Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: রবিবার দিনটা কেমন কাটবে আপনার? দৈনিক রাশিফল 10 ডিসেম্বর 2023
Ajker Rashifal, 10 December 2023: রবিবার, ১০ ডিসেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো যাবে। আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফল পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। তবে আপনাকে অতিরিক্ত অর্থ ব্যয় না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি ভবিষ্যতে বড় সমস্যায় পড়তে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনি আপনার ভাই বা বোনের সংক্রান্ত কোনও ভালো খবর পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: সকাল ৬টা থেকে ৭টা ৩০
আজকের বৃষ রাশিফল
পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা উপেক্ষা করবেন না, তাহলে ক্ষতি আপনারই হবে। ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো যাবে। আপনি যদি পার্টনারশিপে কোনও কাজ শুরু করতে চলেছেন, তবে তাতে সাফল্য পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন। ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বিকেল ৫টা ১৫ থেকে রাত ৮টা ১৫
আজকের মিথুন রাশিফল
অফিসে কাজের চাপ বাড়তে পারে। ব্যবসায় ভালো লাভ হবে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আপনি আপনার প্রিয়জনের সাপোর্ট পাবেন। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ১০টা ৫০ থেকে দুপুর ৩টে
আজকের কর্কট রাশিফল
আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে। জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে। খরচ কমান। ক্যারিয়ারে আজ কোনও ইতিবাচক পরিবর্তন হতে পারে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: বেলা ১১টা ৩৫ থেকে দুপুর ২টো
আজকের সিংহ রাশিফল
পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আজ বাড়িতে কোনও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে। আজ আপনার খরচ বাড়বে। অফিসে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো আজ শেষ হতে পারে। আজ আপনি উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আজ আপনি কিছু নতুন ব্যবসায়িক পরিকল্পনাও করতে পারেন। স্বাস্থ্যের কোনও বড় সমস্যা হবে না আজ।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৪টে
আজকের কন্যা রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আপনি আজ আপনার সঙ্গীর সঙ্গে দারুণ সময় কাটাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। চাকুরিজীবীদের দিনটি স্বাভাবিক কাটবে। ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার সময় তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: সকাল ৫টা ০৫ থেকে ৮টা ৩০
আজকের তুলা রাশিফল
আজ আপনার মনে অনেক ধরণের চিন্তা আসতে পারে। আপনি কোনও কাজে মন বসাতে পারবেন না। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে আজ বড় আর্থিক লেনদেন এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো যাবে না। আজ আপনাকে একসঙ্গে অনেকগুলো কাজ করতে হতে পারে। ব্যবসায়ীরা বিনিয়োগের ভালো সুযোগ পেতে পারেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ৩২
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা
আজকের বৃশ্চিক রাশিফল
পারিবারিক জীবনে সমস্যা দেখা দিতে পারে। পরিবারের কারুর স্বাস্থ্যের হঠাৎ অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। অফিস পলিটিক্সের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে, অন্যথায় আপনার ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। এতে আপনার কাজের উপরও নেতিবাচক প্রভাব পড়বে। ব্যবসায়ীরা আজ আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। আজ আপনার স্বাস্থ্য দুর্বল থাকবে। নিজের স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন। বিশেষত হার্টের রোগীরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: দুপুর ২টো থেকে বিকেল ৫টা
আজকের ধনু রাশিফল
লভ লাইফ ভালো কাটবে। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। আপনার পদোন্নতির সম্ভাবনা রয়েছে এবং আয়ও বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় ভালো লাভ হবে। স্বাস্থ্যের যত্ন নিন। প্রতিদিন ব্যায়াম ও মেডিটেশন করুন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বিকেল ৪টে ৩০ থেকে রাত ৯টা ০৫
আজকের মকর রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভালো যাবে। আপনি অর্থ উপার্জনের ভালো সুযোগ পেতে পারেন। জীবনসঙ্গী আজ খুব রোমান্টিক মেজাজে থাকবেন। অফিসে আপনার মুলতুবি কাজগুলো সময়মতো সম্পন্ন হবে। আজ আপনি উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে কিছু ভালো পরামর্শ পেতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক সমস্যা সমাধানের সম্ভাবনা রয়েছে। আপনি যদি কোনও নতুন কাজ শুরু করার পরিকল্পনা করছেন, তবে আজ আপনার পরিকল্পনা এগিয়ে যেতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: সকাল ৬টা ১০ থেকে ৮টা ২০
আজকের কুম্ভ রাশিফল
ব্যবসায়ীদের আজ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। চাকরি পরিবর্তনের সঠিক সময় এটি। আজ খরচ বেশি হতে পারে। আপনি যদি টাকা ধার নিয়ে থাকেন, তবে তা পরিশোধের চাপও বাড়তে পারে। দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে। আজ একটি ছোটো বিষয় নিয়ে আপনাদের মধ্যে বড় ধরনের ঝগড়া হতে পারে। এতে আপনার সন্তানদের উপরও নেতিবাচক প্রভাব পড়বে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৮টা ৩০
আজকের মীন রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ঘরোয়া দায়িত্ব পালনে আপনি আপনার সঙ্গীর সহযোগিতা পাবেন। অফিসে আপনি আপনার প্রতিভা প্রদর্শনের সুবর্ণ সুযোগ পেতে পারেন। আজ আপনি একটি বড় প্রকল্পে কাজ করতে পারেন। ব্যবসায়ীদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: দুপুর ২টো থেকে বিকেল ৪টে
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
