Ajker Rashifal : কেমন কাটবে আজকের দিন? পড়ুন ১১ অগস্টের রাশিফল

আজ আপনার জীবনে কী ঘটবে, যদি জানতে চান তাহলে দৈনিক রাশিফল ​​পড়ুন।

Ajker Rashifal : 11 August 2021

মেষ: ২১ মার্চ - ১৯ এপ্রিল

মেষ: ২১ মার্চ - ১৯ এপ্রিল

আজকের দিনের শুরু খুব ভাল হবে। আপনি খুব ভাল মুডে থাকবেন এবং ইতিবাচক অনুভূতি হবে। আপনি অফিসে আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করতে সক্ষম হবেন। উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার সমন্বয়ও ভাল হবে। আজ বসের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ কাজ-সংক্রান্ত আলোচনাও হতে পারে। লোহা ব্যবসায়ীরা ভাল আর্থিক লাভ করতে পারেন। আপনার ব্যবসার বৃদ্ধি হবে। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। আপনি পিতা-মাতার আশীর্বাদ পাবেন। জীবনসঙ্গীর সাথে সম্পর্ক ভাল থাকবে। আজ আপনি প্রিয়জনের পূর্ণ সমর্থন পাবেন। অর্থের ক্ষেত্রে আজকের দিনটি মিশ্র হবে। আপনার আয়-ব্যয়ের মধ্যে ভারসাম্যতা বজায় রাখুন। স্বাস্থ্য আজ ভাল থাকবে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ২৪

শুভ সময়: দুপুর ১টা ৪৫ থেকে দুপুর ৩টা ৩০

বৃষ: ২০ এপ্রিল - ২০ মে

বৃষ: ২০ এপ্রিল - ২০ মে

অফিসে সকলের সঙ্গে ভাল ব্যবহার করুন। নিজের কাজের উপর সম্পূর্ণ মনোযোগ দিন। পার্টনারশিপে ব্যবসা করে এমন জাতকরা সমস্যার সম্মুখীন হতে পারেন। ব্যবসায় মন্দা এবং সঙ্গীর সাথে মতপার্থক্য আপনার মানসিক চাপ বাড়িয়ে দিতে পারে। অর্থের ক্ষেত্রে আজকের দিনটি সাধারণ হবে। আপনার বাজেট অনুযায়ী খরচ করলে ভাল হবে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিকের চেয়ে ভাল হবে। প্রতিকূলতায় আপনি আপনার প্রিয়জনদের পূর্ণ সহযোগিতা পাবেন। আজ মানসিক চাপ বৃদ্ধির কারণে আপনার স্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হতে পারে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৮

শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ৩টা

মিথুন: ২১ মে - ২০ জুন

মিথুন: ২১ মে - ২০ জুন

কর্মক্ষেত্রে আজকের দিনটি মিশ্র হতে পারে। আপনি যদি চাকরি করেন, তাহলে আজকের দিনটি আপনার খুব ভাল কাটবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভাল হবে না। পারিবারিক জীবনের পরিস্থিতি উত্থান-পতনে পূর্ণ হবে। বাড়ির শান্তি বজায় রাখতে আপনার রাগ নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার ছোট ছোট বিষয়ে রাগ করার অভ্যাসের কারণে, বাড়িতে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থের অবস্থা ভাল থাকবে। আজ আপনি সঞ্চয়ে বেশি মনোযোগ দেওয়ার সুযোগ পাবেন। স্বাস্থ্য ঠিক রাখতে, আপনাকে এই মহামারির সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ৮

শুভ সময়: সকাল ১০টা থেকে বিকেল ৪টা

কর্কট: ২১ জুন - ২২ জুলাই

কর্কট: ২১ জুন - ২২ জুলাই

অফিসে অতিরিক্ত দায়িত্ব নিতে দ্বিধা না করলেই ভাল হবে। এই সময়ে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আপনি আপনার পরিশ্রমের ভাল ফল শীঘ্রই পেতে পারেন। ব্যবসায়ীদের আজ কোনও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। পিতা-মাতার স্বাস্থ্য ভাল থাকবে এবং আপনি তাদের পূর্ণ সমর্থন পাবেন। অর্থের ক্ষেত্রে আজকের দিনটি মিশ্র হতে পারে। আপনাকে সঞ্চয়ের দিকে মনোনিবেশ করার পরামর্শ দেওয়া হচ্ছে। সুস্থ থাকতে, ঠান্ডা জিনিস খাওয়া থেকে বিরত থাকুন।

শুভ রং: গাঢ় সবুজ

শুভ সংখ্যা: ৩৬

শুভ সময়: সকাল ৯টা ৪৫ থেকে রাত ৮টা ৩০

সিংহ: ২৩ জুলাই - ২২ আগস্ট

সিংহ: ২৩ জুলাই - ২২ আগস্ট

কাজের পাশাপাশি আপনাকে পরিবারের দিকেও মনোযোগ দিতে হবে। অর্থের ক্ষেত্রে আজকের দিনটি শুভ হতে চলেছে। অর্থ প্রাপ্তি হতে পারে। সম্পত্তি সংক্রান্ত লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। আজকের দিনটি ব্যবসায়ীদের জন্য বেশ ভাল হবে। আপনি যদি কোনও নতুন কাজ শুরু করতে চলেছেন, কিন্তু আপনার পথে কোনও বাধা আছে, তাহলে আজ আপনার সমস্যার সমাধান হতে পারে।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ১৭

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

কন্যা: ২৩ আগস্ট - ২২ সেপ্টেম্বর

কন্যা: ২৩ আগস্ট - ২২ সেপ্টেম্বর

আজকের দিনটি আপনার খুব ভাল কাটবে। কাছের কারুর কাছ থেকে আপনি উপহার পেতে পারেন। আপনার মন খুশি থাকবে। আপনি পিতা-মাতার পূর্ণ সমর্থন পাবেন। ভাই-বোনদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। অর্থের অবস্থান ভাল থাকবে। আপনি যদি আপনার আর্থিক সিদ্ধান্তগুলি ভেবেচিন্তে নেন, তাহলে শীঘ্রই আপনার সমস্ত আর্থিক সমস্যা দূর হবে। আজকের দিনটি ব্যাংকিং সেক্টর, মিডিয়া, রাজনীতি, ইত্যাদির সঙ্গে যুক্ত জাতকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। সাফল্য পেতে পারেন। ছোট ব্যবসায়ীদের আজ লাভ হতে পারে। স্বাস্থ্য আজ স্বাভাবিক থাকবে।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

তুলা: ২৩ সেপ্টেম্বর - ২২ অক্টোবর

তুলা: ২৩ সেপ্টেম্বর - ২২ অক্টোবর

অফিসে নিজের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীদের আজ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। তাড়াহুড়ো করলে লোকসান হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আপনি পরিবারের সদস্যদের পূর্ণ সমর্থন পাবেন। আজ আপনার জীবনসঙ্গী খুব রোমান্টিক মেজাজে থাকবেন। আজ অর্থ নিয়ে আপনার দুশ্চিন্তা বাড়তে পারে। আটকে থাকা অর্থ না পাওয়ার কারণে, আপনি কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। স্বাস্থ্য ঠিক রাখতে, গভীর রাত পর্যন্ত কাজ করা এড়িয়ে চলুন।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ৩টা ১৫

বৃশ্চিক: ২৩ অক্টোবর - ২১ নভেম্বর

বৃশ্চিক: ২৩ অক্টোবর - ২১ নভেম্বর

চাকুরিজীবীদের আজকের দিনটি ভাল কাটবে না। আজ আপনাকে ছোটো ভুলের জন্য বসের কাছে বকা শুনতে হতে পারে। আপনি যদি সম্প্রতি নতুন চাকরিতে যোগদান করেছেন, তবে আপনাকে আরও কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। পার্টনারশিপে ব্যবসা করা জাতকদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ হবে। আপনার ব্যবসায় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। বাড়ির সদস্যদের মধ্যে ভালবাসা ও ঐক্য থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। অর্থের ক্ষেত্রে আজকের দিনটি স্বাভাবিক হবে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ২৯

