Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ আপনার জীবনে কী ঘটবে? দৈনিক রাশিফল 10 জুন 2023
Ajker Rashifal: শনিবার, ১০ জুন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
আর্থিক দিক দিয়ে দিনটি ভাল কাটবে। ঋণের বোঝা আপনার মাথা থেকে সরে যাবে। ভবিষ্যতে খুব ভেবেচিন্তে অর্থ সংক্রান্ত লেনদেন করুন। কর্মক্ষেত্রে দিনটি ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৬টা ৫৫ থেকে সকাল ১০টা
আজকের বৃষ রাশিফল
ঘরের পরিবেশ ভাল থাকবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আপনার আর্থিক প্রচেষ্টা সফল হতে পারে। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। ব্যবসায় লাভ হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা
আজকের মিথুন রাশিফল
চাকুরিজীবীরা ভাল ফলাফল পাবেন। পার্টনারশিপে ব্যবসা করা ব্যক্তিদের আজকের দিনটি ভাল কাটবে না। ব্যবসায় ক্ষতি হতে পারে। পার্টনারের সঙ্গে আপনার ঝামেলাও হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে। স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা রয়েছে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে বিকেল ৫টা
আজকের কর্কট রাশিফল
কর্মক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে না। আপনাকে ঋণ নিতে হতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের বড় উন্নতি হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: ভোর ৪টা ২০ থেকে ৮টা ৫০
আজকের সিংহ রাশিফল
ঘরের পরিবেশ ভাল থাকবে। আপনার বাড়িতে নতুন সদস্যের প্রবেশ হতে পারে। আজ অফিসে বসের মেজাজ ভাল থাকবে না। এমন পরিস্থিতিতে অফিসের কাজে অবহেলা করবেন না। সময় মেনটেন করে চলুন। ব্যবসায় ভাল লাভ হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: বিকেল ৪টা ৩৫ থেকে সন্ধ্যা ৭টা
আজকের কন্যা রাশিফল
অফিসে খুব ভেবেচিন্তে কথাবার্তা বলুন। ঠাট্টা করে বলা কোনও কথা নিয়ে বিতর্কের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা নতুন অর্ডার নেওয়ার আগে পুরানো মুলতুবি কাজগুলি সম্পন্ন করার চেষ্টা করুন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। আজ আপনি ক্লান্ত বোধ করতে পারেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ৩৫
আজকের তুলা রাশিফল
চাকুরিজীবীরা অফিসে কোনও ভাল খবর পাবেন। আপনার কঠোর পরিশ্রম সফল হতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি ভাল যাবে। তবে অযথা খরচ না করলেই ভাল। সন্তানদের পড়াশোনা সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে। আজ আপনি আপনার সন্তানের সঙ্গে খুব ভাল সময় কাটাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: দুপুর ১২টা ৪৫ থেকে দুপুর ৩টা
আজকের বৃশ্চিক রাশিফল
ব্যবসায়ীদের কাজ মাঝখানে আটকে যেতে পারে। তবে চিন্তা করবেন না। শীঘ্রই আপনার সমস্যার সমাধান হবে। সেলস এবং মার্কেটিং-এ কর্মরত জাতকরা আজ চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখে পড়তে পারেন। আপনার স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা
আজকের ধনু রাশিফল
চাকুরিজীবীরা অফিসে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারেন। বস আজ আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দিতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা
আজকের মকর রাশিফল
শিক্ষার্থীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। শিক্ষাক্ষেত্রে বড় সাফল্য আসতে পারে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। আজ আপনি নিজের জন্য মূল্যবান কিছু কিনতে পারেন। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি কাটবে। জীবনসঙ্গীর মেজাজ ঠিক থাকবে না। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: সন্ধ্যা ৫টা ৫৫ থেকে রাত ৯টা ০৫
আজকের কুম্ভ রাশিফল
আজ আপনি আপনার পরিবারের সঙ্গে ধর্মীয় স্থানে যেতে পারেন। মানসিকভাবে আপনি খুব ভাল বোধ করবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। অফিসে আপনি আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করবেন। ব্যবসায় লাভ হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৫টা ৩০ থেকে ৯টা ৫০
আজকের মীন রাশিফল
সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অবহেলা করবেন না, অন্যথায় ক্ষতি হতে পারে। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কর্মক্ষেত্রে খুব ব্যস্ত থাকবেন। আপনার সমস্ত কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে। আর্থিক দিক দিয়ে দিনটি ভাল যাবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। দৈনন্দিন কাজ সম্পন্ন করতে আপনি তার সহযোগিতা পাবেন। আজ আপনার হাড়ের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা ২৫ থেকে রাত ৮টা ১৫
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications