Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ আপনার ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল 10 অগস্ট 2023
Ajker Rashifal: বৃহস্পতিবার, ১০ অগস্ট কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
লভ লাইফ ভাল কাটবে না। ছোটোখাটো বিষয়ে আপনাদের মধ্যে ঝগড়া হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনি বাড়ির কারুর কাছ থেকে উপহার পেতে পারেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি স্বাভাবিক যাবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০
আজকের বৃষ রাশিফল
আজ কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না, অন্যথায় কাজে ভুল হতে পারে। এতে আপনার ক্যারিয়ারেও খারাপ প্রভাব পড়বে। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। আপনার আয় ভাল হবে, তবে ব্যয় বাড়তে পারে। বাড়ির সকলের সঙ্গে ভাল ব্যবহার করুন। ছোটোখাটো বিষয়ে রাগ করা থেকে বিরত থাকুন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১২টা ৩০
আজকের মিথুন রাশিফল
আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। আজ আপনি কোনও দামি জিনিস কিনতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আজ আপনার প্রিয়জনের মেজাজ খুব ভাল থাকবে। কর্মক্ষেত্রে দিনটি স্বাভাবিক যাবে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৪টা ০৫ থেকে রাত ৯টা
আজকের কর্কট রাশিফল
আজ আপনি পূজাপাঠে খুব আগ্রহী হবেন। বাড়িতে ভজন, কীর্তন, যজ্ঞের আয়োজন করতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ বাড়ির কারুর কাছ থেকে ভাল খবর পাবেন। প্রিয়জনের সঙ্গে ভাল সময় কাটাবেন। অফিসে দীর্ঘদিন ধরে কোনও কাজ পেন্ডিং থাকলে, আজ আপনি তা সম্পন্ন করতে পারবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৫টা ৪৫ থেকে সকাল ১০টা ২৫
আজকের সিংহ রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে খুব ভেবেচিন্তে কথাবার্তা বলুন। আজ আপনার কোনও কথায় প্রিয়জন আঘাত পেতে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। ব্যবসায় লাভ হতে পারে। চাকুরিজীবীদের উন্নতি হবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: দুপুর ১টা থেকে দুপুর ৩টা
আজকের কন্যা রাশিফল
পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনি অর্থ সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ কাজও করতে পারেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার ভাল সম্পর্ক থাকবে। আপনি একটি কঠিন কাজ করার জন্য তাঁদের সাহায্য পেতে পারেন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: দুপুর ২টা ১৫ থেকে রাত ৮টা ১০
আজকের তুলা রাশিফল
আজ আপনি মানসিকভাবে ভাল থাকবেন না। দুশ্চিন্তা বাড়তে পারে। মনে অনেক ধরনের নেতিবাচক চিন্তা আসবে। অযথা চিন্তা করে আপনার মূল্যবান সময় নষ্ট না করাই ভাল। আর্থিক অবস্থা ভাল থাকবে। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৮টা ৪০ থেকে দুপুর ১২টা ৩০
আজকের বৃশ্চিক রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি ভাল যাবে। চাকুরিজীবীরা তাঁদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। ব্যবসায়ীদের আর্থিক সমস্যা দূর হতে পারে। বাড়ির ছোটো সদস্যদের সঙ্গে কঠোর আচরণ করবেন না। বরং তাঁদের গাইড করুন। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা
আজকের ধনু রাশিফল
অনেক দিন পর আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। আপনার পছন্দের জায়গায় বেড়াতেও যেতে পারেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। যাঁরা বিদেশে গিয়ে চাকরি করতে চান, তাদের সামনে আসা সব বাধা-বিপত্তি দূর হবে। স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না।
শুভ রং: গাঢ় গোলাপী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০
আজকের মকর রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি ভাল যাবে। কর্মক্ষেত্রে আপনার রাগ নিয়ন্ত্রণ করুন। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৩৮
শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে ১০টা ৩০
আজকের কুম্ভ রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্য দিয়ে যাবে। আর্থিক অবস্থা ঠিক রাখার জন্য, আপনাকে আপনার ব্যয় নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনার বাড়িতে হঠাৎ কিছু অতিথির আগমন হতে পারে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে বিকেল ৪টা
আজকের মীন রাশিফল
ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভাল যাবে। আপনার আটকে থাকা কাজ আজ আবার শুরু হতে পারে। চাকুরিজীবীরা উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আপনার ভাল পারফরম্যান্সের ভিত্তিতে আপনি সকলের মন জয় করতে সক্ষম হবেন। দাম্পত্য জীবনের পরিস্থিতি ঠিক থাকবে না। আজ আপনার জীবনসঙ্গীর সঙ্গে বড় ধরনের ঝগড়া হতে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ১৫
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