শুভ সময়: সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা ২০

ধনু: ২২ নভেম্বর - ২১ ডিসেম্বর

ধনু: ২২ নভেম্বর - ২১ ডিসেম্বর

পারিবারিক জীবন সুখের হবে। বাড়ির পরিবেশ শান্ত থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে আজকের দিনটি বেশ আনন্দে কাটবে, বিশেষ করে আপনি ছোট ভাই-বোনদের পূর্ণ সমর্থন পাবেন। দীর্ঘদিন পর আজ আপনি আপনার সঙ্গীর সাথে অতিরিক্ত সময় কাটানোর সুযোগ পেতে পারেন। আজ আপনার বিবাহিত জীবনের অন্যতম সেরা দিন হতে পারে। অর্থের অবস্থার উন্নতি সম্ভব। আপনার আর্থিক প্রচেষ্টা সফল হতে পারে। চাকুরিজীবীদের কাজের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। ব্যবসায়ীরাও আজ প্রত্যাশিত ফলাফল পেতে পারেন। যদি আপনার থাইরয়েডের সমস্যা থাকে, তাহলে নিয়মিত ওষুধ খাওয়া উচিত।

শুভ রং: আকাশী

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৯টা ৩০

মকর: ২২ ডিসেম্বর - ১৯ জানুয়ারি

মকর: ২২ ডিসেম্বর - ১৯ জানুয়ারি

আজ অফিসে একটি গুরুত্বপূর্ণ মিটিং হতে পারে। বসের কথা উপেক্ষা না করাই আপনার পক্ষে ভাল হবে। আপনাকে নিজের কাজের প্রতি আরও বেশি মনোযোগ দিতে হবে। আজ ঔষধ ব্যবসায়ীদের লাভ হতে পারে। আপনার ব্যবসা বৃদ্ধি হবে। আজ আপনি ভাল আর্থিক লাভ করতে পারেন। পারিবারিক জীবনের পরিস্থিতি ভাল থাকবে না। আর্থিক দিক আজ স্বাভাবিক থাকবে। নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ৩১

শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা

কুম্ভ: ২০ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি

কুম্ভ: ২০ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি

ব্যবসায়ীদের সরকারি নিয়ম কঠোরভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার বড় গ্রাহকদের সঙ্গেও ভাল সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। আপনি যদি ব্যবসায় কোনও ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করেন, তাহলে তার জন্য সময়টা ঠিক নয়। আপনি তাড়াহুড়ো করা এড়িয়ে চলুন। চাকুরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিক কাটবে। আজ মুলতুবি থাকা কাজের বোঝা কিছুটা কম হতে পারে। পারিবারিক জীবন সুখের হবে। আপনি পরিবারের সদস্যদের পূর্ণ সমর্থন পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। একে অপরের প্রতি আস্থাও দৃঢ় হবে। আপনার আর্থিক অবস্থা ভাল থাকবে। অকারণে ব্যয় করা এড়িয়ে চলুন। স্বাস্থ্য আজ মোটামুটি থাকবে। খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখুন।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ১৮

শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭টা

মীন: ১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ

মীন: ১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ

যদি আপনি ব্যবসা করেন, তাহলে আপনার দীর্ঘদিনের কোনও প্রচেষ্টার ব্যর্থতার কারণে আজ আপনি খুব হতাশ হতে পারেন। চাকুরিজীবীদের অফিসে সকলের সঙ্গে ভাল ব্যবহার করতে হবে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। জীবনসঙ্গীকে পর্যাপ্ত সময় দেওয়ার চেষ্টা করুন, অন্যথায় আপনার বিবাহিত জীবনে সমস্যা বাড়তে পারে। অর্থের অবস্থান শক্তিশালী থাকবে। আপনার চোখের ভাল যত্ন নেওয়া প্রয়োজন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ৩৭

শুভ সময়: সকাল ৬টা ২৫ থেকে দুপুর ৩টা

Disclaimer : এই আর্টিকেলের সমস্ত মতামত একজন জ্যোতিষীর দেওয়া। এর দায়ভার বোল্ডস্কাই বাংলা এবং এর কর্মচারীরা নেবে না।

X
Desktop Bottom Promotion