Ajker Rashifal: আজ আপনার ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল 10 এপ্রিল 2023

সোমবার, ১০ এপ্রিলের দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়। দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 10 April 2023

আজকের মেষ রাশিফল - কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো কাটবে। চাকুরিজীবীরা ভালো সুযোগ পেতে পারে। ব্যবসায়ীদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ অর্থ লাভ হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সন্ধ্যা ৬টা ২০ থেকে রাত ৮টা ২০

আজকের বৃষ রাশিফল - চাকুরিজীবীরা অফিসে সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন। আর্থিক ক্ষেত্রে দিনটি ভালো যাবে। খরচ কম হবে। জীবনসঙ্গী আজ ভালো মেজাজে থাকবেন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সকাল ৪টা ৫৫ থেকে সকাল ৯টা ৩০

আজকের মিথুন রাশিফল - আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভালো কাটবে। আপনার আর্থিক প্রচেষ্টা সফল হতে পারে। আজ অফিসে গুরুত্বপূর্ণ মিটিং এর ডাক আসতে পারে। ব্যবসায়ীরা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। দ্রুত লাভের জন্য এমন কোনও কাজ করবেন না, যা আপনাকে সমস্যায় ফেলবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। থাইরয়েডের রোগীরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে রাত ৮টা ৪৫

আজকের কর্কট রাশিফল - পারিবারিক জীবনে অশান্তি বাড়বে। চাকুরিজীবীদের পারফরম্যান্স ভালো হবে। আজ বস আপনার পরিশ্রম লক্ষ্য করতে পারেন। ব্যবসায়ীদের সামনে নতুন চ্যালেঞ্জ আসতে পারে। আপনি কোনও আইনি জটিলতায় ফেঁসে যেতে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। বাতের রোগীদের সমস্যা আরও বাড়তে পারে।

শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সকাল ৯টা থেকে ৮টা ৪৫

আজকের সিংহ রাশিফল - যারা অফিসে কোনও প্রোজেক্টের লিডিং করছেন, আজ তারা টিমওয়ার্কের মাধ্যমে সব কাজ সফলভাবে সম্পন্ন করতে পারবেন। আপনার কাজ প্রশংসিত হবে। খুচরা ব্যবসায়ীদের ভালো লাভ হবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৯টা ১৫

আজকের কন্যা রাশিফল - যারা অনলাইন ব্যবসা করছেন, তাদের আজকের দিনটি ভালো কাটবে। আপনার কাজে বৃদ্ধি হবে। একটি বড় অর্ডার হাতে আসতে পারে। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আজ আপনার স্বাস্থ্যও ভালো থাকবে।

শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ২৫

আজকের তুলা রাশিফল - লভ লাইফ এবং বিবাহিত জীবন ভালো কাটবে। কর্মক্ষেত্রেও আজকের দিনটি ভালো যাবে। মুলতবি কাজ সম্পন্ন হবে। আর্থিক লাভ হতে পারে। যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের কঠোর পরিশ্রম করতে হবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: ভোর ৪টা ২০ থেকে ১১টা

আজকের বৃশ্চিক রাশিফল - আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। অর্থ লাভ হবে। ঋণ পরিশোধ করতেও সক্ষম হবেন। চাকুরিজীবীদের আজকের দিনটি ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। আপনার সমস্ত কাজ কোনও বাধা ছাড়াই সময়মতো সম্পন্ন হবে। ব্যবসায়ীদের আটকে থাকা কাজগুলো সম্পন্ন হবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৯টা ৩০ থেকে দুপুর ২টা ৫৫

আজকের ধনু রাশিফল - লভ লাইফ ভালো কাটবে। অফিসের পরিবেশ ভালো থাকবে না। কাজের প্রতি অবহেলা করলে বস আপনার উপর রেগে যেতে পারেন। ব্যবসায়ীদের আশানুরূপ ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য দুর্বল থাকবে।

শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা

আজকের মকর রাশিফল - পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের সহযোগিতা পাবেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি কাটবে। স্বাস্থ্যের ভালো থাকবে।

শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৭
শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে রাত ৮টা

আজকের কুম্ভ রাশিফল - চাকুরিজীবীরা তাদের কঠোর পরিশ্রমের যথাযথ ফল পেতে পারেন। আর্থিক অবস্থা ঠিকঠাক থাকবে। আজ অর্থ লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভালো কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: জাফরান
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: ভোর ৪টা থেকে দুপুর ৩টা

আজকের মীন রাশিফল - কর্মক্ষেত্রে উচ্চপদস্থ আধিকারিকদের কথা আপনার মনোবল কমিয়ে দিতে পারে। তবে আপনাকে ইতিবাচক থাকতে হবে এবং কঠোর পরিশ্রম করুন। যে কোনও ক্ষেত্রে সাফল্য পাওয়ার ক্ষমতা আপনার মধ্যে রয়েছে। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনি খুব ক্লান্ত বোধ করবেন।

শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ৩৮
শুভ সময়: সকাল ১০টা থেকে বিকেল ৪টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Monday, April 10, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion