Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal : আজকের দিনটি আপনার কেমন কাটবে? দেখুন ১০ জুলাইয়ের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
কর্মক্ষেত্রে আজকের দিনটি উত্থান-পতনে পূর্ণ হবে। ব্যবসায়ীদের উদ্বেগ বাড়তে পারে। ব্যবসায় মন্দার কারণে আর্থিক ক্ষতি হতে পারে। চাকুরিজীবীদেরও কোনও সমস্যা হতে পারে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে। অর্থ সংক্রান্ত কোনও বড় কাজ করার জন্য দিনটি উপযুক্ত নয়। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক হবে। আজ আপনার স্বাস্থ্য দুর্বল থাকতে পারে।
শুভ রং: জাফরান
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ১২টা ০৫ থেকে বিকেল ৪টা

বৃষ রাশি
অফিসের পরিবেশ ভাল থাকবে না। আজ বসের মেজাজ খুব খারাপ থাকবে। আপনার কাজে মনোযোগ দিন। আজকের দিনটি ব্যবসায়ীদের ভাল কাটবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। পিতার স্বাস্থ্যের উন্নতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ৮টা

মিথুন রাশি
চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। তবে এই সময়ে টাকা সংক্রান্ত কোনও লেনদেন করা ঠিক নয়। আজকের দিনটি ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। অর্থের দিক দিয়ে দিনটি ভাল কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৬টা ২০ থেকে ৮টা ৫০

কর্কট রাশি
আজ আপনার কোনও মূল্যবান জিনিস হারিয়ে বা চুরি হয়ে যেতে পারে। চাকুরিজীবীদের উপর কাজের চাপ থাকবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আপনার আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। আজ স্বাস্থ্যের কোনও বড় সমস্যা হবে না।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা

সিংহ রাশি
ব্যবসায়ীরা ব্যয় নিয়ন্ত্রণ করুন, অন্যথায় বড় সমস্যায় পড়তে পারেন। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। তাঁরা আপনার পারফরম্যান্সে খুব সন্তুষ্ট হবেন। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের উন্নতি হতে পারে। ফ্যাশন ও মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও ভাল সাফল্য পেতে পারেন। আর্থিক বিষয়ে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে বেশি রাগ করবেন না ও মানসিক চাপ নেবেন না।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৮টা থেকে ১০টা ১৫

কন্যা রাশি
যাঁরা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত, আজ ভাল লাভ হতে পারে। চাকুরিজীবীরা অফিসে নিজেদের কাজে মনোযোগ দিন। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল হবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন এবং তাঁরা আপনার উপর খুব খুশি হবেন। জীবনসঙ্গী খুব ভাল মেজাজে থাকবেন এবং আজ অনেক দিন পর আপনারা একে অপরকে যথেষ্ট সময় দিতে পারবেন। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা ১৫

তুলা রাশি
চাকুরিজীবীরা উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভাল সম্পর্ক রাখুন। ব্যবসায়ীদের আজকের দিনটি ভাল কাটবে। লোহা ব্যবসায়ীরা তাড়াহুড়ো করে কোনও নতুন কাজ শুরু করবেন না। বাড়ির পরিবেশ ভাল থাকবে। অর্থের অবস্থা ভাল থাকবে। আজ আপনার গলার কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা

বৃশ্চিক রাশি
আপনি যদি সম্প্রতি একটি বড় কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিয়ে থাকেন, তবে আজ সেখান থেকে ইতিবাচক উত্তর পেতে পারেন। ব্যবসায়ীরা আজ ভাল লাভ করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব রোমান্টিক কাটবে। আপনার স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

ধনু রাশি
অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। অর্থের অভাবে আপনার কোনও কাজ যদি দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকে, তবে কাছের কারো সাহায্যে আজ এই কাজটি সম্পন্ন হতে পারে। ব্যবসায়ীদের ভাল লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় উন্নতি হবে। চাকুরিজীবীরা অফিসে বসের সহযোগিতা পাবেন। আজ আপনি নিজেই আপনার পারফরম্যান্স নিয়ে খুব সন্তুষ্ট হবেন। বাড়ির পরিবেশ ভাল থাকবে। সুস্থ থাকতে হলে প্রতিদিন সকালে ব্যায়াম করুন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৫টা ২০ থেকে সকাল ১০টা ০৫

মকর রাশি
আজ সন্তানদের দিক থেকে কোনও ভাল খবর পেতে পারে। মন খুব খুশি হবে। চাকুরিজীবীদের সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে, পাশাপাশি উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতাও পাবেন। ব্যবসায়ীরা ছোটোখাটো সমস্যার সম্মুখীন হতে পারেন, তবে দিনের দ্বিতীয় অংশে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের যত্ন নিন। বিশেষ করে যাঁদের হার্টের রোগ আছে তাঁরা সাবধানে থাকুন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৯টা

কুম্ভ রাশি
অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে না। খরচ বাড়তে পারে। চাকুরিজীবীরা আজ খুব ব্যস্ত থাকবেন। মুলতুবি কাজের চাপ বাড়ার কারণে আপনি সমস্যায় পড়বেন। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা

মীন রাশি
চাকুরিজীবীদের সমস্ত সমস্যার অবসান হতে পারে। দীর্ঘ সময় পরে আপনি আপনার কাজে সঠিকভাবে মনোনিবেশ করতে পারবেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থা শক্তিশালী হতে পারে। অতীতে করা বিনিয়োগ থেকে ভাল লাভ হতে পারে। পারিবারিক জীবনে সুখ থাকবে। জীবনসঙ্গীর থেকে মানসিক সাপোর্ট পাবেন এবং আপনাদের মধ্যে ভালবাসা বৃদ্ধি পাবে। অর্থের দিক দিয়ে দিনটি স্বাভাবিক কাটবে। স্বাস্থ্য ঠিক রাখতে হলে, আপনার সময়মতো খাবার খাওয়ার অভ্যাস করা উচিত।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সকাল ৬টা থেকে ১০টা
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications