Ajker Rashifal: আজ আপনার জীবনে কী ঘটবে? দৈনিক রাশিফল 11 জানুয়ারি 2023

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 11 January 2023

মেষ রাশি

মেষ রাশি

ব্যয় বাড়তে পারে। আপনার ব্যয় নিয়ন্ত্রণ করুন, অন্যথায় আপনি সমস্যায় পড়বেন। কর্মক্ষেত্রে আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। আপনার উপর কাজের চাপ বেশি থাকতে পারে। কর্মক্ষেত্রে আপনাকে খুব পরিশ্রম করতে হবে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে না।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ২০

বৃষ রাশি

বৃষ রাশি

স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে। অসুস্থতার কারণে আপনি অনেক সমস্যায় পড়বেন। আর্থিক অবস্থার অবনতি হতে পারে। অফিসে নিজের কাজে মনোনিবেশ করার চেষ্টা করুন। আজ ব্যবসায়ীদের কোনও অসম্পূর্ণ কাজ সম্পন্ন হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ৮

শুভ সময়: সকাল ৪টা ২০ থেকে ৯টা

মিথুন রাশি

মিথুন রাশি

আজ আপনাকে দীর্ঘ যাত্রা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। এতে আপনার সময় এবং অর্থ অপচয় হবে। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। আজ আপনার আর্থিক সমস্যার সমাধান হবে। চাকুরিজীবীরা অফিসে বসের সহযোগিতা পাবেন। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ১৬

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা

কর্কট রাশি

কর্কট রাশি

ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। চাকুরিজীবীদের অফিসে কঠোর পরিশ্রম করতে হবে। আপনার কোনও কাজ অসম্পূর্ণ রাখবেন না। আর্থিক ব্যাপারে খুব সতর্ক থাকুন। বিশেষ করে অর্থ সংক্রান্ত কোনও লেনদেন আজ করবেন না। পিতার স্বাস্থ্যের অবনতির কারণে আপনার মানসিক চাপ বাড়তে পারে।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ২৫

শুভ সময়: সকাল ৮টা থেকে ১১টা ২০

সিংহ রাশি

সিংহ রাশি

অফিসের পরিবেশ খুব ভালো থাকবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। সহকর্মীদের সঙ্গে আপনার সমন্বয়ও ভালো থাকবে। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ২৮

শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ০৫

কন্যা রাশি

কন্যা রাশি

আজকের দিনটি আপনার খুব ভালো কাটবে। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। ঘরের পরিবেশ ভালো থাকবে। গুরুজনদের আশীর্বাদ পাবেন। স্বাস্থ্য সমস্যা দূর হবে। আজ আপনি খুব ভালো বোধ করবেন।

শুভ রং: আকাশী নীল

শুভ সংখ্যা: ৬

শুভ সময়: সকাল ৯টা থেকে বেলা ১২টা

তুলা রাশি

তুলা রাশি

আর্থিক অবস্থা ভালো থাকবে। আপনি যদি চিন্তা-ভাবনা করে আর্থিক সিদ্ধান্ত নেন, তবে আপনার সমস্ত আর্থিক সমস্যা কেটে যেতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: বিকেল ৪টা ২৫ থেকে রাত ৮টা

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

ঝগড়া-ঝামেলা থেকে দূরে থাকুন, অন্যথায় আপনি আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। আপনার প্রচুর অর্থও ব্যয় হতে পারে। অফিসে বস যদি আপনাকে গুরুত্বপূর্ণ কোনও কাজ অর্পণ করে থাকেন, তবে তা যথাসময়ে সম্পন্ন করার চেষ্টা করুন। ব্যবসায়ীদের আজ কঠোর পরিশ্রম করতে হবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতপার্থক্য বাড়তে পারে। নিজের রাগ নিয়ন্ত্রণ করুন, না হলে আপনার ঘরের শান্তি নষ্ট হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে না।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ১৮

শুভ সময়: সকাল ৬টা ২০ থেকে ১০টা ৩০

ধনু রাশি

ধনু রাশি

আজকের দিনের শুরুটা খুব ভালো হবে। সকালে কোনও ভালো খবর পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। অফিসে প্রতিযোগিতা আরও বেশি হবে। ব্যবসায়ীরা আজ কোনও কাজে বেশি তাড়াহুড়ো করবেন না। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ২

শুভ সময়: ভোর ৪টা ২০ থেকে ১১টা

মকর রাশি

মকর রাশি

অফিসে হঠাৎ কোনও গুরুত্বপূর্ণ মিটিং-এর ডাক আসতে পারে। আপনার আত্মবিশ্বাস দেখে বস খুব মুগ্ধ হবেন। বস আপনার কথাকেও অনেক গুরুত্ব দেবেন। ব্যবসায়ীরা আজ আটকে থাকা টাকা পেতে পারেন। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। বাবার সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: গাঢ় সবুজ

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: বিকেল ৪টা ২০ থেকে রাত ৮টা ১৫

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

শিক্ষার্থীরা আজ সাফল্য পেতে পারেন। আপনি আপনার কঠোর পরিশ্রম অনুযায়ী ফল পাবেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে না। অফিসে কাজের চাপ কম থাকবে এবং আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন। ব্যবসায়ীদের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে খুব রোমান্টিক সময় কাটাবেন। সুস্থ থাকার জন্য, প্রতিদিন যোগব্যায়াম এবং মেডিটেশন করুন।

শুভ রং: মেরুন

শুভ সংখ্যা: ৯

শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে দুপুর ১২টা ৫০

মীন রাশি

মীন রাশি

বাড়ির পরিবেশ ভালো থাকবে না। আজ আপনি আপনার মুলতুবি কাজগুলি সম্পূর্ণ করার জন্য কঠোর পরিশ্রম করবেন। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে এবং আজ আপনার বড় দুশ্চিন্তা দূর হবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ১৫

শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Wednesday, January 11, 2023, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion