Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: ডিসেম্বরের প্রথম দিনে কার ভাগ্য খুলবে? দৈনিক রাশিফল 01 ডিসেম্বর 2023
Ajker Rashifal, 01 December 2023: শুক্রবার, পয়লা ডিসেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
শিক্ষার্থীরা আজ সাফল্য পেতে পারেন। যাঁরা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান, তাঁরা আজ ভালো সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে দিনটি ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। আজ আপনাকে অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে। যে কারণে খুব ক্লান্ত এবং স্ট্রেস অনুভব করবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে ১১টা
আজকের বৃষ রাশিফল
আজকের দিনের শুরুটা দারুণ হবে। সকালে কোনও সুখবর পাবেন। পিতা-মাতার আশীর্বাদ ও সাপোর্ট পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। তবে আপনাকে খরচ কমানোর পরামর্শ দেওয়া হচ্ছে। তাড়াহুড়ো করে কোনও আর্থিক সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। ব্যবসায় ভালো লাভ হবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ১৫
আজকের মিথুন রাশিফল
ভাই-বোনদের সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। তাঁদের সঙ্গে ভালো সময় কাটাবেন। পিতার স্বাস্থ্যের উন্নতি হবে। আজ আপনার খরচ বাড়বে। অফিসে একই ভুল বারবার করা থেকে বিরত থাকুন। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার প্রতি খুব অসন্তুষ্ট হবেন। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি যাবে। আবহাওয়ার পরিবর্তনে আপনি সর্দি, কাশিতে ভুগতে পারেন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: সকাল ৭টা ১০ থেকে ১১টা ০৫
আজকের কর্কট রাশিফল
অনেক দিন পর আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। তবে আর্থিক লেনদেনের সময় আপনাকে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। খুব ভেবেচিন্তে তবেই কাউকে টাকা ধার দিন। অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আপনার কিছু গুরুত্বপূর্ণ ফাইল হারিয়ে যেতে পারে। যে কারণে কাজে বাধা আসবে। ব্যবসায় ভালো লাভ হবে। কম পরিশ্রমে ভালো ফলাফল পেতে পারেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: ভোর ৪টে ০৫ থেকে ৮টা ৫৫
আজকের সিংহ রাশিফল
সিংহ রাশির জাতকদের আজকের দিনটি ভালো যাবে না। প্রচুর অর্থ ব্যয় হতে পারে। অফিসে বস আপনার উপর রেগে যেতে পারেন। সময়মতো সব কাজ শেষ করার চেষ্টা করুন। ব্যবসায়ীদের পুরানো স্টক ক্লিয়ার করে তারপর নতুন স্টক বাড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে আপনিই সমস্যায় পড়বেন। জীবনসঙ্গীর ভালবাসা এবং সাপোর্ট পাবেন। আজ আপনার কানের সমস্যা হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: দুপুর ২টো ২০ থেকে ৪টে
আজকের কন্যা রাশিফল
স্বাস্থ্যের উন্নতি হবে। ঠিকমতো বিশ্রাম নেওয়া প্রয়োজন। অফিসের পরিবেশ ভালো থাকবে। আজ আপনি নতুন কিছু শেখার সুযোগ পাবেন। বসের মেজাজ খুব ভালো থাকবে। ব্যবসায়ীদের কোনও বড় সমস্যার সমাধান হতে পারে। পার্টনারশিপ ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে আজ আপনাকে কোনও বড় ব্যয় না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা
আজকের তুলা রাশিফল
আপনার কথাবার্তা ও আচরণ ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। কাউকে কটু কথা বলবেন না। জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতবিরোধ হতে পারে। অফিসে কাজের প্রতি অবহেলা করলে আপনারই ক্ষতি হবে। সময়মতো সমস্ত কাজ সম্পন্ন করা উচিত। ব্যবসায়ীদের কঠোর পরিশ্রম করতে হতে পারে। আজ আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৭টা
আজকের বৃশ্চিক রাশিফল
আজ আপনি সামাজিক কাজে যোগ দেবেন এবং আপনার সম্মানও বৃদ্ধি পাবে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। অর্থ লাভ হতে পারে। চাকুরিজীবীদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় মোটামুটি লাভ হবে। বাড়ির পরিবেশ ঠিক থাকবে। আজ আপনি আপনার বড় ভাইয়ের সঙ্গে খুব ভালো সময় কাটাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৮টা
আজকের ধনু রাশিফল
লভ লাইফ ভালো কাটবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। অফিসে আপনি আপনার কঠোর পরিশ্রমের ভালো ফল পাবেন। বস আপনার পারফরম্যান্সে খুব খুশি হবেন। ব্যবসায়ীরা ভালো সুযোগ পাবেন। ব্যবসায় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ৮টা ৪৫ থেকে ১১টা ২০
আজকের মকর রাশিফল
মকর রাশির জাতকদের ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই খুব সতর্ক থাকতে হবে। চাকুরিজীবীরা অফিসের কাজে মনোযোগ দিন। বেশি হাসি-ঠাট্টা না কথাই ভালো। পিতামাতার সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন। দাম্পত্য জীবনের সমস্যার শীঘ্রই সমাধান হয়ে যাবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি কিছু গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্তও নিতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: দুপুর ১টা ৫০ থেকে দুপুর ৩টে ৩০
আজকের কুম্ভ রাশিফল
চাকুরিজীবীরা তাদের পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। কর্মক্ষেত্রে আপনাকে কোনও বড় দায়িত্ব দেওয়া হতে পারে। আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ছোটো ব্যবসায়ীরা আজ প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আপনাকে সরকারি নিয়ম লঙ্ঘন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। বাড়ির পরিবেশ ঠিক থাকবে না। আজ টাকা নিয়ে বাড়িতে তর্ক হতে পারে। আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। সুস্থ সবল থাকার জন্য আপনাকে রোজ শরীরচর্চা করার পরামর্শ দেওয়া হচ্ছে। এর পাশাপাশি খাদ্যাভ্যাসেও পরিবর্তন করতে হবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: দুপুর ২টো থেকে সন্ধ্যা ৭টা
আজকের মীন রাশিফল
স্বাস্থ্যের যত্ন নিন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো যাবে। চাকরি হোক বা ব্যবসা, আশানুরূপ ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। বেকার জাতকরা ভালো চাকরি পেতে পারেন। লভ লাইফ ভালো কাটবে। প্রিয়জনের সহযোগিতায় আপনার কোনও বড় সমস্যার সমাধান হতে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: সকাল ৬টা ২০ থেকে সকাল ১০টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
