Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: কেমন যাবে আজ সারা দিন? দৈনিক রাশিফল 11 অগস্ট 2023
Ajker Rashifal: শুক্রবার, ১১ অগস্ট কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
আর্থিক ক্ষেত্রে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে আজ কাউকে টাকা ধার দেবেন না। কাজে অবহেলা করবেন না। অলসতার কারণে আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ আজ অসম্পূর্ণ থেকে যেতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পিতা-মাতার সাপোর্ট পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৫টা ১৫ থেকে সকাল ১০টা
আজকের বৃষ রাশিফল
স্বাস্থ্য ভাল থাকবে না। আপনার ইনফেকশন বা অ্যালার্জি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের যত্ন নিন। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভাল যাবে। আপনি আপনার কর্মক্ষেত্রের একজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। লভ লাইফ ভাল কাটবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: দুপুর ৩টা ২০ থেকে বিকেল ৫টা
আজকের মিথুন রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভাল যাবে। অর্থ লাভ হবে। আপনার আর্থিক অবস্থা ঠিক থাকবে। কর্মক্ষেত্রে সম্মান বাড়তে পারে। আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার জোরে আপনি নিজের আলাদা পরিচয় তৈরি করতে সক্ষম হবেন। ব্যবসায় ভাল লাভ হবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা
আজকের কর্কট রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে আপনার ঝগড়া হতে পারে। তবে শীঘ্রই আপনাদের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। কর্মক্ষেত্রে দিনটি ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। মুলতবি কাজগুলি শেষ করতে আজ আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্যের উন্নতি হবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৪০
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে বেলা ১১টা
আজকের সিংহ রাশিফল
লভ লাইফে সমস্যা দেখা দেবে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। আজ খরচ কম হবে। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনাকে কোনও বড় দায়িত্ব অর্পণ করতে পারেন। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করুন। শীঘ্রই আপনি এর সঠিক ফলাফল পাবেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা ২০
আজকের কন্যা রাশিফল
সন্তানদের শিক্ষা সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে। শিক্ষাক্ষেত্রে আপনার সন্তানের পারফরম্যান্স খুব ভাল হবে। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনি আপনার কঠোর পরিশ্রমের ভাল ফলাফল পাবেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২
শুম সময়: দুপুর ৩টা ০৫ থেকে সন্ধ্যা ৬টা
আজকের তুলা রাশিফল
কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, তাহলে ঝামেলায় পড়বেন। আপনার কাছের কারুর থেকে প্রতারিত হতে পারেন। চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। ব্যবসায় লাভ হবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ৩০
আজকের বৃশ্চিক রাশিফল
আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্য দিয়ে যাবে। দীর্ঘ যাত্রার যোগ রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সকাল ৬টা ২০ থেকে ৯টা ২০
আজকের ধনু রাশিফল
খুব ভেবেচিন্তে কথা বলুন। আজ অফিসে বসের মেজাজ ভাল থাকবে না। ব্যবসায় লাভ হবে। আর্থিক অবস্থা ঠিক থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে বিকেল ৫টা ৩০
আজকের মকর রাশিফল
এই রাশির শিক্ষার্থীদের দিনটি ভাল কাটবে। পড়াশুনা সংক্রান্ত সমস্যার সমাধান হবে। অফিসে বসের সহযোগিতা পাবেন। আর্থিক অবস্থা ঠিক থাকবে না। প্রচুর অর্থ ব্যয় হতে পারে। আজ আপনার হাড়ের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ১৫
আজকের কুম্ভ রাশিফল
ঘরের পরিবেশ ঠিক থাকবে না। আর্থিক অবস্থা ঠিক রাখতে হলে, আয়ের নতুন উৎস খুঁজে বের করতে হবে। এ ছাড়া, ব্যয় কমাতে হবে। অফিসে সহকর্মীদের সঙ্গে আপনার মতভেদ হতে পারে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: ভোর ৪টা ০৫ থেকে সকাল ৯টা
আজকের মীন রাশিফল
আজকের দিনটি খুব ভাল কাটবে। মানসিকভাবে আপনি খুব ভাল বোধ করবেন। আপনি আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবেন। পরিবারের সঙ্গে বেড়াতেও যেতে পারেন। বিদেশী কোম্পানিতে কর্মরত ব্যক্তিরা উন্নতি করতে পারেন।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ২৭
শুভ সময়: বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা ৩০
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
