Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ আপনার ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল 11 নভেম্বর 2023
Ajker Rashifal, 11 November 2023: শনিবার, ১১ নভেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। চাকুরিজীবীদের আজ কাজের জন্য কোথাও যাত্রা করতে হতে পারে। ব্যবসায়ীদের আজ অনেক দৌড়াদৌড়ি করতে হবে। আজ আপনার অনেক অর্থ ব্যয় হতে পারে। জীবনসঙ্গীর মেজাজ ভালো থাকবে না। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৪টে থেকে রাত ৮টা ২০
আজকের বৃষ রাশিফল
বিবাহিত জীবনে মনোযোগ দিন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। ক্যারিয়ার সংক্রান্ত কোনও বড় সমস্যার সমাধান হবে এবং আপনি আপনার কাজে সঠিকভাবে মনোনিবেশ করতে পারবেন। আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৪০
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে ১১টা
আজকের মিথুন রাশিফল
যদি ক্যারিয়ার সংক্রান্ত কোনও প্রচেষ্টা করে থাকেন, তবে আজ আপনি সাফল্য পেতে পারেন। চাকুরিজীবীদের আয় বাড়বে। ব্যবসায় উন্নতি হবে। আর্থিক লাভ হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। প্রিয়জনের ভালোবাসা এবং সাপোর্ট পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা
আজকের কর্কট রাশিফল
ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে এবং আজ আপনি বাড়িতে পূজা, যজ্ঞেরও আয়োজন করতে পারেন। কিছু অসহায় মানুষকে সাহায্য করার সুযোগ পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। অর্থ লাভ হতে পারে। অফিসে বসের সহযোগিতা পাবেন। আজ আপনি কাজের মধ্যে অন্যরকম আনন্দ অনুভব করবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: দুপুর ৩টে ২০ থেকে বিকেল ৫টা
আজকের সিংহ রাশিফল
জীবনসঙ্গী আজ খুব ভালো মেজাজে থাকবেন। আজ আপনি আপনার পরিবারের সঙ্গে দারুণ সময় কাটাবেন। অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। এমন পরিস্থিতিতে আপনার আচরণ ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা কিছু বড় গ্রাহকের সঙ্গে লেনদেনের সুযোগ পাবেন। খুব সাবধানে সকলের সঙ্গে কথাবার্তা বলুন, নইলে বিপদে পড়বেন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৫টা ১৫ থেকে সকাল ১০টা
আজকের কন্যা রাশিফল
পরিবারে চলমান সমস্যাগুলিকে উপেক্ষা করবেন না, অন্যথায় সম্পর্কের মধ্যে তিক্ততা আরও বাড়তে পারে। আজ আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকবে। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। আয় ভালো হবে, তবে খরচও বাড়তে পারে। নিজের স্বাস্থ্যেরও যত্ন নিন। আজ আপনার কোনও পুরানো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। আপনার এই সাক্ষাৎ খুব স্মরণীয় হতে চলেছে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সকাল ৬টা ২০ থেকে ৯টা ২০
আজকের তুলা রাশিফল
ছোটোখাটো বিষয়ে জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ না করেন তবে আপনাদের মধ্যে বড় ধরনের ঝগড়া হতে পারে। আজ আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। অফিসে আপনাকে নতুন কোনও দায়িত্ব দেওয়া হতে পারে। ব্যবসায়ীদের দীর্ঘ যাত্রা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়িক কোনও সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকের দিনটি উপযুক্ত নয়। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৪০
শুভ সময়: সকাল ৯টা ১৫ থেকে দুপুর ১২টা ১৫
আজকের বৃশ্চিক রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো যাবে। আপনার কঠোর পরিশ্রম বসের নজরে পড়তে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। প্রিয়জনের সঙ্গে আজকের দিনটি খুব ভালো কাটবে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ২৭
শুভ সময়: বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৭টা ৩০
আজকের ধনু রাশিফল
আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। পার্টনারশিপ ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে। পার্টনারের সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে। খুব ভেবেচিন্তে ব্যয় করুন, নাহলে আর্থিক সঙ্কটে পড়বেন। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: ভোর ৪টে ০৫ থেকে সকাল ৯টা
আজকের মকর রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভালো কাটবে। আজ খরচ বাড়তে পারে। অফিসে বস আপনার উপর নজর রাখবেন। আপনি আপনার কাজে পুরোপুরি মনোনিবেশ করুন। ব্যবসায়ীরা লাভবান হবেন। আজ আপনি খুব ক্লান্ত বোধ করতে পারেন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ১৫
আজকের কুম্ভ রাশিফল
সরকারি চাকুরিজীবীদের সমস্ত কাজ খুব সাবধানে করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনার অসাবধানতার ফলে বড় ধরনের ক্ষতি হতে পারে। ব্যবসায় লাভ হতে পারে। বাড়ির পরিবেশ ভালো থাকবে। মায়ের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: দুপুর ৩টে ৩০ থেকে বিকেল ৫টা ৩০
আজকের মীন রাশিফল
ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো যাবে। একটি নতুন প্রকল্পে কাজ শুরু করার সিদ্ধান্ত নিতে পারেন। এতে আপনার কাজে উন্নতি হবে এবং আয়ও বাড়বে। চাকুরিজীবীদের দিনটি স্বাভাবিক কাটবে। কঠোর পরিশ্রম করতে হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আজ আপনারা ভবিষ্যতের পরিকল্পনা নিয়েও আলোচনা করতে পারেন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন। তেল মশলাদার খাবার এড়িয়ে চলুন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: দুপুর ১টা থেকে দুপুর ৩টে
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
