বসে বসে কাজ করবেন না, অন্যথায় আপনার পিঠ এবং কোমরের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা

মীন রাশি
স্বাস্থ্যের যত্ন নিন। চাকুরিজীবীরা অফিসে ভাল সুযোগ পেতে পারেন। ছোটো ব্যবসায়ীদের ভাল লাভ হবে। আজ দিনভর ক্রেতাদের আনাগোনা থাকবে। ঘরের পরিবেশ শান্ত থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা ১৫ থেকে রাত ৯টা
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications