Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal : কেমন কাটবে আজ সারাদিন? দেখুন ১১ জুনের রাশিফল
আজ আপনার জীবনে কী ঘটতে চলেছে, তা জানতে দেখুন আজকের রাশিফল। এখানে আপনি আপনার কর্মজীবন, ব্যক্তিগত জীবন, অর্থনৈতিক দিক এবং স্বাস্থ্য সম্পর্কে সমস্ত তথ্য পাবেন। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
অফিসে আপনার আচরণ ঠিক রাখুন। বসের সঙ্গে খুব সাবধানে কথাবার্তা বলুন, অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন। ব্যবসায়ীদের কাজ মাঝপথে আটকে যেতে পারে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: ভোর ৪টা ১৫ থেকে বিকেল ৫টা

বৃষ রাশি
শেয়ারবাজারে কর্মরত ব্যক্তিদের আজকের দিনটি খুব ভাল কাটবে। প্রত্যাশার চেয়ে ভাল লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের অফিসে সময়মতো কাজ শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ যদি আপনার কোনও কাজ অসম্পূর্ণ থেকে যায়, তাহলে বস আপনার উপর রেগে যেতে পারেন। প্রচুর অর্থ ব্যয় হতে পারে। আপনি যদি আপনার ক্রমবর্ধমান ব্যয় নিয়ন্ত্রণ না করেন, তবে আগামী দিনে আর্থিক সংকটের মুখে পড়বেন। পরিবার থেকে মানসিক সাপোর্ট পাবেন। পিতা-মাতার সঙ্গে আজ বেশি সময় কাটাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

মিথুন রাশি
চাকুরিজীবীদের আজকের দিনটি ভালই কাটবে। অমীমাংসিত কাজগুলি সম্পন্ন হতে পারে। আজকের দিনটি ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। আজ আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজে আইনি বাধা আসতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। মায়ের স্বাস্থ্যের উন্নতি হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। পেটের রোগ হতে পারে। বাইরের খাবার এড়িয়ে চলুন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ১০টা ৩৫ থেকে সন্ধ্যা ৭টা

কর্কট রাশি
চাকুরিজীবীরা অফিসের নিয়মকানুন মেনে চলুন। আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করার চেষ্টা করুন। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, আজ তাঁরা প্রতিকূল পরিস্থিতিতে পড়তে পারেন। পার্টনারের সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে, যে কারণে আপনার কাজেও খারাপ প্রভাব পড়বে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি স্বাভাবিকের চেয়ে ভাল কাটবে। ব্যক্তিগত জীবনের পরিস্থিতি উত্থান-পতনে পূর্ণ হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে না। স্বাস্থ্য আজ দুর্বল থাকবে।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ৩০

সিংহ রাশি
ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটি খুব ভাল কাটতে পারে। তাঁরা সাফল্য পেতে পারেন। সোনা-রূপো ব্যবসায়ীদের জন্যও আজকের দিনটি খুবই লাভজনক হতে চলেছে। অর্থের দিক দিয়ে দিনটি ভাল কাটবে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ৯টা

কন্যা রাশি
আজকের দিনটি এই রাশির শিক্ষার্থীদের জন্য খুব শুভ হতে চলেছে। সম্প্রতি কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে থাকলে ভাল সাফল্য পেতে পারেন। আপনার কঠোর পরিশ্রমের যথাযথ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভাল কাটবে। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ আধিকারিকদের সাপোর্ট পাবেন এবং বস আপনার কাজ নিয়ে খুবই সন্তুষ্ট হবেন। ব্যবসায়ীদের ভাল লাভ হবে। আপনার সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৩
শুভ সময়: ভোর ৪টা থেকে বিকেল ৫টা

তুলা রাশি
অফিসে একসঙ্গে অনেক কাজ সামলাতে হতে পারে। ব্যবসায়ীদের এই সময়ে নতুন কোনও কাজ শুরু না করার পরামর্শ দেওয়া হচ্ছে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: দুপুর ২টা থেকে রাত ৯টা

বৃশ্চিক রাশি
চাকুরিজীবীদের অফিসে খুব সতর্ক থাকতে হবে। আজ বস আপনার কাজের পর্যালোচনা করতে পারেন। ব্যক্তিগত জীবনে সুখ-শান্তি থাকবে। আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে কোনও ধর্মীয় স্থানে যাওয়ার সুযোগ পেতে পারেন। অনেক দিন পর প্রিয়জনের সঙ্গে ভাল সময় কাটাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৪টা ৪০ থেকে রাত ৮টা ০৫

ধনু রাশি
ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরাও আজ ভাল সুযোগ পেতে পারেন। পারিবারিক জীবনে সমস্যা দেখা দিতে পারে। অর্থের অবস্থা ভাল থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৩
শুভ সময়: ভোর ৪টা থেকে দুপুর ১২টা ৪৫

মকর রাশি
ব্যবসায়ীরা আজ বিনিয়োগের ভাল সুযোগ পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আপনি যদি অবিবাহিত হন, তাহলে আজ বাড়িতে আপনার বিয়ে নিয়ে আলোচনা হতে পারে। শীঘ্রই আপনি গাঁটছড়া বাঁধতে পারেন। ধারালো বস্তু ব্যবহার করার সময় খুব সতর্ক থাকুন, অন্যথায় আঘাত পেতে পারেন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৪৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

কুম্ভ রাশি
চাকুরিজীবীদের অফিসে চ্যালেঞ্জিং কাজ দেওয়া হতে পারে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: সকাল ৮টা ১৫ থেকে সন্ধ্যা ৬টা

মীন রাশি
কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালই কাটবে। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা এগিয়ে যেতে পারে। অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে। চাকুরিজীবীরা অফিসে বসের সহযোগিতা পাবেন। অর্থের দিক দিয়ে আজকের দিনটি খুব শুভ হতে চলেছে। আয়ের নতুন উৎস পেতে পারেন। শীঘ্রই আপনি আপনার ঋণ থেকে মুক্তি পাবেন। ঘরের পরিবেশ শান্ত থাকবে। হাঁপানি রোগীরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications