Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: কেমন কাটবে আজকের দিন? দৈনিক রাশিফল 01 ফেব্রুয়ারি 2024
Ajker Rashifal, 01 February 2024: বৃহস্পতিবার, পয়লা ফেব্রুয়ারি কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। কাজের চাপ বেশি থাকবে। তবে সিনিয়রদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের কোনও নতুন কাজ শুরু করার আগে মুলতুবি থাকা কাজগুলো শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটা মোটামুটি যাবে। পরিবারের কারুর সঙ্গে আপনার মতভেদ হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন। কোনও রোগে আক্রান্ত হতে পারেন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সকাল ৬টা ১৫ থেকে সকাল ১০টা
আজকের বৃষ রাশিফল
দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার তর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা ভালো থাকবে। অর্থ লাভ হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: ভোর ৪টে ৩০ থেকে ৯টা ২০
আজকের মিথুন রাশিফল
বাড়ির পরিবেশ শান্ত থাকবে। প্রিয়জনের সঙ্গে আজকের দিনটি খুব ভালো কাটবে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি খুব ভালো যাবে। আয় বৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন। চাকুরিজীবীরা তাঁদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন। আজ আপনি সব কাজ সময়মতো সম্পন্ন করবেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হবে। কোনও ডিল আজ ফাইনাল হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: দুপুর ২টো ৪৫ থেকে সন্ধ্যা ৭টা
আজকের কর্কট রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে চলমান বিবাদের অবসান হবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। বকেয়া টাকা ফেরত পেতে পারেন। ভবিষ্যতে আপনাকে অর্থ সংক্রান্ত লেনদেনগুলি খুব ভেবেচিন্তে করার পরামর্শ দেওয়া হচ্ছে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন। লভ লাইফ ভালো কাটবে। আপনাদের সম্পর্ক আরও দৃঢ় হবে। আপনারা বিয়ে করার সিদ্ধান্ত নিতে পারেন।
শুভ রং: গোল্ডেন
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: বিকেল ৫টা ৩০ থেকে রাত ৯টা ০৫
আজকের সিংহ রাশিফল
আর্থিক অবস্থার উন্নতি হবে। পরিবারের সদস্যদের সাপোর্ট পাবেন। আজ আপনি আপনার পরিবারের সঙ্গে কোনও সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। আজ আপনার স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে। স্বাস্থ্যের প্রতি অবহেলা না করলেই ভালো হবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৩৩
শুভ সময়: সকাল ৫টা ২০ থেকে সকাল ১০টা
আজকের কন্যা রাশিফল
নতুন কোনও কাজ শুরু করার আগে অবশ্যই গুরুজনদের আশীর্বাদ নিন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। অর্থ উপার্জনের সুযোগ পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। অফিসের পরিবেশ ভালো থাকবে। ব্যবসায় ভালো লাভ হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: দুপুর ৩টে ৩০ থেকে সন্ধ্যা ৭টা
আজকের তুলা রাশিফল
আপনাকে সমস্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিলে আপনি সমস্যায় পড়তে পারেন। অফিসে কাজের চাপ বেশি থাকবে। কাজের ক্ষেত্রে বেশি তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় কাজে অনেক ভুল হতে পারে। ব্যবসায় মোটামুটি লাভ হবে। সন্তানের লেখাপড়া নিয়ে আপনি চিন্তিত থাকবেন। পড়াশোনায় তাদের মন বসবে না। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনার নার্ভের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৭টা ৩৫ থেকে ৯টা ৫০
আজকের বৃশ্চিক রাশিফল
আজ খুব ভেবেচিন্তে কথাবার্তা বলার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি আপনার কাছের কাউকে আঘাত করতে পারেন। আজ খরচ বেশি হবে। অফিসে সিনিয়রদের কাছ থেকে কিছু ভালো পরামর্শ পেতে পারেন। আপনাকে আপনার পারফরম্যান্স উন্নত করতে হবে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁরা আজ আশানুরূপ ফলাফল পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২
শুভ সময়: দুপুর ১টা ৫৫ থেকে দুপুর ৩টে
আজকের ধনু রাশিফল
চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। ব্যবসায়ীদের মুলতবি থাকা কাজগুলো আজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁরা অনলাইনে ব্যবসা করছেন, তাঁদের ব্যবসায় বৃদ্ধি হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ঘরোয়া দায়িত্ব পালনে আপনি আপনার প্রিয়জনের সহযোগিতা পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: দুপুর ২টো থেকে সন্ধ্যা ৬টা
আজকের মকর রাশিফল
পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার বড় দুশ্চিন্তা দূর হবে। চাকুরিজীবীদের অফিসে খুব সক্রিয় থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বস যদি আপনাকে কোনও দায়িত্ব দিয়ে থাকেন, তাহলে তা সময়মতো সম্পন্ন করার চেষ্টা করুন। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৪২
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা
আজকের কুম্ভ রাশিফল
অফিসের কাজ করার সময় তাড়াহুড়ো করবেন না, তাহলে কাজে ভুল হতে পারে। যাঁরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাঁরা আজ কোনও অভিজ্ঞ ব্যক্তির গাইডেন্স পেতে পারেন। ব্যবসায় ভালো লাভ হবে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালো থাকবে। আপনার ভাই বা বোন যদি বিবাহের যোগ্য হন, তবে তাঁদের বিবাহের বিষয়ে বাড়িতে আলোচনা হতে পারে। শীঘ্রই আপনার বাড়িতে শুভ অনুষ্ঠানের আয়োজন হবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: দুপুর ১টা থেকে ৫টা ৩০
আজকের মীন রাশিফল
ছাত্রছাত্রীদের আজকের দিনটি ভালো যাবে। ব্যবসায়ীরা আইনি সমস্যায় পড়তে পারেন। আজ আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের অফিসে সহকর্মীদের সঙ্গে বিবাদে না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। খরচ কমানোর পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতভেদ হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বিকেল ৪টে থেকে রাত ৮টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
