Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal (10 February 2023): এই রাশির জাতকরা আজ সাফল্য পাবেন! আপনার কেমন কাটবে আজকের দিন?
শুক্রবার ১০ ফেব্রুয়ারির দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
সরকারি চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। ব্যবসায়ীরা তাদের কঠোর পরিশ্রমের ভালো ফল পেতে পারেন। পরিবারের সঙ্গে আজকের দিনটি খুব ভালো কাটবে। আজ সব ঝগড়া-ঝামেলার অবসান ঘটবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: বিকেল ৪টা ২০ থেকে রাত ৮টা ১৫

আজকের বৃষ রাশিফল
চাকুরিজীবীরা অফিসে খুব সাবধানে থাকুন। ব্যবসায়ীদের কাজে আসা বাধা দূর হবে এবং ভালো লাভ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৩
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

আজকের মিথুন রাশিফল
অফিসের কাজ করার সময় তাড়াহুড়ো করবেন না, অন্যথায় কাজে ভুল হতে পারে। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। লভ লাইফ ভালো কাটবে না। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: হালকা সবুজ
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: সকাল ৮টা থেকে রাত ৮টা

আজকের কর্কট রাশিফল
এই রাশির অবিবাহিতদের জন্য বিবাহের প্রস্তাব আসতে পারে। শীঘ্রই তারা গাঁটছড়া বাঁধতে পারেন। কর্মক্ষেত্রে আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। চাকুরিজীবীদের আজ কঠোর পরিশ্রম করতে হবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে বিকেল ৫টা

আজকের সিংহ রাশিফল
যারা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের ভালো লাভ হতে পারে। যে সব শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চান, তারা ভালো সুযোগ পেতে পারেন। আজ বড় ব্যয়ের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ২টা

আজকের কন্যা রাশিফল
অফিসে কাজের চাপ বেশি থাকবে, তবে আপনি সময়মতো সমস্ত কাজ শেষ করতে সক্ষম হবেন। আজ বসও আপনার প্রতি খুব মুগ্ধ হবেন। ব্যবসায়ীদের আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি আগামী দিনে বড় সমস্যায় পড়বেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। পরিবারের সহযোগিতা পাবেন। আজ আপনি খুব ক্লান্ত বোধ করবেন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সকাল ৫টা থেকে ১০টা

আজকের তুলা রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো কাটবে বিশেষ করে যারা ব্যাঙ্কিং সেক্টরের সঙ্গে যুক্ত, তারা আজ সুখবর পেতে পারেন। পার্টনারশিপে যারা ব্যবসা করছেন, তাদের আজ ভালো লাভ হতে পারে। আর্থিক সমস্যা দূর হবে। জীবনসঙ্গীর সঙ্গে আজ অনেকটা সময় কাটাবেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: বাদামী
শুঢ সংখ্যা: ২২
শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ৮টা

আজকের বৃশ্চিক রাশিফল
চাকুরিজীবীরা আশানুরূপ ফলাফল পেতে পারেন। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। খরচ বাড়তে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতভেদ হতে পারে। ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা ২০

আজকের ধনু রাশিফল
ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। চাকুরিজীবীদের নিজেদের কাজে মনোনিবেশ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা ভালো থাকবে। পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। যারা কিডনির রোগে ভুগছেন, তারা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ৩
শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ৯টা ১৫

আজকের মকর রাশিফল
দাম্পত্য জীবনে কলহ বাড়তে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। চাকুরিজীবীরা অফিসে নিজের কাজে মনোযোগ দিন। আপনার কোনও কাজ আগামীকাল পর্যন্ত স্থগিত না করাই ভালো। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

আজকের কুম্ভ রাশিফল
আর্থিক সমস্যার সমাধান হবে। অর্থের কারণে বন্ধ হয়ে যাওয়া আপনার কোনও কাজ, আজ সম্পন্ন হতে পারে। পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। আজ আপনি আপনার পিতা-মাতার সঙ্গে খুব ভালো সময় কাটাবেন। আবহাওয়ার পরিবর্তনের কারণে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: গাঢ় লাল
শুভ দিন: ২৩
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে রাত ৯টা ১৫

আজকের মীন রাশিফল
যে সব ব্যবসায়ীরা পার্টনারশিপে নতুন কোনও কাজ শুরু করতে চান, তাদেরকে বেশি তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় প্রতারিত হতে পারেন। চাকুরিজীবীদের ট্রান্সফার বা পদোন্নতি হতে পারে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। ভাই-বোনের সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা ৩০
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications