Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল 11 জুলাই 2023

Ajker Rashifal: মঙ্গলবার, ১১ জুলাই কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 11 July 2023

আজকের মেষ রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো যাবে না। আপনার গুরুত্বপূর্ণ কোনও কাজে বাধা আসতে পারে। আর্থিক ক্ষতির সম্ভাবনাও রয়েছে। জীবনসঙ্গীর ভালোবাসা ও সহযোগিতা পাবেন। আপনাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া খুব ভালো হবে। আপনার প্রিয়জন আপনাকে দৈনন্দিন কাজগুলি সম্পন্ন করতে সাহায্য করবে।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সকাল ৬টা থেকে ৯টা

আজকের বৃষ রাশিফল
কর্মক্ষেত্রে সম্মান বাড়তে পারে। আপনি আপনার কঠোর পরিশ্রমের ভালো ফলাফল পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে দূরত্ব আসতে পারে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ১০টা ১০ থেকে দুপুর ১২টা ১৫

আজকের মিথুন রাশিফল
আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। আয়ের চেয়ে বেশি খরচ করবেন না। লভ লাইফ ভালো কাটবে। সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো যাবে। আপনার কোনও কাজ অসম্পূর্ণ না রাখাই ভালো।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ০৫

আজকের কর্কট রাশিফল
আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে আরও ভালো হবে। আপনি আপনার আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। দিনের দ্বিতীয় ভাগে কোনও ভালো খবর পেতে পারেন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: দুপুর ১২টা ২০ থেকে দুপুর ৩টা

আজকের সিংহ রাশিফল
আজকের দিনটি এই রাশির শিক্ষার্থীদের খুব ভালো যাবে। উচ্চশিক্ষা সংক্রান্ত প্রচেষ্টায় সাফল্য পাওয়ার সম্ভাবনা খুব বেশি। আর্থিক অবস্থার অবনতি হতে পারে। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাড়াহুড়ো করে অর্থ সংক্রান্ত কোনও কাজ না করাই ভালো। লভ লাইফ ভালো কাটবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

আজকের কন্যা রাশিফল
আজ আপনার সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। জীবনসঙ্গীর কাছ থেকে সুন্দর উপহার পেতে পারেন। আপনাদের সম্পর্কের মধ্যে মাধুর্য বাড়বে। সিঙ্গেল জাতকরা শীঘ্রই মনের মতো জীবনসঙ্গী পেতে পারেন।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: ভোর ৪টা থেকে বেলা ১২টা

আজকের তুলা রাশিফল
স্বাস্থ্যের যত্ন নিন। বাড়ির সদস্যদের মধ্যে বিবাদ হতে পারে। তবে শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। জীবনসঙ্গী আজ আপনার কাছ থেকে বড় কিছু চাইতে পারেন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সকাল ৮টা ১০ থেকে ১১টা

আজকের বৃশ্চিক রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি যাবে। আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আপনি যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন, তাহলে আপনার টাকা আটকে যেতে পারে। লভ লাইফে প্রেম-ভালোবাসা থাকবে। আপনাদের মধ্যে সমন্বয় আরও ভালো হবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: বিকেল ৪টা ৪৫ থেকে রাত ৮টা ২৫

আজকের ধনু রাশিফল
আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। আজ আপনি খুব ফ্রেশ ফিল করবেন। আপনার আটকে থাকা কাজগুলি সম্পূর্ণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন। সরকারি চাকুরিজীবীদের তাঁদের পছন্দের জায়গায় বদলি হতে পারে। ব্যবসায় ভালো লাভ হবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: দুপুর ১টা থেকে দুপুর ২টা ৪৫

আজকের মকর রাশিফল
আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। অর্থের আগমন ভালো হবে। আপনি আজ বিনিয়োগ করতে পারেন। আপনার কাজে আসা বাধা আজ দূর হবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার তর্ক হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সকাল ৫টা ৫৫ থেকে সকাল ১০টা

আজকের কুম্ভ রাশিফল
আজ আপনাকে কাজের জন্য যাত্রা করতে হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সমস্ত ঝামেলার অবসান হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩২
শুভ সময়: সকাল ৯টা থেকে বেলা ১২টা

আজকের মীন রাশিফল
আর্থিক অবস্থা ঠিক থাকবে। আপনি আজ আপনার কোনও ঘনিষ্ঠ বন্ধুকে অর্থ দিয়ে সাহায্য করতে পারেন। ক্যারিয়ার সংক্রান্ত প্রচেষ্টা সফল হবে। আপনি যদি বিদেশে গিয়ে চাকরি করতে চান, তাহলে আজ ভালো সুযোগ আসতে পারে। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Tuesday, July 11, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion