Ajker Rashifal : আজ আপনার ভাগ্যে কী আছে? দেখুন ১১ জুলাইয়ের রাশিফল

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal : 11 July 2022

মেষ রাশি

মেষ রাশি

চাকরি হোক বা ব্যবসা, আজ আপনি বড় সমস্যায় পড়তে পারেন। চাকুরিজীবীদের সময়ের দিকে আরও খেয়াল রাখতে হবে। ব্যবসায়ীদের এই সময়ে কোনও পরিবর্তন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক জীবনে সমস্যা বাড়তে পারে। পরিবারের সদস্যদের ঐক্য বিঘ্নিত হতে পারে। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। আজ আপনার মানসিক চাপ বাড়তে পারে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ২৯

শুভ সময়: সকাল ১০টা ১০ থেকে দুপুর ৩টা

বৃষ রাশি

বৃষ রাশি

সমাজসেবার প্রতি আপনার আগ্রহ বাড়তে পারে এবং আজ আপনি কিছু অসহায় ব্যক্তিকে সাহায্য করতে পারেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভাল কাটতে চলেছে। আপনি কম পরিশ্রমে ভাল অর্থ উপার্জন করতে পারেন। কর্মক্ষেত্রে প্রত্যাশিত ফলাফল পেতে পারেন। চাকুরিজীবীরা আজ সমস্ত কাজ শেষ করে দারুণ স্বস্তি পাবেন। ব্যবসায়ীদের কাজ সংক্রান্ত দীর্ঘ যাত্রা করতে হবে। এই যাত্রা খুবই লাভদায়ক হতে চলেছে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ২৬

শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা

মিথুন রাশি

মিথুন রাশি

ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি লাভজনক হতে চলেছে, বিশেষ করে যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের ভাল লাভ হতে পারে। ঘরের পরিবেশ ভাল থাকবে। বাড়ির কারুর কাছ থেকে সুখবর পেয়ে মন খুব খুশি হবে। পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা ও ঐক্য থাকবে। অর্থের অবস্থা ভাল হবে। স্বাস্থ্য ঠিক রাখতে হলে, অতিরিক্ত ভাজা বা মশলাদার খাবার এড়িয়ে চলা উচিত।

শুভ রং: গাঢ় লাল

শুভ সংখ্যা: ২

শুভ সময়: বেলা ১১টা থেকে বিকেল ৫টা

কর্কট রাশি

কর্কট রাশি

ব্যবসায়ীরা ভাল বিনিয়োগের সুযোগ পেতে পারেন। আপনার করা বিনিয়োগের ভাল ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের দিনটি ভাল কাটবে না। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। আজ আপনার চোখের সমস্যা হতে পারে।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ১৫

শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৯টা

সিংহ রাশি

সিংহ রাশি

অফিসে সহকর্মীদের উপর খুব বেশি নির্ভর করবেন না, অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন। আপনার কাজের প্রতি পূর্ণ মনোযোগ দিন। ব্যবসায়ীদের আয় বাড়বে। বাড়ির পরিবেশ ঠিকঠাক থাকবে। অর্থের দিক দিয়ে দিনটি ভালই কাটবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: সকাল ১০টা ১৫ থেকে সন্ধ্যা ৬টা

কন্যা রাশি

কন্যা রাশি

ব্যবসায়ীদের আইনগত বিষয়ে অবহেলা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীরা সহকর্মীদের সঙ্গে ভাল সম্পর্ক রাখুন। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। আজ আপনার ডিহাইড্রেশন হতে পারে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ৬

শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা

তুলা রাশি

তুলা রাশি

পার্টনারশিপে ব্যবসা করা ব্যক্তিরা আজ কোনও বড় সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। সরকারি চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। আপনি উচ্চ পদ পেতে পারেন এবং আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

আর্থিক উন্নতির জন্য করা প্রচেষ্টা সফল হবে। আজ আপনি অর্থ সংক্রান্ত উদ্বেগ থেকে মুক্তি পেতে পারেন। আপনি যদি নতুন জমি, গাড়ি, বাড়ি কেনার পরিকল্পনা করছেন, তবে এর জন্য আপনাকে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। ব্যবসায় লাভ হতে পারে। বিশেষ করে কাপড় ব্যবসায়ীরা ভাল আর্থিক লাভ করতে পারেন। চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করতে হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ২টা

ধনু রাশি

ধনু রাশি

জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকবে। ব্যবসায়ীরা বিনিয়োগের ক্ষেত্রে খুব বেশি তাড়াহুড়ো করবেন না। আপনার আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। আজ আপনার অ্যালার্জি বা ইনফেকশন হতে পারে।

শুভ রং: গাঢ় লাল

শুভ সংখ্যা: ২২

শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা ৫৫

মকর রাশি

মকর রাশি

পুরানো কোনও মামলায় সাফল্য পেতে পারেন। আজ আপনার বড় দুশ্চিন্তা দূর হতে পারে। ব্যবসায়ীদের আজ অনেক পরিশ্রম করতে হতে পারে। তবে আপনি আপনার কঠোর পরিশ্রমের ভাল ফল পেতে পারেন। আয় বৃদ্ধি হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনি আপনার পিতা-মাতার সঙ্গে সময় কাটাবেন। আর্থিক প্রচেষ্টায় সাফল্য পাবেন। আজ আপনি অর্থ সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ কাজও করবেন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ২৭

শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৪টা

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

বেকার জাতকরা আজ ভাল সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের সমস্যা বাড়তে পারে। আজ আপনার জীবনসঙ্গীর সঙ্গে বিতর্ক হতে পারে। অর্থের দিক দিয়ে দিনটি ভাল কাটবে। আবহাওয়ার পরিবর্তনের কারণে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: সকাল ১০টা ৪৫ থেকে বেলা ১২টা

মীন রাশি

মীন রাশি

ব্যবসায়ীদের আর্থিক লেনদেন করার সময় খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ছোটো ব্যবসায়ীরা ভাল লাভ করতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: মেরুন

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ০৫

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Monday, July 11, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion