Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ আপনার জীবনে কী ঘটবে? দৈনিক রাশিফল 10 মার্চ 2023
শুক্রবার, ১০ মার্চের দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
ঘরের পরিবেশ খুব ভালো থাকবে। আজ বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। আপনি খুব ব্যস্ত থাকবেন। অফিসে আপনার সব কাজ সময়মতো সম্পন্ন হবে। আপনি আপনার কঠোর পরিশ্রমের ভালো ফলাফল পাবেন। ব্যবসায়ীদের মোটামুটি লাভ হবে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা

আজকের বৃষ রাশিফল
ব্যবসায়ীদের খুব সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কাউকে অন্ধ বিশ্বাস করবেন না। চাকুরিজীবীরা অফিসে নিজেদের কাজে মনোযোগ দিন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: দুপুর ১টা ৫৫ থেকে সন্ধ্যা ৭টা

আজকের মিথুন রাশিফল
বাড়ির কারুর সঙ্গে আজ আপনার বিবাদ হতে পারে। রাগ করে এমন কোনও কাজ করবেন না যাতে আপনি ভবিষ্যতে অনুতপ্ত হন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। আজ আপনাকে অযথা দৌড়াদৌড়ি করতে হতে পারে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: দুপুর ১২টা ২০ থেকে বিকেলে ৪টা

আজকের কর্কট রাশিফল
আজকের দিনটি ব্যবসায়ীদের খুব ভালো কাটবে। ব্যবসায় মন্দা কেটে যাবে এবং আজ ভালো লাভ হবে। চাকুরিজীবীরা আজ প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আপনার অসাবধানতার কারণে আজ বস আপনার উপর খুব রেগে যেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ৩টা ২৫

আজকের সিংহ রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো কাটবে। আপনি যদি বিদেশে গিয়ে চাকরি করতে চান, তাহলে ভালো সুযোগ পেতে পারেন। ব্যবসায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে, তবে আপনাকে অতিরিক্ত খরচ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সকাল ৫টা ০৫ থেকে দুপুর ১টা ১০

আজকের কন্যা রাশিফল
চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। পদোন্নতি হতে পারে। আর্থিক অবস্থা মজবুত থাকবে। পরিবারের সঙ্গে খুব ভালো সময় কাটবে। গুরুজনদের কাছ থেকে ভালো পরামর্শ পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে দুপুর ২টা ৩০

আজকের তুলা রাশিফল
চাকুরিজীবীরা অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ মেনে চলুন। ব্যবসায়ীদের তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা ভালো থাকবে। পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে না। আজ আপনি খুব ক্লান্ত ও দুর্বল বোধ করতে পারেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

আজকের বৃশ্চিক রাশিফল
শিক্ষার্থীরা পড়াশোনায় মনোনিবেশ করুন। কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি কাটবে। যাঁরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাঁদের আরও প্রচেষ্টা করতে হবে। স্বাস্থ্য সমস্যা হতে পারে। বিশেষ করে আপনি যদি সার্ভিকাল স্পন্ডিলাইটিসে ভুগছেন, তাহলে নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৯টা ৪০ থেকে দুপুর ১২টা ২৫

আজকের ধনু রাশিফল
আজ আপনি প্রিয়জনের সঙ্গে আপনার মনের কথা শেয়ার করতে পারবেন। মানসিকভাবে আপনি খুব ভালো বোধ করবেন। চাকরি বা ব্যবসায় সাফল্য পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ১টা

আজকের মকর রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে না। আজ আপনাকে ঋণও নিতে হতে পারে। অফিসে আপনার যদি কোনও গুরুত্বপূর্ণ কাজ বাকি থাকে, তবে আজই তা শেষ করার চেষ্টা করুন। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: দুপুর ১২টা ১৫ থেকে দুপুর ৩টা ৩০

আজকের কুম্ভ রাশিফল
পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে না। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার বিবাদ হতে পারে। চাকুরিজীবীরা অফিসে কোনও গুরুত্বপূর্ণ মিটিংয়ে অংশ নিতে পারেন। আজ আপনি বসের কাছ থেকে কিছু ভালো পরামর্শও পাবেন। ব্যবসায়ীরা খুব ভেবেচিন্তে কোনও কাজ করুন। এই সময়ে আপনাকে কোনও ধরনের ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৪টা ২০

আজকের মীন রাশিফল
ব্যবসায়ীরা আজ হতাশ হতে পারেন। চাকুরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিক কাটবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভালো কাটবে। আপনার আয় বাড়তে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৩
শুঢ় সময়: বেলা ১২টা থেকে বিকেল ৫টা ১৫
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications