Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal 11 November 2022 : আজ আপনার ভাগ্যে কী আছে? দেখুন ১১ নভেম্বরের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
আজ আপনি আপনার বন্ধুদের সঙ্গে দুর্দান্ত সময় কাটাবেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। প্রিয়জনের সাহায্যে আপনার বড় কোনও সমস্যার সমাধান হতে পারে। বিবাহিত জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনার পেশীতে কোনও সমস্যা হতে পারে। ভারী জিনিস তোলা থেকে বিরত থাকুন।
শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: দুপুর ২টা ৪৫ থেকে রাত ৯টা ৩০

বৃষ রাশি
আর্থিক অবস্থার উন্নতি হবে। চাকুরিজীবীদেরকে অফিসে আচরণ ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা আজ বিনিয়োগের ভাল সুযোগ পেতে পারেন। ঘরের পরিবেশ শান্ত থাকবে। আজ বড় ভাইয়ের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: হালকা হলুদ
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে দুপুর ২টা ৩০

মিথুন রাশি
শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীরা অফিসে তাদের প্রতিভা দেখানোর সুবর্ণ সুযোগ পাবেন। ব্যবসায়ীদের আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য ঠিক রাখতে, আপনাকে প্রতিদিন যোগব্যায়াম ও মেডিটেশন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩৪
শুভ সময়: ভোর ৪টা থেকে বিকেল ৫টা ১৫

কর্কট রাশি
আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। কর্মক্ষেত্রে দিনটি স্বাভাবিক কাটবে। সুস্থ থাকতে হলে, সিগারেট ও অ্যালকোহল থেকে দূরে থাকুন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৯টা ০৫ থেকে বেলা ১২টা

সিংহ রাশি
চাকুরিজীবীরা অফিসে নিজেদের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীদের সমস্যা বাড়তে পারে। আজ আপনি আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক হবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। মানসিক চাপ এবং ক্লান্তির কারণে আপনার স্বাস্থ্য খারাপ হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বিকেল ৫টা ০৫ থেকে রাত ৮টা ৫৫

কন্যা রাশি
অফিসে অতিরিক্ত কাজের চাপের কারণে আপনি সমস্যায় পড়বেন। উচ্চপদস্থ কর্মকর্তাদের আচরণও আপনার প্রতি ভাল হবে না। ব্যবসায়ীরা ভাল লাভ করতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩৪
শুভ সময়: ভোর ৪টা ১৫ থেকে বিকেল ৫টা ১৫

তুলা রাশি
ব্যবসায়ীদের আজ ভাল লাভ হবে। চাকুরিজীবীরা অফিসে বসের সহযোগিতা পাবেন। আজ তিনি আপনার পারফরম্যান্সে খুব খুশি হবেন। অর্থ সংক্রান্ত উদ্বেগ দূর হতে পারে। অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ঘরের পরিবেশ ভাল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব রোমান্টিক কাটবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: হালকা হলুদ
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে দুপুর ২টা ৩০

বৃশ্চিক রাশি
বাড়িতে হঠাৎ অতিথির আগমন হতে পারে, যে কারণে আপনার সারা দিনের পরিকল্পনা ব্যাহত হতে পারে। খরচ বাড়তে পারে, তেমনি হিসাব-নিকাশের অনিয়মের কারণে সমস্যায় পড়তে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে না। আজ আপনি মানসিক এবং শারীরিকভাবে ভাল বোধ করবেন না।
শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: দুপুর ২টা ৪৫ থেকে রাত ৯টা ৩০

ধনু রাশি
সরকারি চাকুরিজীবীদের জন্য আজকের দিনটি খুব চ্যালেঞ্জিং হতে পারে। আপনার উপর দায়িত্ব বাড়বে। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। পিতার স্বাস্থ্যের উন্নতি হতে পারে। আজ আপনি মাথা ব্যথায় ভুগবেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১২টা ৩০

মকর রাশি
পারিবারিক পরিস্থিতি ভাল থাকবে। বাড়ির সদস্যদের মধ্যে ভালবাসা ও ঐক্য থাকবে। আজকের দিনটি এই রাশির বিবাহিতদের খুব ভাল কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি চ্যালেঞ্জিং হবে। আজ আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। অফিসের পরিবেশ খুব ভাল থাকবে। আজ আপনার কোনও কঠিন কাজ সহজেই সম্পন্ন হতে পারে, সেই সঙ্গে উচ্চপদস্থ কর্মকর্তারাও আপনার প্রতি খুব মুগ্ধ হবেন। ব্যবসায়ীদের ভাল লাভ হবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০

কুম্ভ রাশি
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। যদিও আপনি আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করতে সক্ষম হবেন। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে বিকেল ৪টা

মীন রাশি
কর্মক্ষেত্রে আপনি আপনার কাজে মনোযোগ দিতে সক্ষম হবেন। চাকুরিজীবীরা নতুন কিছু শেখার সুযোগ পেতে পারেন। আপনি যদি পার্টনারশিপে ব্যবসা করেন, তবে আপনার পার্টনারের সঙ্গে ভাল সম্পর্ক রাখুন। জীবনসঙ্গী আজ খুব ভাল মেজাজে থাকবেন। আজ আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে মূল্যবান উপহারও পেতে পারেন। গ্যাস, বদহজম, অ্যাসিডিটির সমস্যায় ভুগতে পারেন। বাইরের খাবার ও বাসি খাবার এড়িয়ে চলুন।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ৩৮
শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে সকাল ১০টা ৩০
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications