Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: ধনতেরাসের দিনে সৌভাগ্য ফিরবে কি আপনার জীবনে? দৈনিক রাশিফল 10 নভেম্বর 2023
Ajker Rashifal, 10 November 2023: শুক্রবার, ১০ নভেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
জীবনে সাফল্য পেতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। চাকরি হোক বা ব্যবসা, আপনাকে আপনার সেরা পারফরম্যান্স দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার সিদ্ধান্তগুলি খুব ভেবেচিন্তে নেওয়া প্রয়োজন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। অর্থ সঞ্চয় করবেন। এ ছাড়াও, আজ আপনি অর্থ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কাজও করতে পারেন। আপনার ব্যক্তিগত বিষয়ে বাইরের লোকেদের বেশি হস্তক্ষেপ করতে দেবেন না। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: সকাল ৭টা থেকে ৯টা
আজকের বৃষ রাশিফল
আজ আপনার আত্মবিশ্বাস বাড়বে। অফিসে আপনার চারপাশে ঘটছে এমন সব কার্যকলাপের উপর নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। সহকর্মীরা আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে। এমন পরিস্থিতিতে আপনাকে খুব ভেবেচিন্তে পদক্ষেপ নিতে হবে। ব্যবসায় ভালো লাভ হবে। ব্যবসায় বৃদ্ধি হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। যদি আপনার ভাই বা বোন বিবাহযোগ্য হয় তবে তাদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: বিকেল ৫টা ০৫ থেকে সন্ধ্যা ৭টা ২৫
আজকের মিথুন রাশিফল
আপনার টাকা যদি দীর্ঘদিন ধরে কোথাও আটকে থাকে, তবে আজ তা ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে খুব ভেবেচিন্তে আর্থিক লেনদেন করুন। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভালো যাবে। ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন। অফিসে কাজের চাপ বাড়বে। আপনাকে তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বড় ভুল হতে পারে। ব্যবসায়ীদের কঠোর পরিশ্রম করতে হবে। তবে আপনার পরিশ্রম বৃথা যাবে না। আর্থিক লাভ হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে। প্রতিদিন মর্ণিং ওয়াক করা খুবই উপকারী হবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: সকাল ৬টা ৪৫ থেকে ১১টা ৪৫
আজকের কর্কট রাশিফল
আজ আপনি অবসর সময় পাবেন। নিজের দিকে মনোযোগ দিতে পারবেন। নিজের জন্য কিছু কেনাকাটা করতেও যেতে পারেন। অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজে খুব খুশি হবেন। শীঘ্রই আপনার পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের কাজে বাধা আসতে পারে। তবে এই সমস্যাটি সাময়িক, তাই খুব বেশি চিন্তা করার প্রয়োজন নেই। আজ খরচ বাড়বে। পরিবারের কারুর সঙ্গে আপনার মতভেদ হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২
শুভ সময়: দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৭টা
আজকের সিংহ রাশিফল
আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজে আজ বাধা পড়তে পারে। যে কারণে আপনি খুব চিন্তিত হবেন। আর্থিক অবস্থার উন্নতি করতে, খরচ কমানোর চেষ্টা করুন। খরচের সঠিক হিসাব রাখারও পরামর্শ দেওয়া হচ্ছে। আজ অফিসের পরিবেশ ভালো থাকবে। ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীদের সহযোগিতা পাবেন। যদি সম্প্রতি নতুন চাকরিতে যোগদান করে থাকেন, তবে আজ আপনার উপর গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। ব্যবসায় ভালো লাভ হবে। তবে প্রতিপক্ষের থেকে খুব সতর্ক থাকতে হবে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৮টা ১০ থেকে ১০টা ৫০
আজকের কন্যা রাশিফল
স্বাস্থ্যের উন্নতি হবে। আপনি মানসিকভাবে ভালো বোধ করবেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। অফিসে কাজের চাপ বাড়তে পারে। আপনাকে অতিরিক্ত সময় কাজ করতে হতে পারে। ব্যবসায় লাভ হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আজ আপনি পরিবারের কারুর কাছ থেকে উপহার পেতে পারেন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৪টে ৩৫ থেকে রাত ৮টা
আজকের তুলা রাশিফল
ব্যবসায়ীদের ধৈর্য ধরতে হবে। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিনিয়োগের সংক্রান্ত বিষয়গুলি গোপন রাখার চেষ্টা করা উচিত। চাকুজীবীরা আজ প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। তবে আপনি আপনার পূর্ণ সাহস এবং আত্মবিশ্বাসের সাথে প্রতিটি সমস্যার মোকাবেলা করবেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। অর্থ লাভ সম্ভব। বাড়ির পরিবেশ ভালো থাকবে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। আজ আপনার মাথাব্যথা, অনিদ্রা, ক্লান্তিবোধ হতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ১৫
আজকের বৃশ্চিক রাশিফল
শিক্ষার্থীরা সাফল্য পেতে পারেন। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। আপনাকে আজ আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে খুব রোমান্টিক সময় কাটাবেন। কর্মক্ষেত্রে দিনটি ভালো যাবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: সকাল ৮টা থেকে ১১টা ২০
আজকের ধনু রাশিফল
আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি আপনার প্রিয়জনের জন্য অনেক কেনাকাটা করবেন। অফিসের সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করতে সক্ষম হবেন। সহকর্মীদের সাহায্য পাবেন। আপনার কঠোর পরিশ্রম এবং ভালো আচরণ কর্মক্ষেত্রে প্রশংসিত হবে। ব্যবসায় উন্নতি হবে। স্বাস্থ্য ভালো থাকবে। আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: ভোর ৪টে ০৫ থেকে ৭টা ৪৫
আজকের মকর রাশিফল
অফিসে নিজের উপর অতিরিক্ত কাজের চাপ দেওয়া এড়িয়ে চলুন। ব্যবসায়ীদের আজ ভালো লাভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আপনি তাঁর সাপোর্ট পাবেন। আর্থিক পরিস্থিতি মোটামুটি থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ২০
আজকের কুম্ভ রাশিফল
লভ লাইফ ভালো কাটবে। এই রাশির বিবাহিত জাতকদেরও আজকের দিনটি খুব রোমান্টিক কাটতে চলেছে। একে অপরকে পর্যাপ্ত সময় দেবেন। কর্মক্ষেত্রে কোনও ভালো খবর পেতে পারেন। আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা বিনিয়োগের ভালো সুযোগ পাবেন। পার্টনারশিপে কাজ শুরু করার কথাও ভাবতে পারেন। অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হবে। আজ আপনার অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: সকাল ৭টা থেকে বেলা ১১টা
আজকের মীন রাশিফল
ব্যবসায়ীদের দিনটি ভালো কাটবে। চাকুরিজীবীদের ট্রান্সফার হতে পারে। পদোন্নতি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই রাশির বেকার জাতকদের চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে খুব ভেবেচিন্তে ব্যয় করতে হবে। এই সময় বড় বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। বাড়ির পরিবেশ ভালো থাকবে। গুরুজনদের আশীর্বাদ পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে বিতর্কের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ২টো থেকে বিকেল ৫টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
