Ajker Rashifal 11 December 2022 : আজ আপনার ভাগ্যে কী আছে? দেখুন ১১ ডিসেম্বরের রাশিফল

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal : 11 December 2022

মেষ রাশি

মেষ রাশি

আজকের দিনটি ব্যবসায়ীদের জন্য খুব লাভজনক হবে। ভাল লাভ হতে পারে। চাকুরিজীবীরা অফিসে বসের সহযোগিতা পাবেন। আজ আপনি আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করতে সক্ষম হবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: সকাল ৮টা ৩৫ থেকে দুপুর ১টা

বৃষ রাশি

বৃষ রাশি

আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিতর্ক থেকে দূরে থাকুন, অন্যথায় আপনি আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। আর্থিক অবস্থার অবনতি হতে পারে। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আজ আপনার সমস্ত কাজ সহজেই সম্পন্ন হবে। ব্যবসায়ীরা যদি সম্প্রতি তাদের ব্যবসায়িক পরিকল্পনায় পরিবর্তন করে থাকেন, তাহলে ভাল ফলাফল পেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ৯

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ১৫

মিথুন রাশি

মিথুন রাশি

আজ আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে। কর্মক্ষেত্রে পরিশ্রম করতে থাকুন এবং ইতিবাচক থাকুন। শীঘ্রই আপনি সাফল্য পাবেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। আজ আপনার আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন উৎস পেতে পারেন। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ১৫

শুভ সময়: দুপুর ২টা ১৫ থেকে রাত ৮টা ১০

কর্কট রাশি

কর্কট রাশি

ভাগ্যের সঙ্গ পাবেন। ব্যবসায়ীরা আজ কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। ভবিষ্যতে এর সঠিক ফলাফল পেতে পারেন। চাকুরিজীবীরা আজ অফিসে ভাল সুযোগ পাবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতার সহযোগিতা পাবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ বড় কোনও সমস্যা হবে না। স্বাস্থ্যের ঠিক রাখতে হলে, আপনি প্রতিদিন যোগব্যায়াম ও মেডিটেশন করুন।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ৩১

শুভ সময়: দুপুর ১টা থেকে দুপুর ৩টা

সিংহ রাশি

সিংহ রাশি

আপনার ব্যক্তিগত বিষয়ে বহিরাগতদের হস্তক্ষেপ করতে দেবেন না, অন্যথায় বড় সমস্যা হতে পারে। আজ আপনি আপনার সন্তানের সঙ্গে খুব ভাল সময় কাটাবেন। ব্যয় বাড়তে পারে। কাজের ব্যাপারে আপনার চিন্তা বাড়তে পারে। ব্যবসায়ীরা আশানুরূপ ফলাফল পাবেন না। চাকুরিজীবীদের ওপর কাজের চাপ বেড়ে যেতে পারে। আজ আপনার হাড় সংক্রান্ত সমস্যা হতে পারে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: সকাল ৬টা ৪৫ থেকে ১০টা ২৫

কন্যা রাশি

কন্যা রাশি

ব্যবসায়ীদের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। শেয়ারবাজারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাড়াহুড়ো করে কিছু করবেন না। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল যাবে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। আজ তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না, অন্যথায় আপনি আঘাত পেতে পারেন।

শুভ রং: গাঢ় হলুদ

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: বিকেল ৪টা ০৫ থেকে রাত ৯টা

তুলা রাশি

তুলা রাশি

যারা সম্প্রতি সরকারি চাকরির পরীক্ষা দিয়েছেন, তারা আজ ভাল খবর পেতে পারেন। যারা উচ্চ শিক্ষা লাভের জন্য প্রচেষ্টা করছেন, তাদের সফলতা পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে। চাকুরিজীবীরা অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। ব্যবসায়ীরা কোনও কাজ করার সময় বেশি তাড়াহুড়ো করবেন না, অন্যথায় ক্ষতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তারা তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। পার্টনারের মতামত নিন। আজ যারা চাকরি করছেন তারা তাদের কঠোর পরিশ্রম অনুযায়ী ফল পেতে পারেন। বস আপনার প্রশংসা করবেন। আপনাকে বড় দায়িত্বও অর্পণ করা হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। পারিবারিক পরিস্থিতি অনুকূল থাকবে। আজ আপনি আপনার পিতা-মাতার সঙ্গে আরও বেশি সময় কাটাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: গাঢ় গোলাপী

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০

ধনু রাশি

ধনু রাশি

জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভাল কাটবে। আপনারা একে অপরের সঙ্গে আরও বেশি সময় কাটাবেন। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আপনাদের মধ্যে আলোচনা হতে পারে। কর্মক্ষেত্রে দিনটি ভালই কাটবে। আর্থিক অবস্থা শক্তিশালী হতে পারে। আটকে থাকা অর্থ প্রাপ্তি হতে পারে। শীঘ্রই আপনার সমস্ত আর্থিক সমস্যা দূর হবে। স্বাস্থ্য ঠিক থাকবে।

শুভ রং: আকাশী নীল

শুভ সংখ্যা: ৩৮

শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে সকাল ১০টা ৩০

মকর রাশি

মকর রাশি

অফিসে আপনার কোনও কাজ আগামীকাল পর্যন্ত স্থগিত না করলেই ভাল হবে, অন্যথায় বস রেগে যেতে পারেন। ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়তে পারেন। আজ অর্থের অভাবে আপনার চলমান কোনও কাজ মাঝপথে আটকে যেতে পারে। জীবনসঙ্গীর মেজাজ ঠিক থাকবে না। অর্থের দিক দিয়ে দিনটি ভাল কাটবে। আপনাকে ঋণ না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনার দুর্বলতা, ক্লান্তি, অনিদ্রা ইত্যাদি সমস্যা হতে পারে। নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন। সুষম ডায়েটের পাশাপাশি হালকা শরীরচর্চাও করতে হবে।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ১৯

শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে বিকেল ৪টা

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

বন্ধুদের সঙ্গে আজকের দিনটি খুব ভাল কাটবে। অফিসের পরিবেশ খুব ভাল থাকবে। আজ আপনি আপনার সব কাজ সময়মতো সম্পন্ন করবেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতাও পেতে পারেন। আজ ব্যবসায়ীদের সমস্ত কাজ তাদের পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। পিতার স্বাস্থ্যের উন্নতি হতে পারে। স্বাস্থ্যের কোনও সমস্যা হবে না।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০

মীন রাশি

মীন রাশি

অফিসে সহকর্মীদের সঙ্গে ভাল সম্পর্ক রাখুন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। ব্যবসায়ীদের আজ ভাল লাভ হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে না।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ২৯

শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১২টা ৩০

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, December 11, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion