Ajker Rashifal: কেমন যাবে আজ সারা দিন? দৈনিক রাশিফল 11 জুন 2023

রবিবার, ১১ জুন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 11 June 2023

আজকের মেষ রাশিফল
বাড়ির পরিবেশ খুব ভাল থাকবে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভাল কাটবে। আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

আজকের বৃষ রাশিফল
ব্যবসায় ভাল লাভ হবে। চাকুরিজীবীরা অফিসে সহকর্মীদের সঙ্গে ভাল সম্পর্ক রাখুন। ঝগড়া ঝামেলা এড়িয়ে চলুন। আর্থিক অবস্থা ঠিক থাকবে। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। প্রিয়জনের সঙ্গে খুব রোমান্টিক সময় কাটাবেন। স্বাস্থ্যের উন্নতি হবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সকাল ৪টা ২৫ থেকে দুপুর ২টা

আজকের মিথুন রাশিফল
কর্মক্ষেত্রে দিনটি ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। আর্থিক অবস্থার অবনতি হতে পারে। আপনার টাকা চুরি বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার কাছ থেকে মানসিক সাপোর্ট পাবেন। খাওয়াদাওয়ায় গন্ডগোল করবেন না, অন্যথায় পেটের রোগে ভুগতে পারেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা

আজকের কর্কট রাশিফল
অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। অফিসে সহকর্মীদের উপর অতিরিক্ত নির্ভর করা থেকে বিরত থাকুন। ব্যবসায়ীরা আশানুরূপ ফলাফল পাবেন। আপনি আপনার ব্যবসায়িক পরিকল্পনায় কিছু পরিবর্তন করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৪৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

আজকের সিংহ রাশিফল
ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। চাকুরিজীবীদের সকল কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। পারিবারিক পরিস্থিতি ভাল থাকবে না। বাড়িতে বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার রাগ নিয়ন্ত্রণে রাখুন। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্য খুব একটা ভাল থাকবে না।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের কন্যা রাশিফল
আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আয় বাড়তে পারে। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ মেনে চলুন। ব্যবসায়ীদের দিনটি ভাল যাবে। স্বাস্থ্য দুর্বল থাকবে। আপনাকে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ১০টা ৫০ থেকে বিকেল ৪টা ২০

আজকের তুলা রাশিফল
আজকের দিনটি এই রাশির শিক্ষার্থীদের ভাল কাটবে। তারা পরীক্ষায় সাফল্য পেতে পারেন। যারা উচ্চশিক্ষা লাভের চেষ্টা করছেন, আজ তারা সুখবর পেতে পারেন। আর্থিক অবস্থা ঠিক থাকবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। আপনার সমস্ত কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্যের ঠিকমতো যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: দুপুর ২টা থেকে রাত ৮টা

আজকের বৃশ্চিক রাশিফল
যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের আজকের দিনটি ভাল যাবে না। আপনার চলমান কিছু কাজ মাঝপথে আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল থাকবে। ভেবেচিন্তে খরচ করলে বড় কোনও সমস্যা হবে না। সন্তানের দিক থেকে কোনও সুখবর পেতে পারেন। স্বাস্থ্য খুব একটা ভাল থাকবে না।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: ভোর ৪টা ২০ থেকে দুপুর ৩টা

আজকের ধনু রাশিফল
সম্প্রতি পার্টনারশিপে কোনও নতুন কাজ শুরু করে থাকলে, তাতে লোকসান হতে পারে। চাকুরিজীবীদের অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সম্মান করে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। একটু ভুল করলেই বড় সমস্যায় পড়বেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের মকর রাশিফল
অফিসে বড় কোনও প্রকল্পে কাজ করলে, আজ আপনি টিমওয়ার্কের মাধ্যমে আপনার সব কাজ সময়মতো সম্পন্ন করতে পারবেন। বস আপনার পরিশ্রমের প্রশংসা করবেন। ব্যবসায় ভাল লাভ হতে পারে। তবে আজ তাড়াহুড়ো করে কোনও বড় কাজ করবেন না। আর্থিক অবস্থা ভাল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা

আজকের কুম্ভ রাশিফল
শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করার পরামর্শ দেওয়া হচ্ছে। অবহেলা করলে বিপদে পড়বেন। আজ বাড়ির কেউ অসুস্থ হতে পারেন। যে কারণে আপনার দুশ্চিন্তা বাড়বে। শেয়ারবাজারে কর্মরত ব্যক্তিরা আজ আশানুরূপ ফলাফল পেতে পারেন। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি কাটবে। নিজেকে ফিট রাখতে প্রতিদিন মর্ণিং ওয়াকে বেরোন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৪৫ থেকে রাত ৮টা

আজকের মীন রাশিফল
চাকুরিজীবীদের দিনটি খুব ভাল কাটবে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজে খুবই সন্তুষ্ট হবেন। বড় লাভের জন্য ব্যবসায়ীদের কোনও ভুল সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক দিক দিয়ে দিনটি ভাল যাবে। আজ আপনি আপনার পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটাবেন। স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, June 11, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion