Ajker Rashifal: কেমন যাবে আজ সারা দিন? দৈনিক রাশিফল 10 জুলাই 2023

Ajker Rashifal: সোমবার, ১০ জুলাই কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal

আজকের মেষ রাশিফল

জীবনসঙ্গীর সঙ্গে ভালো ব্যবহার করুন। ছোটোখাটো বিষয়ে রাগ করা থেকে বিরত থাকুন। আর্থিক অবস্থা ঠিক থাকবে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: বেলা ১২টা থেকে দুপুর ৩টা

আজকের বৃষ রাশিফল

এই রাশির শিক্ষার্থীদের আজকের দিনটি খুব ভালো যাবে। পরীক্ষায় ভালো সাফল্য পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। আটকে থাকা টাকা ফেরত পাওয়া যাবে। লভ লাইফ ভালো কাটবে। সঙ্গীর সঙ্গে দিনটি খুব ভালো কাটাবেন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: সকাল ১০টা ১০ থেকে দুপুর ২টা ৫০

আজকের মিথুন রাশিফল

বৈবাহিক জীবনে সমস্যা দেখা দেবে। জীবনসঙ্গী আপনার উপর অসন্তুষ্ট হবেন। আর্থিক বিষয়ে বেশি তাড়াহুড়ো করবেন না। বিশেষত অর্থ সংক্রান্ত লেনদেন খুব সাবধানে করুন। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ২
শুভ সময়: বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের কর্কট রাশিফল

আজ আপনার খুব ভালো মুডে থাকবেন। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো যাবে। আপনার সঞ্চিত মূলধন বাড়তে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা

আজকের সিংহ রাশিফল

আজ আপনার আটকে থাকা কাজগুলো শেষ হবে। আপনি আপনার কাছের কারুর থেকে উপহার পেতে পারেন। আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখে খরচ করুন। স্বাস্থ্যের উন্নতি হবে।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: ভোর ৪টা ১৫ থেকে সকাল ৭টা

আজকের কন্যা রাশিফল

আজ আপনার বাড়িতে বিবাদ হতে পারে। কর্মক্ষেত্রে ক্রমবর্ধমান কাজের চাপে আপনি খুব ক্লান্ত বোধ করবেন। স্বাস্থ্যের অবনতি হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি যাবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: দুপুর ১২টা ৫০ থেকে দুপুর ৩টা ২০

আজকের তুলা রাশিফল

স্বাস্থ্যের অবনতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। প্রিয়জনের সঙ্গে ভালো আচরণ করুন। আর্থিক অবস্থা ভালো থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা ৩০

আজকের বৃশ্চিক রাশিফল

আজ আপনাকে কাজের জন্য যাত্রা করতে হতে পারে। এই যাত্রা খুবই লাভদায়ক হতে চলেছে। কোর্ট-কাছারির মামলায় সাফল্য পেতে পারেন। সিদ্ধান্ত আপনার পক্ষে আসতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো যাবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ২টা

আজকের ধনু রাশিফল

আজ খরচ বাড়বে। আর্থিক সংকটে পড়তে না চাইলে, আপনার ব্যয় নিয়ন্ত্রণ করুন। লভ লাইফ ভালো কাটবে। আপনাদের মধ্যে ভালোবাসা আরও গভীর হবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা ১৫

আজকের মকর রাশিফল

কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি কাটবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। স্বাস্থ্যের সমস্যা হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা

আজকের কুম্ভ রাশিফল

চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। ভেবেচিন্তে ব্যয় করুন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: সকাল ১০টা ৩০ থেকে দুপুর ১২টা ১০

আজকের মীন রাশিফল

আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। আপনাকে আপনার কষ্টার্জিত অর্থের যথাযথ ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। লভ লাইফে কোনও সমস্যা দেখা দিতে পারে। আপনার সঙ্গীর আচরণে পরিবর্তন আসবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২৭

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion