Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal 10 November 2022 : কেমন কাটবে আজ সারা দিন? দেখুন ১০ নভেম্বরের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
আজ আপনি কোনও বড় সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আপনি আজ মানসিকভাবে খুব ভাল বোধ করবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। চাকুরিজীবীদের আজকের দিনটি ভাল কাটবে না। ব্যবসায়ীদের ভাল লাভ হবে। স্বাস্থ্য ভাল থাকবে। আপনি খুব ফ্রেশ ফিল করবেন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা

বৃষ রাশি
জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভাল কাটবে। অবিবাহিতদের লভ লাইফও দারুন কাটবে। আপনার আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। আজ কোনও বড় আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের নির্দেশনা পেতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: ভোর ৪টা ৩৫ থেকে দুপুর ১টা

মিথুন রাশি
আজ আপনার পিতা কোনও বিষয়ে আপনার ওপর রেগে যেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। চাকুরিজীবীরা চারপাশের কার্যকলাপের দিকে খেয়াল রাখুন, অন্যথায় আপনি কোনও ষড়যন্ত্রের শিকার হতে পারেন। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

কর্কট রাশি
ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। আপনি আজ যে কাজই করবেন, তাতেই সাফল্য পাবেন। চাকুরিজীবীরা আজ অফিসে ভাল সুযোগ পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আয়ের নতুন উৎস পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনি আপনার পিতা-মাতার সঙ্গে অনেকটা সময় কাটাবেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: সন্ধ্যা ৫টা ৫৫ থেকে রাত ৯টা

সিংহ রাশি
পার্টনারশিপে যারা ব্যবসা করছেন, তাদের জন্য আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। পার্টনারের সঙ্গে আপনার সমন্বয়ের অবনতি হতে পারে। চাকুরিজীবীদের উপর আজ কাজের চাপ থাকতে পারে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। কাজের চাপের কারণে আপনি খুব ক্লান্ত বোধ করতে পারেন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৬টা থেকে বেলা ১২টা

কন্যা রাশি
অফিসে আজকের দিনটি খুব ভালো কাটবে। আজ আপনি যে কোনও কঠিন কাজ খুব সহজেই সম্পন্ন করতে সক্ষম হবেন। আপনার পরিশ্রমে বস খুব খুশি হবেন। তাঁর প্রশংসা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। সরকারি চাকুরিজীবীরা খুব শীঘ্রই বড় সাফল্য পেতে পারেন। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের আজ ভাল লাভ হতে পারে। ব্যবসায় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি অনুকূল। আজ আপনি নিজের জন্য নতুন জামা, গয়না কিনতে পারেন। আজ বন্ধুদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সন্ধ্যা ৬টা ১৫ থেকে রাত ৯টা

তুলা রাশি
অফিসে আপনার কোনও কাজে বাধা আসতে পারে, কিন্তু শীঘ্রই এই সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনি আপনার কাজে মনোযোগ দিতে পারবেন। ব্যবসায়ীদের সমস্ত সিদ্ধান্ত ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। আজ আপনি আপনার পরিবারের সঙ্গে খুব ভাল সময় কাটাবেন। আর্থিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে। তবে সময়মতো খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৬টা ৫৫ থেকে বিকেল ৪টা

বৃশ্চিক রাশি
অফিসে সহকর্মীদের অন্ধভাবে বিশ্বাস করবেন না। তাদের কাছে আপনার গোপন তথ্য শেয়ার করবেন না। ব্যবসায়ীদেরকে তাদের বিরোধীদের থেকে খুব সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় তারা আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজে বাধা দিতে পারে। আজ আপনার আর্থিক ক্ষতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে না। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: ভোর ৪টা ০৫ থেকে দুপুর ৩টা

ধনু রাশি
আপনার আচরণ ঠিক রাখুন। বিশেষ করে কর্মক্ষেত্রে বেশি রাগ করবেন না, অন্যথায় আপনার কাজের উপর প্রভাব পড়তে পারে। এতে আপনার ইমেজের উপরও খারাপ প্রভাব পড়বে। বাড়ির কারুর সঙ্গে আজ আপনার তর্ক হতে পারে। আর্থিক অবস্থার অবনতি হতে পারে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা

মকর রাশি
ব্যবসায়ীরা আর্থিক লেনদেনের সময় খুব সতর্ক থাকুন। চাকুরিজীবীদের অফিসে সময়মতো সমস্ত কাজ শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক জীবনের সমস্যার সমাধান হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনি ধর্মীয় কাজে অর্থ ব্যয় করতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৩৮
শুভ সময়: সকাল ৮টা থেকে বিকেল ৫টা

কুম্ভ রাশি
চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৯টা

মীন রাশি
সরকারি চাকুরিজীবীরা আজ ভাল ফল পেতে পারেন। ব্যবসায়ীদের আজ সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় বৃদ্ধি হতে পারে। আপনি আজ আপনার প্রিয়জনের সঙ্গে খুব রোমান্টিক সময় কাটাবেন। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: দুপুর ১২টা ৪০ থেকে সন্ধ্যা ৬টা
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications