Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: কেমন যাবে আজ সারা দিন? দৈনিক রাশিফল 10 অক্টোবর 2023
Ajker Rashifal, 10 October 2023: মঙ্গলবার, ১০ অক্টোবর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
আজকের দিনটি ভালো কাটবে। কাজের চাপ কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কারণে আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পেতে পারেন। বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে সময় কাটাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আপনি কোনও দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি পেতে পারেন।
শুভ রং: জাফরান
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৮টা থেকে ১১টা ৩০
আজকের বৃষ রাশিফল
অফিসের পরিবেশ ভালো থাকবে না। আজ বসের মেজাজ খারাপ থাকতে পারে। সামান্য ভুলের জন্য আপনাকে বসের বকা শুনতে হবে। ব্যবসায়ীরা আজ ভালো সুযোগ পাবেন। আজ খরচ বাড়বে। স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সন্ধ্যা ৭টা ৩০ থেকে ৯টা ১৫
আজকের মিথুন রাশিফল
দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও কাজ, আজ সম্পন্ন হবে এবং সেখান থেকে আর্থিক লাভও হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আজ আপনার বাড়িতে অতিথি আসতে পারে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ১০টা ১০ থেকে দুপুর ১২টা ৩০
আজকের কর্কট রাশিফল
এই রাশির শিক্ষার্থীদের আজকের দিনটি ভালো যাবে। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা ভালো খবর পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। তবে আজ আপনাকে অর্থ সংক্রান্ত কাজে খুব সতর্ক থাকতে হবে। অফিসে আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন হবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৫টা ১৫ থেকে সকাল ৯টা ৫০
আজকের সিংহ রাশিফল
কোর্ট-কাছারির বিষয়ে আইনজীবীর পরামর্শ নেওয়ার জন্য দিনটি ভালো। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনাকে টাকা ধার না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। প্রতিকূল পরিস্থিতিতেও আপনি তাঁদের সাপোর্ট পাবেন। কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি যাবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা
আজকের কন্যা রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আজকের দিনটি খুব ভালো কাটবে। কর্মক্ষেত্রে আপনি আপনার প্রতিভা প্রদর্শনের ভালো সুযোগ পেতে পারেন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ২টা
আজকের তুলা রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আপনার প্রিয়জন আপনাকে বিশেষ উপহার দিতে পারেন। অফিসে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে খুব সাবধানে কথাবার্তা বলুন, নাহলে আপনি সমস্যায় পড়তে পারেন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: বিকেল ৫টা ৩০ থেকে রাত ৮টা ৩০
আজকের বৃশ্চিক রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। অর্থ লাভ হতে পারে। কর্মক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পাবে। কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস দিয়ে আপনি দুর্দান্ত সাফল্য অর্জন করতে পারেন। পারিবারিক জীবনে সমস্যা দেখা দিতে পারে। পরিবারের কারুর সঙ্গে আপনার বিবাদ হতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৬টা ৩০ থেকে ১১টা
আজকের ধনু রাশিফল
কর্মক্ষেত্রে দিনটি ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। আজ আপনাকে অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে। যে কারণে আপনার ক্লান্তি বাড়বে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: বেলা ১২টা থেকে ২টা ৫০
আজকের মকর রাশিফল
ক্যারিয়ার সংক্রান্ত চিন্তা বাড়তে পারে। আয় বাড়তে পারে। জীবনসঙ্গীর ভালোবাসা এবং সাপোর্ট পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা
আজকের কুম্ভ রাশিফল
লভ লাইফ খুব ভালো কাটবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি কোনও দামি জিনিস কিনতে পারেন। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফল পাবেন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: সকাল ৯টা ২০ থেকে দুপুর ১২টা ৫০
আজকের মীন রাশিফল
আজ আপনার আর্থিক সমস্যার অবসান হবে। সরকারি চাকুরিজীবীদের আজকের দিনটি ভালো যাবে না। আপনাকে দেওয়া কোনও দায়িত্ব আপনার কাছ থেকে ফিরিয়ে নেওয়া হতে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: বিকেল ৪টা ৪০ থেকে সন্ধ্যা ৭টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
