Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal 10 October 2022 : আজ কোন কোন রাশির ভাগ্য খুলবে? অর্থযোগ আছে কাদের? জেনে নিন রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
বাড়ির পরিবেশে উন্নতি হবে। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আপনার আটকে থাকা কিছু কাজ, আজ সম্পন্ন হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা ৪০

বৃষ রাশি
দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনার জীবনসঙ্গী খুব ভাল মেজাজে থাকবেন। অফিসে বসের নজর আপনার দিকেই থাকবে। তাই অফিসের কাজে মনোযোগ দিন, অন্যথায় আপনি অপমানজনক পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। ব্যবসায়ীদের উন্নতি হবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৭টা থেকে ১১টা ৩০

মিথুন রাশি
অফিসে প্রতিযোগিতা অনেক বাড়তে পারে। তাই আপনাকে কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা আজ চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। আপনার কাজে বাধা আসতে পারে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩৩
শুভ সময়: ভোর ৪টা ২০ থেকে দুপুর ৩টা ০৫

কর্কট রাশি
চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। তাড়াহুড়ো করে চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত না নিলেই ভাল। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: ভোর ৪টা থেকে ১১টা ৩০

সিংহ রাশি
চাকুরিজীবীরা অফিসের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীরা বিনিয়োগের ভাল সুযোগ পেতে পারেন। আপনি যদি পার্টনারশিপে কোনও নতুন কাজ শুরু করতে চলেছেন, তবে আপনার পথে বাধা আসতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পরিবারের সদস্যদের ভালবাসা ও সাপোর্ট পাবেন। জীবনসঙ্গীর মেজাজ আজ ঠিক থাকবে না। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনার কানের সমস্যা হতে পারে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ৩টা ২০

কন্যা রাশি
কর্মক্ষেত্রে আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। অফিসের কাজের প্রতি অবহেলা করবেন না। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে, তবে অত্যধিক অর্থ ব্যয় করা থেকে বিরত থাকুন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে রাত ৮টা

তুলা রাশি
অফিসে হঠাৎ মিটিং-এর জন্য ডাক আসতে পারে। আজ বস আপনার পরামর্শকে খুব গুরুত্ব দেবেন। আপনার আত্মবিশ্বাস বাড়বে। আপনি যদি বিদেশে গিয়ে চাকরি করতে চান, তাহলে শীঘ্রই ভাল সুযোগ পেতে পারেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। সুস্থ থাকতে হলে, ভাজাভুজি ও মশলাযুক্ত খাবার খাওয়া বন্ধ করুন।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সকাল ১০টা থেকে বেলা ১২টা

বৃশ্চিক রাশি
শিক্ষার্থীরা আজ সাফল্য পেতে পারেন। চাকুরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিক কাটবে। আপনার সমস্ত কাজ সুচারুভাবে সম্পন্ন হবে। ব্যবসায়ীরা আজ প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ২
শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

ধনু রাশি
শেয়ারবাজারে কর্মরত ব্যক্তিদের জন্য আজকের দিনটি খুব লাভজনক হতে চলেছে। আপনার বড় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আজ আপনি যে সিদ্ধান্তই নিন না কেন, সঠিক ফলাফল পেতে পারেন। চাকুরিজীবীদের অফিসে বেশি হাসি-ঠাট্টা না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে রোমান্টিক সময় কাটাবেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। আজ আপনি কাশি, সর্দিতে ভুগতে পারেন।
শুভ রং: হালকা লাল
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: দুপুর ১টা ৫৫ থেকে সন্ধ্যা ৬টা ৫০

মকর রাশি
আজকের দিনটি এই রাশির ব্যবসায়ীদের ভাল কাটবে না। আর্থিক অবস্থা ভাল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আজ আপনার কোলেস্টেরল লেভেল বাড়তে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা ২০

কুম্ভ রাশি
কর্মক্ষেত্রে আজকের দিনটি ভাল কাটতে পারে। বিবাহিত দম্পতিদের দিনটি ভাল কাটবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আপনার টাকা যদি দীর্ঘদিন ধরে কোথাও আটকে থাকে, তাহলে আজ তা ফেরত পেয়ে আপনি স্বস্তি পেতে পারেন। আপনি আপনার পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: সকাল ৯টা ৪০ থেকে দুপুর ২টা ৩০

মীন রাশি
কর্মক্ষেত্রে দিনটি ভাল কাটবে না। আপনি যদি কাজে মনোনিবেশ না করেন, তবে আজ উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার উপর ক্ষুব্ধ হতে পারেন। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। স্বাস্থ্য খুব ভাল থাকবে।
শুভ রং: হালকা গোলাপী
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: দুপুর ১২টা ৪০ থেকে সন্ধ্যা ৬টা ১০
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications